১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ডলারে বেতন ও নিরাপদ রেমিট্যান্স নিশ্চিতে কোকা-কোলা মালদ্বীপের প্রধান নির্বাহীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক চাটখিল দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা এবং মেডিকেল ক্লাস চালুর দাবিতে দশমতম দিন ধরে রাস্তা অবরোধ চলছে সাতকানিয়ায় আওয়ামী লীগ সমর্থককে গুলি ও কুপিয়ে জখম: গ্রেপ্তার ১ চট্টগ্রাম সিটির ২২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা ধানসিঁড়ি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসক! প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস টেকনাফের গহীন পাহাড়ে যৌথ অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার পটিয়ায় পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৩। বিদ্যুৎ বিলের তীব্র ঝাঁকুনি: হাটহাজারীতে ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক, ক্ষোভ তুঙ্গে
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

নিজেদের বদলালেই রাষ্ট্র বদলাবে- ডিসি জাহিদুল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘মিট দ্য রোভারস’ শীর্ষক অনুষ্ঠান। ১৯তম চট্টগ্রাম জেলা রোভার মুট–২০২৫ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রোভার স্কাউটসের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সোমবার (২২ ডিসেম্বর)আয়োজকদের প্রশংসা করে মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, “আমি যদি আজ এই আয়োজনে না আসতাম, তাহলে বুঝতেই পারতাম না রোভার স্কাউটরা এতটা সুশৃঙ্খল। এত বড় আয়োজন এত সুন্দর ও গোছানোভাবে করা যায়—সেটাও আমার অজানা থেকে যেত।” তিনি বলেন, “আমি বিশ্বাস করি আমাদের নতুন প্রজন্ম শুধু সফলই হবে না, তারা সার্থকও হবে। সার্থকতা শুধু নিজের সফলতায় নয়, সমাজ ও রাষ্ট্রের জন্য কী দিলাম—সেটির মধ্যেই নিহিত।” বক্তব্যে তিনি আরও বলেন, “রাষ্ট্র আমাকে কী দিয়েছে, সেই ধারণা থেকে বেরিয়ে এসে রাষ্ট্রকে আমি কী দিতে পেরেছি, সেটাই হওয়া উচিত আমাদের উদ্দেশ্য, দেশপ্রেম ও দেশমাতৃকার সেবায় নিয়োজিত থাকাই হবে আমাদের অভিপ্রায়। জীবনে আমাদের সময়ের ব্যাপ্তি নির্ধারিত; এই সময়কে কীভাবে কাজে লাগাব তার উপর নির্ভর করবে আমরা কী অর্জন করেছি”।

নিজেদের পরিবর্তনের উপর গুরুত্বারোপ করে জেলা প্রশাসক বলেন, “আমি যে পরিবর্তন সমাজে চাই, সেই পরিবর্তন কি আমার নিজের মধ্যে এসেছে? নিজের দোষ না দেখে শুধু অন্যের দোষ ধরলে সমাজ কখনো বদলাবে না।” তিনি বলেন, সময়ের সদ্ব্যবহার, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও কঠোর পরিশ্রম ছাড়া জীবন কখনো সার্থক হয় না। রাষ্ট্রকে পরিবর্তন করতে হলে আগে নিজেদের পরিবর্তন করতে হবে। এ দায়িত্ব আজকের তরুণ প্রজন্মের ওপরই ন্যস্ত। সুষ্ঠু সমাজ ও রাষ্ট্রব্যবস্থা গঠনের আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, “প্রত্যয় হোক—মেধা, যোগ্যতা ও অধ্যবসায়ের মাধ্যমে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে একটি দৃঢ় সমাজ ও রাষ্ট্র কাঠামো গড়ে তোলা। দেশপ্রেম ও দেশমাতৃকার সেবাই হবে আমাদের অভিপ্রায়।”

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন শুধুমাত্র ক্ষমতার পালাবদলের উপলক্ষ নয়; এটি দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।” নির্বাচনকে উৎসবমুখর করে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

রোভার স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ফারুক আহাম্মদ বলেন, জেলা প্রশাসকের অনুপ্রেরণামূলক বক্তব্য তরুণদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়ক হবে। প্রোগ্রাম চিফ এস. এম. হাবীব উল্লাহ হিরু জানান, জেলা প্রশাসকের বক্তব্যে স্কাউটরা অত্যন্ত অনুপ্রাণিত হয়েছেন এবং তাকে কাছে পেয়ে তারা আনন্দিত।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হচ্ছে এই রোভার মুট। এতে চট্টগ্রাম জেলা রোভার স্কাউটসের অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা এবং পার্শ্ববর্তী জেলার রোভার ইউনিটসমূহ অংশগ্রহণ করছে। তাবুতে অবস্থান করে নিজেরা রান্না করা খাবার গ্রহণের পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণমূলক ও নেতৃত্ব বিকাশমূলক কার্যক্রমে অংশ নিচ্ছেন রোভার স্কাউটরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

ডলারে বেতন ও নিরাপদ রেমিট্যান্স নিশ্চিতে কোকা-কোলা মালদ্বীপের প্রধান নির্বাহীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক
চাটখিল দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন
সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা এবং মেডিকেল ক্লাস চালুর দাবিতে দশমতম দিন ধরে রাস্তা অবরোধ চলছে
সাতকানিয়ায় আওয়ামী লীগ সমর্থককে গুলি ও কুপিয়ে জখম: গ্রেপ্তার ১
চট্টগ্রাম সিটির ২২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা
ধানসিঁড়ি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসক! প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস
টেকনাফের গহীন পাহাড়ে যৌথ অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার

You cannot copy content of this page