১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রাজশাহী, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আরএমপির প্রস্তুতিমূলক সভা প্রধান অতিথি এমপি মোরশেদ মিল্টন গাবতলীতে এনসিসি ব্যাংক এর উদ্যোগে কৃষি উপকরণ বিতরণ কক্সবাজার সদরে দুর্গাপূজা উপলক্ষে জিআর চালের অর্থ বিতরণ রাজশাহী পলিটেকনিকে নতুন ছাত্রাবাস ও অডিটোরিয়াম নির্মাণের আশ্বাস ভূমিমন্ত্রীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী রাজশাহী ধর্মসভা পূজামন্ডপ পরিদর্শন উপলক্ষে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধিনায়ক মহোদয় পুজামন্ডপ পরিদর্শন এবং শুভেচ্ছা বিনিময় প্রসঙ্গে কাঞ্চনায় পূজা মন্দির কমিটির সাথে জামায়াতের মতবিনিময় মহেশখালীর কুতুবজোমে চিংড়িঘেরে অভিযান, আলোচিত আবুল কাসেম আটক কোম্পানীগঞ্জে এসআরবির অভিযানে ‘কেচ্ছা রাসেল’ গ্রেপ্তার। সাতকানিয়ায় মোবাইল নিয়ে বিরোধের জেরে যুবক হত্যা: এজাহারনামীয় ও তদন্তে প্রাপ্ত ৪ জন গ্রেপ্তার
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

পণ্যের মূল্য বৃদ্ধি করলে অসাধু ব্যবসায়ীদেরকে জরিমানা নয়,জেল দেয়া হবে -চট্টগ্রাম জেলা প্রশাসক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স>>>  চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন,পবিত্র মাহে রমজানকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করেছে।পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে জেলা প্রশাসন প্রথমে পাইকারী মার্কেটগুলোতে গিয়ে ব্যবসায়ীদেরকে সতর্ক করেছে।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বিএসটিআইও এ কাজ করছে।পাইকারী-খুচরা প্রত্যেক ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের ক্রয়-বিক্রয়মূল্য টাঙিয়ে রাখার জন্য বারবার নির্দেশনা দেয়ার পরেও তা অমান্য করে চলেছে। গত দু’দিন আগেও বড় বড় কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।এবার অসাধু ব্যবসায়ীদেরকে জরিমানায় না হলে জেল দেয়া হবে।আর বীর মুক্তিযোদ্ধাদের দাবীর প্রেক্ষিতে পাহাড়তলীর উত্তর কাট্টলীতে ৩০ একর জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ ও যাদুঘর নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপনকৃত জায়গায় অস্থায়ীভাবে একটি স্মৃতিসৌধ করে আগামী ২৬ মার্চ সেখানে মহান বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।আজ ১২ মার্চ মঙ্গলবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মাল্টিমিডিয়ার মাধ্যমে গত মাসের খাতওয়ারী অপরাধ চিত্র তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান।জেলা ম্যাজিস্ট্রেট বলেন,কতিপয় ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় পণ্য অবৈধভাবে মজুদ ও পণ্যের কৃত্রিম সংকটের মাধ্যমে দাম বাড়িয়ে বাজার অস্থিতিশীল করে তুলেছে।পণ্যের মূল্য বৃদ্ধি না করতে প্রয়োজনে ব্যবসায়ীদেরকে নিয়ে চট্টগ্রাম চেম্বারসহ ব্যবসায়ী সংগঠনগুলো সভা করে এ ব্যাপারে ব্যবস্থা নিতে পারে। ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা ঠিক রাখাসহ বঙ্গবন্ধু টানেলে দুর্ঘটনা রোধকল্পে আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।সড়কে গাড়ি থামিয়ে যারা চাঁদাবাজি করে তাদের কোন বৈধতা নেই-বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবদুল মান্নানের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক বলেন,ট্রাক ও পণ্য পরিবহণ থামিয়ে সড়কে চাঁদাবাজি চলবে না।পরিবহণ শ্রমিকেরা চাঁদা নিলে অফিসে নেবে, সড়কে নয়।যারা চাঁদাবাজি করে তাদের ব্যাপারে পরিবহণ নেতৃবৃন্দরা আনঅফিসিয়ালি নোট দেবেন,ব্যবস্থা নেব।সড়কে চাঁদাবাজি রোধে র‌্যাব ও আইন-শৃঙ্খলা বাহিনীরা সদস্য কঠোর অবস্থানে থাকবে।হাটহাজারী পৌরসদরসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে যানজট নিরসন ও দক্ষিণ চট্টগ্রামে যাত্রী পরিবহণে নির্ধারিত ভাড়ার চেয়ে দেড়গুন বা দ্বিগুন ভাড়া নিলে গাড়ির চালক-সহকারীকে জেল-জরিমানার আওতায় আনা হবে।সভায় জেলা পুলিশ সুপার (এসপি) এস.এম শফিউল্লাহ বিপিএম-সেবা,পিপিএম বলেন,আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অস্ত্র উদ্ধারে সমগ্র বাংলাদেশে চট্টগ্রাম জেলা প্রথম এবং মাদক উদ্ধার ও সার্বিক মূল্যায়নে দ্বিতীয়।সে জন্য আমাকে পিপিএম পদক দিয়ে পুরস্কৃত করেছে।এটা ধরে রাখা চ্যালেঞ্জ।পুলিশ,হাইওয়ে পুলিশ,প্রতিনিধি বা যেই হোক,সড়কে গাড়ি থামিয়ে কোন ধরণের চাঁদাবাজি করতে দেয়া হবে না।যদি কোন গাড়িতে অবৈধ জিনিষ থাকে তাহলে ব্যবস্থা নিতে কোন আপত্তি নেই।তিনি বলেন,চলতি রমজান ও আসন্ন ঈদকে কেন্দ্র করে মলম পার্টি, অজ্ঞান পার্টি,জাল টাকার ব্যবসা ও চুরি-ছিনতাই রোধে পুলিশ বাহিনী সতর্ক রয়েছে।হাটহাজারী সদরসহ অন্যান্য জনগুরুত্বপূর্ণ স্থানে যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।সভায় সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা. মোহাম্মদ নওশাদ খান বলেন, ইতোমধ্যে ফাইজারের ১৯ হাজার ডোজ কোভিড ভ্যাকসিন চট্টগ্রামে এসেছে। এগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হবে। ২য়,৩য় বা ৪র্থ যে কোন ডোজ হিসেবে এগুলো দেয়া যাবে।চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ বিপিএম-সেবা,পিপিএম,এনএসআই’র যুগ্ম পরিচালকমোঃ মাজাহরিুল ইসলাম,সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা. মোহাম্মদ নওশাদ খান,মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ,জেলার ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম সরওয়ার কামাল দুলু, চেম্বার পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন,বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবদুল মান্নান,হাটহাজারী পৌর প্রশাসক মোঃ মঞ্জুরুল আলম চৌধুরী,র‌্যাবের এএসপি মোঃ নাফি উদ্দিন,ট্রাইব্যুনালের স্পেশাল পিপি হরিপদ চক্রবর্তী,মহানগর পিপি এডভোকেট মোঃ নজরুল ইসলাম,রাঙ্গুনিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ হুমায়ুন কবির ও বিজিবি’র সহকারী পরিচালক উপেন্দ্র নাথ প্রমূখ।উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ,পৌর মেয়র,সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,প্রতিনিধি ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রাজশাহী, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আরএমপির প্রস্তুতিমূলক সভা
প্রধান অতিথি এমপি মোরশেদ মিল্টন গাবতলীতে এনসিসি ব্যাংক এর উদ্যোগে কৃষি উপকরণ বিতরণ
কক্সবাজার সদরে দুর্গাপূজা উপলক্ষে জিআর চালের অর্থ বিতরণ
রাজশাহী পলিটেকনিকে নতুন ছাত্রাবাস ও অডিটোরিয়াম নির্মাণের আশ্বাস ভূমিমন্ত্রীর
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী রাজশাহী ধর্মসভা পূজামন্ডপ পরিদর্শন উপলক্ষে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধিনায়ক মহোদয় পুজামন্ডপ পরিদর্শন এবং শুভেচ্ছা বিনিময় প্রসঙ্গে
কাঞ্চনায় পূজা মন্দির কমিটির সাথে জামায়াতের মতবিনিময়
মহেশখালীর কুতুবজোমে চিংড়িঘেরে অভিযান, আলোচিত আবুল কাসেম আটক

You cannot copy content of this page