১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ছয় মাস: প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার পারফরম্যান্স নিয়ে কামিন্স ও নির্বাচকদের তোপ দাগলেন পন্টিং দোহাজারী হাইওয়ে থানার ওসির বিরুদ্ধে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা কেন্দ্রীয় যুবদল নেতা জাহিদ হাসান বাবুর সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া কামনা প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে পরিচ্ছন্নতা অভিযানে প্রশাসন ও পুলিশ পটিয়া আ,লীগ নেতা পারভেজ গ্রেপ্তার।
আন্তর্জাতিক:
৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান গত দুই দশকে ১৬টি আন্তর্জাতিক রুট বন্ধ করল ক্যাথে প্যাসিফিক ফ্লোরিডায় রাশিদা তালিবের নির্বাচনী সমাবেশ বাতিল, নেপথ্যে ইহুদিবিদ্বেষের অভিযোগ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জেসন আরডের প্রয়াণ: বিতর্ক ও শোকের ছায়া হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান ইরানের, কঠোর হুঁশিয়ারি তেহরানের ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত ২
     
             

ন্যায়-ইনসাফভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

চট্টগ্রাম-১৫ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক প্যানেল স্পিকার ও হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, তিনি দীর্ঘ ৪২ বছর ধরে সাতকানিয়া ও লোহাগাড়ার মানুষের সঙ্গে জীবন কাটিয়েছেন এবং মানুষের দুঃখ–কষ্টকে নিজের কষ্ট হিসেবে ধারণ করে এলাকার সমস্যাগুলো দ্রুত সমাধানে কাজ করেছেন।

তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ধরে আমাদের এলাকায় আসতে দেয়নি। নেতাকর্মীদের ওপর চালানো হয়েছে ভয়াবহ নির্যাতন, যার হাত থেকে সাধারণ মানুষও রেহাই পায়নি। তবে ২০২৪ সালের গণআন্দোলনের মাধ্যমে দেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছে। এখন বাংলাদেশকে একটি ন্যায়-ইনসাফভিত্তিক ও সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান স্পষ্টভাবে বলেছেন—আমরা কোনো দলকে ক্ষমতায় নিতে চাই না, আমরা চাই বাংলাদেশের মানুষ ক্ষমতায় আসুক। সে লক্ষ্যেই সবাইকে দাড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে অংশগ্রহণ করে ভোটকে বিজয়ী করার আহ্বান জানানো হচ্ছে।
বৃহস্পতিবার ফজরের নামাজের পর পিতা-মাতার কবর জিয়ারত শেষে সাতকানিয়া পৌরসভার ইছামতিকুল পূর্ব দোকান, দুর্লভের পাড়া, মীরপাড়া দানুর মার ঘাটা দারোগা মসজিদ, দক্ষিণ ভোয়ালিয়া পাড়া, মাঝের মসজিদ, কানুপুকুর পাড়া, কলেজ রোডের মাথা, আনু ফকিরের দোকান, পূর্ব ছিটুয়া পাড়া, মধ্যম ছিটুয়া পাড়া, পশ্চিম ছিটুয়া পাড়া ও রোজমর পাড়ায় ধারাবাহিক গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ ইসহাক, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা আবুল ফয়েজ, সাতকানিয়া পৌরসভার আমীর হামিদ উদ্দিন আজাদ, সেক্রেটারি মাস্টার জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফ, আব্দুস সবুর, আনোয়ার হোসেন, সাতকানিয়া জামায়াতের আইটি সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ আইয়ুব আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতকানিয়া শাখার সহ-সভাপতি দিদারুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page