১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কোম্পানীগঞ্জে দিনব্যাপী মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান, ৩ জনের কারাদণ্ড। আমরা শাসক হতে আসেনি সেবক হতে এসেছি- মুক্তিযুদ্ধ মন্ত্রী – আযম খান। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুুিুষ্ঠত “সাতকানিয়া-বাঁশখালীতে ভয়াবহ পরিস্থিতি” বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ,  চট্টগ্রামে বন্যায় মৎস্য ও কৃষিখাতে শতকোটি টাকার ক্ষতির আশঙ্কা ত্রানের প্রত্যাশা হাহাক ভুক্তভোগীরার, বন্যা পরিস্থিতির চরমে, বিদ্যুৎ ও সড়ক বন্ধ , চট্টগ্রামে ২২ মামলার আসামি ছিনতাই চক্রের মূলহোতা ‘বাদশা’ গ্রেপ্তার ভয়াবহ দুর্যোগেও হাটহাজারীতে গুলি ও কুপিয়ে একজনকে হত্যা, গ্রেফতার-১ ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উত্তরণ নাট্যগোষ্ঠীর নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত সুনামগঞ্জে বৃষ্টিপাত কম হওয়াতে গত ২৪ ঘন্টায় ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে,কিছুটা বেড়েছে সবগুলো নদ-নদীর পানি।
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

নোয়াখালী যুবদলের সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ,নেতাকর্মীদের ক্ষোভ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম নুর নবী আহমেদ চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি বাংলাদেশ সংবাদ প্রতিদিন >>> নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় যুবদল। নুরুল আমিন খানকে এমন নোটিশ করায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যুবদল নেতা নুরুল আমিন খানের সাংগঠনিক দক্ষতা ও দলের জন্য ত্যাগ স্বীকারের নানা চিত্র তুলে ধরে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পোস্ট করতে দেখা গেছে। এরআগে, একই দিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে নুরুল আমিন খানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।নোটিশে বলা হয়, নুরুল আমিন খান জেলা যুবদলের সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও দলীয় কর্মসূচিতে নেতৃবৃন্দের সাথে অসদাচারণের মাধ্যমে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রম পরিচালনা করেছেন। তাই সংগঠন বিরোধী কর্মকান্ডের জন্য তাঁর বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ৩ দিনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সম্মূখে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।এদিকে, নুরুল আমিন খানকে এমন নোটিশ করায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।আবদুস সামাদ সবুজ নামের এক যুবদল কর্মী তাঁর ফেসবুক আইডিতে লিখেছেন, নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক, নোয়াখালী জেলা যুবদলের বর্তমান সাধারণ সম্পাদক, যুবসমাজের আইকন, নোয়াখালী জেলা যুবদলের যুবরাজ নুরুল আমিন খান গত ১৭ বছর নোয়াখালীর রাজপথ আর কারাগার যার ঠিকানা ছিলো, তাকে নিয়ে নগ্ন ষড়যন্ত্র যুবসমাজ রুখে দিবে, ইনশাআল্লাহ।মো. গিয়াস উদ্দিন মঞ্জু তাঁর ফেসবুক আইডিতে লিখেছেন, নুরুল আমিন খাঁন, নোয়াখালী জেলায় শুধু একটা নাম নয়, একটা ব্যান্ড। যিনি নোয়াখালীর যুব সমাজের আইকন। বিগত ১৭ বছর জেল জুলুম আর নির্যাতন উনার চেয়ে বেশী কেউ হয় নাই। তাই নুরুল আমিন খাঁন ভাইকে নিয়ে কেউ কোন নোংরা রাজনীতি করলে, নোয়াখালীর তৃনমূল নেতাকর্মীরা তা মেনে নিবে না।জেলার স্থানীয় দৈনিক দিশারী পত্রিকার সম্পাদক আকাশ মো. জসিম তাঁর ফেসবুক আইডিতে লিখেছেন, জানামতে- জাতীয় পর্যায়ে কোন একটা সভা-সমাবেশ করতে ঢাকাও যখন ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন, তখনও মৃত্যু ভয়কে তোয়াক্কা না করে রাজপথে ছিলেন এ-ই নুরুল আমিন খাঁন-রাই মৃত্যুঞ্জয়ী পাঠশালায়। দলের কারো উস্কানিতে দুঃসময়ের এমন নেতা, কর্মীদের বিরুদ্ধে নোটিশ মানেই একটি রাজনৈতিক সম্ভ্রমের আত্মহুতির শামিল। তা কি বিএনপির উচ্চ নেতৃত্ব বুঝেন না? বুঝলে একতরফা হবেন না। আপনাদের বিরুদ্ধেও অভিযোগ কম না।যুবদল নেতা নুরুল আমিন খানকে দেয়া নোটিশ প্রকাশের পর থেকে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সুশীল সমাজের ব্যক্তিদের এরকম অসংখ্য পোস্ট দখল করে নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। সকলের একটি বাক্য- দলের সাংগঠনিক দক্ষতা সম্পন্ন দুঃসময়ের একজন ত্যাগী নেতা নুরুল আমিন খান সুসময়ে এসে যেন সুবিধাভোগীদের নোংরা রাজনীতির শিকার না হন।এবিষয়ে জানতে চাইলে জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খানের মুঠোফোনে একাধিক বার কল করা হলেও সংযোগ না পাওয়ায় তাঁর মন্তব্য জানা যায়নি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

কোম্পানীগঞ্জে দিনব্যাপী মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান, ৩ জনের কারাদণ্ড।
আমরা শাসক হতে আসেনি সেবক হতে এসেছি- মুক্তিযুদ্ধ মন্ত্রী – আযম খান।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুুিুষ্ঠত
“সাতকানিয়া-বাঁশখালীতে ভয়াবহ পরিস্থিতি” বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ, 
চট্টগ্রামে বন্যায় মৎস্য ও কৃষিখাতে শতকোটি টাকার ক্ষতির আশঙ্কা
ত্রানের প্রত্যাশা হাহাক ভুক্তভোগীরার, বন্যা পরিস্থিতির চরমে, বিদ্যুৎ ও সড়ক বন্ধ ,
চট্টগ্রামে ২২ মামলার আসামি ছিনতাই চক্রের মূলহোতা ‘বাদশা’ গ্রেপ্তার
ভয়াবহ দুর্যোগেও হাটহাজারীতে গুলি ও কুপিয়ে একজনকে হত্যা, গ্রেফতার-১

You cannot copy content of this page