৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জামালপুরে ২ কেজি গাঁজাসহ একজন আটক সেন্টমার্টিনে অগ্নিনিরাপত্তায় কোস্ট গার্ডের যৌথ মহড়া অনুষ্ঠিত ছাতকের পাইলগাওঁ ও জালালীরচর দুই গ্রামবাসির সংঘর্ষে ৫০ জন আহত দিরাইয়ে প্রেম ঘটিত বিষয় নিয়ে দুই গ্রামবাসির সংঘর্ষ,আহত ১৫ চাটখিলে নবনির্বাচিত ছাত্রদল নেতাদের সাহাপুরে সংবর্ধনা টেকনাফে মাদকের চালান আত্মসাতের অভিযোগে নির্যাতন, নিহত ১; আহত ২,নিখোঁজ ১ পটিয়ার সাবেক ইউপি চেঃম্যান কাসেম চট্টগ্রাম থেকে গ্রেফতার। সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনে প্রস্তুতি, RDA চেয়ারম্যানের সঙ্গে শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১১৪৯, কিশোর গ্যাংয়ের ৬৪৯ সদস্য আটক দিরাই জারুলিয়া গ্রামে বিদ্যুৎতের তার থেকে আগুনে ১৪টি পরিবারের বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি
আন্তর্জাতিক:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
     
             

নোয়াখালীতে ভুয়া ডাক্তার আটক পুলিশে সোপর্দ।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন রিপন বিশেষ প্রতিনিধি

নোয়াখালীর সদর উপজেলার একটি হাসপাতাল থেকে ভুয়া মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ পরিচয় দেয়া এক প্রতারক কে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।আটককৃত মো.নুরুল হাসান (৫০) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ এলাকায় আবদুর রাজ্জাকের ছেলে।রোববার (৩০ জুলাই) দুপুরের দিকে তাকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল শনিবার রাত ৮টার দিকে জেলা শহর মাইজদীর নাপিতের পোল এলাকার একটি হসপিটাল থেকে তাকে আটক করা হয়।জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ পরিচয় দিয়ে ২০২০ সাল থেকে নুরুল হাসান নোয়াখালীর গুডহিল হসপিটাল কমপ্লেক্সসহ বিভিন্ন প্রাইভেট হাসপাতাল রোগী দেখে আসছেন। তার দেওয়া রিপোর্ট নিয়ে সরকারি হাসপাতালের চিকিৎসকদের সন্দেহ হয়। পরে শনিবার সন্ধ্যার দিকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, সিভিল সার্জন কার্যালয়ের একটি টিম তাকে সনাক্ত করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় ভুয়া ডাক্তারের বিরুদ্ধে মামলা দেওয়া হবে।সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, রাত ৮টার দিকে ভুয়া ডাক্তারকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে জয়পুরহাট থানায় আরো একটি মামলা রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page