৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কুড়িগ্রাম সদর সেনাই একদতাদুর্যোগের নষ্ট হয়ে যাওয়া রাস্তা এখনো অকেজো হয়ে আছে। ঠাকূরগাঁওয়ে সড়ক দূর্ঘটনা, ট্রাক ক্ষতিগ্রস্ত। কুতুবদিয়ায় ৩৭২ দরিদ্র-অসহায় মানুষের মাঝে প্রায় ৩০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ পটিয়া হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন। রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ ফরিদপুরে শারদীয় দুর্গাপূজায় সবাইকে সজাগ থাকতে হবে –পররাষ্ট্র প্রতি মন্ত্রী শামা ওবায়েদ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সুনামগঞ্জের বনানীপাড়ার তিনতলায় আটকে পড়া ৫ মেয়েকে ১২ ঘন্টা পর উদ্ধার জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারীসহ ২ জন গ্রেপ্তার, বিদেশে নেওয়ার নাম কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

পশ্চিম ষোলশহর ওয়ার্ড জামায়াতের কর্মী সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ, দ্বীন প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের কর্মীদের আরো সতর্ক সক্রিয় হতে হবে, 

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী,চট্টগ্রাম>>> বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ বলেছেন, দ্বীন প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলনের কর্মীদেরকে এগিয়ে আসতে হবে, আরো সতর্ক ও সক্রিয় হতে হবে।মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে মহান আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি লাভের জন্য সকল দায়িত্বশীলদেরকে প্রতিটি ঘরে ঘরে,পাড়ায় মহল্লায় দ্বীনের দাওয়াত পৌঁছিয়ে দিতে হবে,রাসূল (সাঃ)  বলেছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল,আর তোমাদের প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে।বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ৯টায় চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।পাঁচলাইশ থানার ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ড আমির শিক্ষাবিদ অধ্যক্ষ কাজী আব্বাস আলীর সভাপতিত্বে ও ওয়ার্ড সেক্রেটারি মুহাম্মদ ইসমাঈল ও ওয়ার্ড এসিস্ট্যান্ট সেক্রেটারি মহিউদ্দিন মুহাম্মদ ওসমান গণী বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস।বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, পাঁচলাইশ থানা আমির ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমি, পাঁচলাইশ থানা সেক্রেটারি মাওলানা মফিজুল হক, পাঁচলাইশ থানা বায়তুলমাল সম্পাদক জাহান উদ্দিন,পাঁচলাইশ থানা অফিস সম্পাদক আজিজুল হক প্রমুখ।এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচলাইশ থানা ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ড আমির নিন্মোক্ত কমিটি গঠন করেন।ওয়ার্ড নায়েবে আমির বিশিষ্ট সমাজ সেবক আব্দুল মালেক,সহকারী সেক্রেটারি মহিউদ্দিন মুহাম্মদ ওসমান গণী বাবলু,সাংগঠনিক সেক্রেটারি ইঞ্জিনিয়ার আহসানুল করিম মঞ্জু,বায়তুল মাল সেক্রেটারি মাওলানা হেদায়েত উল্লাহ,অফিস সম্পাদক শেখ মুহাম্মদ আবু জাফর,দাওয়াহ সম্পাদক মাওলানা নুরুল আবছার,প্রকাশনা সম্পাদক মুহাম্মদ শরীফুল ইসলাম ও প্রচার সম্পাদক গাজী সালাহ উদ্দিন।প্রধান বক্তা চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস বলেন,পতিত ফ্যাসিস্ট সরকার বিদেশে বসে একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত। সন্ত্রাসী সংগঠনের মাধ্যমে পুনরায় ফ্যাসিবাদ কায়েম করতে চায়। সর্বশেষ সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন ইসকন কর্তৃক নৃশংসভাবে হত্যার শিকার হন রাষ্ট্র পক্ষের আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফ।এই আওয়ামী ফ্যাসিস্টরা বাংলাদেশে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে,সকল প্রকার ষড়যন্ত্র আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দিতে হবে।সভাপতির বক্তব্যে অধ্যক্ষ কাজী আব্বাস আলী বলেন, ২০২৫ সালের পরিকল্পনা নিয়ে সাংগঠনিক ওয়ার্ডকে একটি আদর্শ ওয়ার্ডে পরিণত করা এবং সবাইকে পরিকল্পিতভাবে কাজ করতে হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

কুড়িগ্রাম সদর সেনাই একদতাদুর্যোগের নষ্ট হয়ে যাওয়া রাস্তা এখনো অকেজো হয়ে আছে।
কুতুবদিয়ায় ৩৭২ দরিদ্র-অসহায় মানুষের মাঝে প্রায় ৩০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ
পটিয়া হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন।
রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ
ফরিদপুরে শারদীয় দুর্গাপূজায় সবাইকে সজাগ থাকতে হবে –পররাষ্ট্র প্রতি মন্ত্রী শামা ওবায়েদ
রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
সুনামগঞ্জের বনানীপাড়ার তিনতলায় আটকে পড়া ৫ মেয়েকে ১২ ঘন্টা পর উদ্ধার

You cannot copy content of this page