২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় বাজালিয়া উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা হাম-রুবেলা মুক্ত করতে বাঁশখালীতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু। পরিবারের সুখ-শান্তি কামনায় বৌদ্ধ ভিক্ষুকে পিণ্ডদান করলেন টমাস চাকমা দুই যুগধরে সেবা থেকে বঞ্চিত পানছড়ি এলাকাবাসী। চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন, ১৬ ফ্লাইটে যাবেন ৬ হাজার হাজি চট্টগ্রামে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ কুরুইন টাইগার ক্লাবের নতুন কমিটির শুভ উদ্বোধন, নবনির্বাচিত সভাপতি মোঃ সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন অ্যামোনিয়া নেই, উৎপাদনও নেই—বন্ধ ডিএপি প্ল্যান্ট ইছামতি নদীর ভাঙন রোধে ব্লক স্থাপনের উদ্যোগ, রাঙ্গুনিয়ায় পরিদর্শন প্রতিনিধি দলের পটিয়ায় হামের টিকাদান শুরু।
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

নাগেশ্বরীতে নিউ প্রতিশ্রুতি স্কুলে অনিয়মের আখড়া

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কুড়িপ্রাম প্রতিনিধিঃ 

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ব্যক্তি মালিকানাধীন শিক্ষা প্রতিষ্ঠাান নিউ প্রতিশ্রুতি কিন্ডারগার্টেন এন্ড স্কুলে অনিয়মের পাহাড় জেগেছে। প্রতিষ্ঠানটিতে অনুমুতি বিহীন পাঠদান, নামে-বেনামে মাত্রাতিরিক্ত ফি-আদায়সহ শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ রয়েছে। ইতি পূর্বে ওই বিদ্যালয়ের পরিচালকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানীর বিষয়ে বিভিন্ন পত্র পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়।
জানা যায়, উপজেলার বিদ্যুত পাড়ায় অবস্থিত স্কুলটি কচাকাটা ডিগ্রি কলেজের ডেমোনেষ্টেটর শহিদুল ইসলামের পরিচালনায় প্রায় শতাধিক শিক্ষক-কর্মচারীর সমন্নয়ে কোচিংয়ের অন্তরায় শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে। প্রতিষ্ঠানটিতে শিক্ষকতার প্রলোভনে প্রায় অর্ধশত শিক্ষকের কাছে থেকে দুই লাখ থেকে পাঁচ লাখ টাকা জামানত নেয়ার অভিযোগও রয়েছে। বিদ্যালয়ের অভিভাবক লিখিত অভিযোগে বলেন, আমার ছেলেকে ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র সেখানে জেএসসি পরীক্ষার অনুমতি না থাকায় মধুর হাইল্যা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষা দেয়ায়। আমি ছেলের মার্ক সার্টিফিকেট আনতে গেলে আমার নিকট সাত শত টাকা দাবি করে, আমি টাকা দিতে অস্বীকার করলে সে আমাকে মার্ক সার্টিফিকেট দিতে অস্বীকার করে বলেন, সবার কাছেই নিচ্ছি কম নেয়া যাবে না। পরে আমি বাধ্য হয়ে সাত শত টাকা নিয়ে আমাকে মধুর হাইল্যা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় নামে মার্ক সার্টিফিকেট ও একটি প্রত্যয়ন দেয়। এই টাকার রশিদ চাইলে অফিস সহকারী ইছাহাক আলী রশিদ দিতে অস্বীকার জানায়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কাউছার আহমেদ বলেন, মার্ক সার্টিফিকেট বা প্রত্যয়ন দিয়ে কোন বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান টাকা নিতে পারে না। যদি এরকম ঘটনা হয়ে থাকে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page