জিয়া( শিবপুর) প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে ৭০টি পূজা মন্ডপে অনুদান বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মোছাঃ ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সামিউর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী -৩ শিবপুর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া, শিবপুর পৌরসভা বিএনপির সভাপতি মাহমুদুল হাসান বাবুল, বাংলাদেশ হিন্দু মহাজোট এর সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার বর্মন, শিবপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অসীম কুমার ঘোষ, সাধারণ সম্পাদক রাজন রায় প্রমুখ।অনুষ্ঠানে সরকারি অনুদানের পাশাপাশি সংসদ সদস্য মনজুর এলাহী এমপি ব্যক্তিগত ভাবে উপজেলার ৭০টি পূজা মন্ডপে ৫ হাজার টাকা করে মোট ৩লাখ ৫০ হাজার টাকাও ৩০০পিছ শাড়ি প্রদান করেন।





মন্তব্য