৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জামালপুরে ২ কেজি গাঁজাসহ একজন আটক সেন্টমার্টিনে অগ্নিনিরাপত্তায় কোস্ট গার্ডের যৌথ মহড়া অনুষ্ঠিত ছাতকের পাইলগাওঁ ও জালালীরচর দুই গ্রামবাসির সংঘর্ষে ৫০ জন আহত দিরাইয়ে প্রেম ঘটিত বিষয় নিয়ে দুই গ্রামবাসির সংঘর্ষ,আহত ১৫ চাটখিলে নবনির্বাচিত ছাত্রদল নেতাদের সাহাপুরে সংবর্ধনা টেকনাফে মাদকের চালান আত্মসাতের অভিযোগে নির্যাতন, নিহত ১; আহত ২,নিখোঁজ ১ পটিয়ার সাবেক ইউপি চেঃম্যান কাসেম চট্টগ্রাম থেকে গ্রেফতার। সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনে প্রস্তুতি, RDA চেয়ারম্যানের সঙ্গে শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১১৪৯, কিশোর গ্যাংয়ের ৬৪৯ সদস্য আটক দিরাই জারুলিয়া গ্রামে বিদ্যুৎতের তার থেকে আগুনে ১৪টি পরিবারের বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি
আন্তর্জাতিক:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
     
             

নিউইয়র্কে ফুল্টন ইয়ুথ সোসাইটির উদ্যোগে জমজমাট বনভোজন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃ নোয়াখালী চাটখিল উপজেলা প্রতিনিধি>>>

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ফুল্টন ইয়ুথ সোসাইটির উদ্যোগে এক জমজমাট বনভোজন আয়োজন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি সংলগ্ন লং আইল্যান্ডের হেকসের স্টেট পার্কে এ বনভোজন অনুষ্ঠিত হয়।বেলা বাড়ার সাথে সাথে এক পর্যায়ে পার্কটি একখন্ড মিনি বাংলাদেশে রূপ নেয়। বনভোজনে অংশ গ্রহণ করে প্রায় হাজারো বাংলাদেশি মানুষ। পরে ছোট ও বৃহৎ দলে বিভক্ত হয়ে শুরু হয় পারস্পরিক আড্ডা, গল্প, একে অপরের সাথে পরিচিতি-খোঁজখবর নেওয়া ইত্যাদি। এই বার্ষিক বনভোজন ও মিলন মেলাটি ছিল ইতিহাসে সর্ববৃহৎ বার্ষিক বনভোজন ও মিলনমেলা। আনুষ্ঠানিক উদ্বোধনের পর শুরু হয় বিভিন্ন খেলা-ধূলা। শিশু-কিশোর ও নবীন-প্রবীণরা বিভিন্ন ইভেন্টে অংশ নেন। আয়োজনকে প্রাণবন্ত করে রাখে আকর্ষণীয় সব খেলাধূলা ও মজাদার বাঙালী সব খাবার। দিনব্যাপি বনভোজনে বিভিন্ন খেলা-ধূলা ছাড়াও বিশেষ আর্কষণ ছিল রাফেল ড্র। দুপুরের খাবার শেষে মহিলাদের মিউজিক্যাল বালিশ নিক্ষেপ ইভেন্টের মাধ্যমে খেলাধুলা পর্ব শেষ হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সন্ধ্যার কিছু আগে বনভোজনের কার্যক্রম শেষ হয়।আয়োজনের সর্বশেষ অনুষ্ঠিত রাফেল ড্র তে বিজয়ীরা আর্কষণীয় পুরস্কার জিতে নেন। রাফেল ড্র’র পুরস্কার ছিল স্বর্ণের নেকলেস, স্বর্ণের চেইন, আই ফোন ১৪ প্রো- ম্যাক্স সহ মূল্যবান ১৮ টি পুরস্কার।পুরো অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করেন, এত্র সংগঠনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদিন আলমগীর, বৃহত্তর নোয়াখালী সোসাইটির যুগ্ম-সম্পাদক রুবেল চৌধুরী , সংগঠনের সভাপতি জহির আহমেদ ফিরোজ,সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং সিনিয়র সদস্য মো: সুমন হক সহ প্রমুখ।অনুষ্ঠান সার্বিক পরিচালনার দ্বায়িত্বে ছিলেন, বাংলাদেশি কমিউনিটির অন্যতম নেতা, সবার পরিচিত মূখ, নিউইয়র্কের সাংস্কৃতিক ব্যক্তিত্ব নামে খ্যাত কনক চৌধুরী। বনভোজনে অংশ গ্রহণ করার জন্য তিনি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তিনি বলেন, উক্ত অনুষ্ঠান সফল করার জন্য আমাদের সংগঠনের সকল পর্যায়ের সদস্যরা গত কয়েকদিন ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page