২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

নাটোরে সার্বক্ষণিক প্রসব সেবা জোরদারকরণে কর্মশালা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধিঃ>>>

নাটোরে ইউনিয়ন পর্যায়ে সকল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সপ্তাহের প্রতিদিন স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে দশটায় শহরের কানাইখালি এলাকায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বক্তারা বলেন, ২০৪১ সালের মধ্যে দেশে মাতৃ মৃত্যুর হার শূণ্যতে নামিয়ে আনতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। বর্তমানে এই মৃত্যু হার প্রতি লাখে ১৬৩ জন। রক্তক্ষরণ, খিচুনী, পায়ে পানি জমা এবং প্রসব উত্তর সংক্রমণে মাতৃ মৃত্যুর ঘটনা ঘটে। এজন্যে প্রয়োজন প্রাতিষ্ঠানিক প্রসব সেবা নিশ্চিত করা। বর্তমানে মাত্র ৫০ শতাংশ প্রসব সেবা হয় প্রতিষ্ঠানভিত্তিক। এরমধ্যে মাত্র ১৪ শতাংশ প্রসব সেবা সরকারি হাসপাতাল বা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে হয়। সরকারি প্রাতিষ্ঠানিক পর্যায়ে প্রসব সেবা বৃদ্ধি করতে প্রশিক্ষণ ও উপকরণ সুবিধা বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক গতিশীলতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট কমিটির সক্রিয়তার পদক্ষেপ গ্রহন করা হয়েছে।পরিবার পরিকল্পনা অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ পরিচালক মোসাঃ মাহফুজা খানমের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর রাজশাহী বিভাগীয় পরিচালক, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম রমজানসহ জনপ্রতিনিধি ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

কর্ণফুলী ড্রেজিং: ব্যয় সাড়ে চার গুণ বাড়লেও বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ
দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা আটক
পটিয়ায় ৪দিন ব্যাপি রাস উৎসবে সাংসদ আলহাজ্ব এনামুল হক।
মহেশখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
সাতকানিয়ায় প্রশাসনের সঙ্গে এমপির মতবিনিময়
সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

You cannot copy content of this page