৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নগরকান্দায় ৯ নং লস্করদিয়া ইউনিয়নে কৃষক, দুস্হ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন- -হুইল চেয়ার ও বালাইনাশক স্প্রে মেশিন বিতরণ নিয়তি চলছে গাড়ি। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ: ডিসি কুড়িগ্রাম সদর সেনাই একদতাদুর্যোগের নষ্ট হয়ে যাওয়া রাস্তা এখনো অকেজো হয়ে আছে। ঠাকূরগাঁওয়ে সড়ক দূর্ঘটনা, ট্রাক ক্ষতিগ্রস্ত। কুতুবদিয়ায় ৩৭২ দরিদ্র-অসহায় মানুষের মাঝে প্রায় ৩০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ পটিয়া হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন। রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেত্রী পরীক্ষা দিতে এসে আটক।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সিজার হোসেন জেলা ভ্রাম্যমান প্রতিনিধি (রাজশাহী)>>> রাজশাহীর মহিলা কলেজের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস তামান্না প্রিয়া পরিক্ষা দিতে এলে তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় ছাত্রীরা।এ সময় পুলিশের সামনেও তাকে মারধর করতে দেখা যায়।২৭ (অক্টোবর) রবিবার বিকেলে এই ঘটনা ঘটে।আটক হওয়া ছাত্রলীগ নেত্রী জান্নাতুল ফেরদৌস তামান্না প্রিয়া রাজশাহী মহিলা কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি রাজশাহী মহানগর ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক। আজ তাদের ইসলামিক স্টাডিজ তৃতীয়পত্র বিষয়ে পরীক্ষা ছিল।পরিক্ষা দিতে এলে সাধারণ শিক্ষার্থীরা তাকে চিনে ফেলে এবং তাকে আটকে রেখে পুলিশের কাছে খবর দেয়।খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসেন এবং প্রিয়াকে আটক করে বোয়ালিয়া থানায় নিয়ে যান।কলেজ সূত্রে জানা গেছে,রাজশাহী নগর ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস তামান্না প্রিয়া ডিগ্রি প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা দিতে যান।পরীক্ষা চলার সময় পাশের সিটে বসা শিক্ষার্থীরা প্রিয়াকে চিনতে পারেন।বিষয়টি জানা-জানি হলে সাধারণ ছাত্রীরা ও ছাত্রদলের কর্মীরা একত্রিত হয়ে পরীক্ষার হলের বাইরে অবস্থান নেন।পরীক্ষা শেষ হওয়ার পর ছাত্রীরা প্রিয়াকে মারধর করে পুলিশে দেন।পরে পুলিশ তাকে বোয়ালিয়া থানায় নিয়ে যায়।পুলিশ প্রিয়াকে আটক করে নিয়ে যাওয়ার সময় প্রিয়া চিৎকার করে স্লোগান দেওয়া শুরু করেন। তিনি বলেন ‘মুজিব সেনার স্মরণে,ভয় করি না মরণে।জয় বাংলা,জয় বঙ্গবন্ধু।’ পুলিশের পিকআপে ওঠার পরও প্রিয়া একই স্লোগান দিতে থাকেন।এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন,প্রিয়ার নামে বোয়ালিয়া থানায় বিস্ফোরক মামলা রয়েছে।এই মামলায় তাকে আদালতে পাঠানো হয়। বিচারক তাকে কারাগারে প্রেরন করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page