১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় নোয়াখালীতে কিশোরী ধর্ষিত, প্রধান আসামি কালু গ্রেফতার ঢাকা মেডিকেলে চীনের সহযোগিতায় ১০০টি ছানি অস্ত্রোপচার সম্পন্ন” সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

পাবনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত- ১

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি>>>

 

পাবনার ঈশ্বরদী উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোখলেসুর রহমান সেন্টু বিশ্বাস (৬২) নামে রেলওয়ের এক কর্মচারী আহত হয়েছেন।শনিবার (১০ জুন) রাতে উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।বর্তমানে তিনি ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন আবস্হায় আছেন।আহত ওই রেল কর্মচারী ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের মালগুদাম সেডে কর্মরত। চাকরি থেকে অবসরের পর তিনি রেলওয়ের চুক্তিবদ্ধ কর্মচারী হিসেবে নিয়োগ পান। তার বাড়ি উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুরের বিশ্বাসপাড়ায়।আহত রেল কর্মচারী সেন্টু বিশ্বাসের ভাতিজা, পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদুর রহমান মাসুদ বিশ্বাস পরিবারের বরাত দিয়ে জানান, শনিবার (১০ জুন) রাতে ঈশ্বরদী থেকে ডিউটি শেষে সেন্টু ব্যাটারিচালিত একটি অটোরিকশায় তাঁর গ্রামের বাড়ি চররূপপুরে ফিরছিলেন। বাড়ির কাছে পাকশীর রূপপুরের ফুটু মার্কেটের সামনে অটোরিকশা থেকে নেমে হেঁটে যাওয়ার সময় হঠাৎই দুর্বৃত্তরা তাকে পেছন থেকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এসময় তিনি ভয়ে চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে আত্মীয়-স্বজন ও পাড়াপ্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।মোকলেছুর রহমান জানান, ছুরিকাঘাতে তার নিতম্ব ও পায়ের একাধিক স্থান ক্ষত হয়েছে। এতে চারটি সেলাই দেওয়া হয়। দুর্বৃত্তরা একাধিক ছিল; তবে অন্ধকার থাকায় কাউকে চেনা যায়নি। তিনি এ ঘটনায় থানায় মামলা করবেন বলে জানান।ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল ও স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। আহত ব্যক্তির সঙ্গে কথাও বলা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় নোয়াখালীতে কিশোরী ধর্ষিত, প্রধান আসামি কালু গ্রেফতার
ঢাকা মেডিকেলে চীনের সহযোগিতায় ১০০টি ছানি অস্ত্রোপচার সম্পন্ন”
সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে
রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও
রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা
মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’

You cannot copy content of this page