৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জামালপুরে ২ কেজি গাঁজাসহ একজন আটক সেন্টমার্টিনে অগ্নিনিরাপত্তায় কোস্ট গার্ডের যৌথ মহড়া অনুষ্ঠিত ছাতকের পাইলগাওঁ ও জালালীরচর দুই গ্রামবাসির সংঘর্ষে ৫০ জন আহত দিরাইয়ে প্রেম ঘটিত বিষয় নিয়ে দুই গ্রামবাসির সংঘর্ষ,আহত ১৫ চাটখিলে নবনির্বাচিত ছাত্রদল নেতাদের সাহাপুরে সংবর্ধনা টেকনাফে মাদকের চালান আত্মসাতের অভিযোগে নির্যাতন, নিহত ১; আহত ২,নিখোঁজ ১ পটিয়ার সাবেক ইউপি চেঃম্যান কাসেম চট্টগ্রাম থেকে গ্রেফতার। সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনে প্রস্তুতি, RDA চেয়ারম্যানের সঙ্গে শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১১৪৯, কিশোর গ্যাংয়ের ৬৪৯ সদস্য আটক দিরাই জারুলিয়া গ্রামে বিদ্যুৎতের তার থেকে আগুনে ১৪টি পরিবারের বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি
আন্তর্জাতিক:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
     
             

নোয়াখালীতে বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মেহেদী হাছান কে সংবর্ধনা প্রদান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃ নোয়াখালী চাটখিল উপজেলা প্রতিনিধি

নোয়াখালীর চাটখিলে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া সাংবাদিকদের পক্ষ থেকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বৃহত্তর নোয়াখালীর কৃতি সন্তান দৈনিক আমাদের সময় পত্রিকায় উপজেলা প্রতিনিধি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভূঁইয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে।গতকাল বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকাল ৫টায় চাটখিল উপজেলা প্রেসক্লাবের মিলনায়তনে বিএমএসএফ চাটখিল শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ইয়াসিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দৈনিক তৃতীয় মাত্রা ও দৈনিক যায়যায় কাল পত্রিকার জেলা প্রতিনিধি ম.ব.হোসাইন নাঈম, নোয়াখালীর বার্তার সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম হাছান, উপজেলা বিএমএসএফ এর কোষাধ্যক্ষ আনোয়ারুল আজিম, দৈনিক অনন্ত বাংলার বিশেষ প্রতিনিধি মাহবুবুর রহমান পিংকু, দৈনিক গণকন্ঠের উপজেলা প্রতিনিধি মনির হোসেন সোহেল,মৃণাল কান্তি দাস,আলী হোসেন হিরণ প্রমূখ।অপরদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় নোয়াখালীর চাটখিল উপজেলা প্রেসক্লাবে বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মেহেদী হাছান রুবেল ভূঁইয়াকে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল কাননের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আনিছ আহমেদ হানিফ, ইয়াছিন চৌধুরী, দৈনিক তৃতীয় মাত্রার জেলা প্রতিনিধি ম.ব.হোসাইন নাঈম, যুগ্ম-সাধারন স্বপন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম হাছান, দপ্তর সম্পাদক নূর হোসেন খোকন, আনোয়ারুল আজিম, মনির হোসেন সোহেল, মৃণাল কান্তি দাস প্রমূখ।বক্তারা জানান, চাটখিলের কৃতি সন্তান মেহেদী হাছান রুবেল ভূঁইয়া সারা বাংলাদেশের সাংবাদিকদের এক বিশাল দায়িত্ব পেয়েছে। সেই সাথে নির্যাতিত নিপীড়িত সাংবাদিকদের পাশে থাকবেন এবং বাংলাদেশে মফস্বল সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক হিসেবে কাজ করে চাটখিলের সুনাম অক্ষুন্ন রাখবেন পরে বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাছান রুবেল ভূঁইয়াকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাটখিল আজম বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন।উল্লেখ্য, বিগত ৩০ জুলাই (রবিবার) ঢাকা জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় এতে বিএমএসএফ এর প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর সভাপতি এবং সাংবাদিক মেহেদী হাছান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page