১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

পলাশবাড়ীর ঋষিঘাটে পারাপারে নৌকাই ভরসা ৩০ গ্রামের মানুষের

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রবিউল ইসলাম,কন্ট্রিবিউটিং রিপোর্টার,পলাশবাড়ী,গাইবান্ধা >>> গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঋষিঘাটে পারাপারে ৩০ গ্রামের মানুষের একমাত্র ভরসা নৌকা।একটি ব্রীজের অভাবে বিভিন্ন শ্রেণি পেশা ৩০ গ্রামের অন্তত লাখো মানুষের ভোগান্তি।গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সদর হতে সীমানাবর্তী এলাকার করতোয়া নদীর ঋষিঘাটটি ১৩ কিঃমিঃ দুরে অবস্থিত। প্রায় ৫০ বছরেও ব্রীজ নির্মাণ না হওয়ায় দুর্ভোগ ও দুর্গতি নিয়ে প্রতিদিন স্কুল, কলেজ পড়ুয়া ছাত্র/ছাত্রী,ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশা অন্তত ৩০ গ্রামের মানুষ নদী পারাপার হয়ে আসছে।এ ভোগান্তির যেন শেষ নেই! এলাকাবাসীর দাবী, দ্রুত একটি ব্রীজ নির্মাণের। ব্রীজ নির্মাণ করা হলে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেনী পেশা মানুষের ভোগান্তি কমে যাবে।সরেজমিনে জানা যায়, দিনাজপুর ও গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের চকবালা গ্রামের সীমানা ঘেঁষে বয়ে গেছে করতোয়া নদী। আর এ বয়ে যাওয়া করতোয়া নদী চকবালা ও নলডাঙা তেকানি গ্রামের মধ্য সীমানায় নদী পারাপারের ঋষিঘাট ।এটি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সদর হতে ঋষিঘাটের দুরুত্ব প্রায় ১৩ কিঃমিঃ এবং এই নদীর ঋষিঘাট হতে রানীগঞ্জের দুরুত্ব ৫ কিঃমিঃ ।এপার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নেরনলডাঙা,তেকানী,চকবালা, কাশিয়াবাড়ী, জাফর,মুংলিশপুর,পালপাড়া,শীলপাড়া.গনকপাড়া,হাসানখোর,রামচন্দ্রপুর,জাইতর, গনেশপুর,বেঙ্গুলিয়া,বাড়াইপাড়া,বড়শিমুলতলা,মিজার্পুর,প্রজাপাড়া,কিশোরগাড়ী এবং ওপারের ঋষিঘাট,বোদর,বাগপাড়া,শীলপাড়া,খাড়োল,বালুপাড়া,শ্যামপুর,চাঁদপাড়া,শিখনিপাড়া,দুর্গাপুর,রানীগঞ্জসহ বিভিন্ন শ্রেনী পেশার অন্তত ৩০ গ্রামের লাখো মানুষ ঘাটটি দিয়ে নৌকার ওপর দিয়ে ঝুঁকি নিয়ে নদী পারাপার হয়ে আসছে।এ ভোগান্তি দীর্ঘ ৫০ বছর ধরে সময় পেরিয়ে গেলেও কোন সরকারের আমলেই দুর্ভোগে লেগে থাকা অবহেলিত ঘাটটি কারো নজরে আসেনি একটি ব্রীজ নির্মাণের কথা।এ ভোগান্তির যেন শেষ নেই। ব্যস্ততম এই ঋষিঘাট দিয়ে প্রতিনিয়ত ছাত্রছাত্রী,ব্যবসায়ী,চাকুরীজীবি এনজিও কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার লাখো পথচারী খেয়া পারাপারের একমাত্র ভরসা যেন এই নৌকা। এঘাট দিয়ে প্রতিনিয়ত খেয়া পারাপার হচ্ছে প্রায় ৩০ গ্রামের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সর্ববস্তরের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা অবহেলিত এই ঋষিঘাটের নৌকা।এই ঘাট দিয়ে শিক্ষা-প্রতিষ্ঠান,হাট-বাজারে যাতায়াতে প্রতিনিয়ত অসংখ্য ছাত্রছাত্রী,ব্যবসায়ী,কৃষক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি পেশা পথচারীরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে ঘাটটি দিয়ে নৌকা পারাপার হয়ে থাকেন।বর্ষা মৌসুম এলেই পানি দিয়ে নদী কানায় কানায় ভরে যায় আর বেড়ে ঘাটে মানুষের দুর্ভোগ দুর্গতি।এছাড়াও হঠাৎ কোন রোগী অসুস্থ্য হয়ে পড়লে তার জীবন নির্ভর করে সময়ের উপর। একটু দেরি হলেই রোগীর জীবন অসহ্য যন্ত্রনাসহ ওখানেই মৃত্যুও প্রহর গুনতে হয় এই ঘাটে। এছাড়াও ঘাট দিয়ে বাইসাইকেল,মোটর সাইকেল, অটো-চালিত ভ্যান,মাল বোঝাই ভ্যানসহ বিভিন্ন কৃষিপণ্য কৃষকরা তাদের ফসল বিক্রয়ের জন্য জীবনের ঝুঁকি নিয়ে বৃহত্তর হাটবাজারগুলোতে যাতায়াত করে থাকেন। এপার থেকে ওপারে নৌকা পারাপারে দীর্ঘ অপেক্ষার যেমন প্রহর গুনতে তেমনি দুর্ভোগের যেন শেষ নাই।শুধু তাই নয়,বর্ষা মৌসুমে ভরা নদীর অথৈয় পানিতে নৌকা পারাপারে ২০মিনিটের স্থলে ১ ঘন্টাও বেসামাল হয়ে পড়ে ছাত্রছাত্রীরা একারনে অনেক সময় বঞ্চিত হয় ক্লাস থেকে। বঞ্চিত হয় সাধারণ ব্যবসায়ীরা কর্ম থেকে।শুধু একটি ব্রীজের অভাবে বছরের পর বছর ধরে চলে আসছে এ ভোগান্তি। সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবী এই গুরুত্বপুর্ণ স্থানে করতোয়া নদীর ঋষিঘাটের ওপর দ্রুত একটি ব্রীজ নির্মাণ হওয়া অত্যন্ত জরুরী হয়ে পড়েছে।ঋষিঘাটে এই ব্রীজটি নির্মাণ হলে স্বল্প খরচে অল্প সময়ে রানীগঞ্জ,ওসমানপুর,ঘোড়াঘাট,দিনাজপুরসহ বিভিন্ন এলাকায় যাতায়াত করতে পারবে।স্থানীয় বাসিন্ধা মন্টু মিয়া,মজিবর রহমান বলেন এই ঘাটে একটি ব্রীজ নির্মাণ করা দরকার ব্রীজটা হলে আমাদের চলাচলে অনেক সহজ হবে।আমরা উদ্ধর্তন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করি দ্রুত যেন একটি ব্রীজ নির্মাণ করা হয় ।কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান অবু বক্কর সিদ্দিক জানান,ঋষিঘাটে একটি সেতু আমাদের আশু প্রয়োজন।এখানে একটি ব্রীজ নির্মাণ করা হলে আমাদের এই এলাকায় ব্যবসা বাণিজ্য কৃষি ক্ষেত্রে ব্যাপক প্রসার ঘটবে তাই ব্রীজটি নির্মাণে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষ সুদৃষ্টি কামনা করছি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page