১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয়: স্বাস্থ্যমন্ত্রী” কিশোরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত সখিপুরে তরুণীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা উচ্চ আদালতের প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় নোয়াখালীতে কিশোরী ধর্ষিত, প্রধান আসামি কালু গ্রেফতার ঢাকা মেডিকেলে চীনের সহযোগিতায় ১০০টি ছানি অস্ত্রোপচার সম্পন্ন” সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

নাটোরের বড়াইগ্রামে ১১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ>>>

নাটোরের বড়াইগ্রামে ১১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫এর সদস্যরা। গতকাল রাতে উপজেলার পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও ১১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন নাটোরের গুরুদাসপুর উপজেলার চাকৈড় বাজারের মৃত ছামসুল আলমের ছেলে মোঃ সুরুজ মিয়া ও রংপুরের কাউনিয়া থানার নাজিরদহ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ শাহীন মিয়া। আজ সোমবার সকালে র‍্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের পক্ষ থেকে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য জানানো হয়।র‍্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার ফরহাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫এর একটি দল বড়াইগ্রাম উপজেলার পৌর এলাকায় অভিযান চালায়। অভিযানকালে মোটরসাইকেল আরোহী দুই ব্যাক্তিকে সন্দেহ হওয়ায় তাদের থামানো হয়। এ সময় তাদের তল্লাশি করে ১১০০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট উদ্ধার ও তাদের আটক করা হয়। পরে তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে যে, টাপেন্টাডল ট্যাবলেটগুলি বিক্রয়ের উদ্দেশ্যে তাদের নিজেদের হেফাজতে রেখেছে। এ ঘটনায় নাটোর বড়াইগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে তাদের বড়াইগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page