২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

নোয়াখালীর চাটখিলে ভাতাভোগীদের সাথে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময় সভা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুলআজিমঃ চাটখিল(নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগাও  ইউনিয়নের সরকারি ভাতাভোগী ১৭ শত মানুষের সাথে মতবিনিময় সভা করেছেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চাটখিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবির।রবিবার (১০ সেপ্টেম্বর) চাটখিল পাঁচগাও বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় পাঁচগাঁও ইউনিয়নের বয়ষ্ক, বিধবা, প্রতিবন্ধীসহ সকল ভাতা ও সুবিধাভোগী এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে চাটখিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এই মতবিনিময় সভার আয়োজন করেন। সকাল ১০ টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২ টায় সভাটি শেষ হয়।স্থানীয় পাঁচগাও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চাটখিল উপজেলার আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির।এছাড়াও মতবিনিময় সভায় বক্তব্য প্রদান করেন চাটখিল পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন চৌধুরী, ৬নং পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দীন রাহেল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আশরাফুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নৌকার মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর কবির বলেন, ‘বাংলাদেশে যে পরিমান সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু আছে, তা বিশ্বের জন্য অনন্য দৃষ্টান্ত। বর্তমান সরকারের আমলেই এ সকল কর্মসূচি সহায়তায় জনগণ অভাব দূর হয়েছে। ঘরে ঘরে সচ্ছলতা ফিরে এসেছে। যাদের ঘর নেই, তারা আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘর পেয়েছে।’ সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির মাধ্যমে সরকারে সহযোগিতার এই ধারা অব্যাহত রাখতে ইউনিয়নের সবাইকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানান।পাঁচগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠন সমূহের সার্বিক ব্যবস্থাপনায় সভায় ইউনিয়নের ১৭ শত ভাতাভোগী ছাড়াও উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page