১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কিশোরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত সখিপুরে তরুণীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা উচ্চ আদালতের প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় নোয়াখালীতে কিশোরী ধর্ষিত, প্রধান আসামি কালু গ্রেফতার ঢাকা মেডিকেলে চীনের সহযোগিতায় ১০০টি ছানি অস্ত্রোপচার সম্পন্ন” সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

নব্য লুটেরাদের জনগণ ক্ষমতায় দেখতে চায়না – বিএনপি নেতা ফখরুল ইসলাম

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম নুর নবী আহমেদ চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি বাংলাদেশ সংবাদ প্রতিদিন >>> নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং মেট্রো হোমসের চেয়ারম্যান আলহাজ¦ ফখরুল ইসলাম বলেছেন, আওয়ামী ফ্যাসিস্ট লুটেরা গোষ্ঠি পালিয়ে যাবার পর নব্য লুটেরাদের জনগণ দেখতে চায়না। এরা এসব অপকর্ম করে বিএনপির ভাবমুর্তি নস্ট করছে, তাদের বিষয়ে দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জানিয়ে তড়িৎ ব্যবস্থা নেয়া হবে।শুক্রবার সন্ধ্যার পূর্বে উপজেলার রামপুর ইউনিয়নের বামনি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে রামপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগ মুক্তি ও দলের মরহুম নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন,সাড়ে তিন বছর পেরিয়ে গেলেও বর্তমান মেয়াদোত্তীর্ন অথর্ব আহ্বায়ক কমিটি এ কমিটির একটি সভাও করতে পারেনি। কোথাও কোনো কমিটির সম্মেলন ও কমিটিও গঠন করতে পারেনি। জনগনের প্রশংসা অর্জনের পরিবর্তে এসব নেতা নানা অপকর্ম জড়িয়ে সাধারন জনগনের কাছে দলকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। যদিও আমিও ওই মেয়াদোত্তীর্ন কমিটির একজন সদস্য। এ গোষ্ঠি নিজেদের চাঁদাবাজির সা¤্রাজ্য রক্ষা করতে পদবাণিজ্য ও পকেট কমিটি করে আওয়ামী পুনর্বাসন, নতুন নতুন সন্ত্রাসী, ধর্ষক ও চাঁদাবাজ তৈরি হচ্ছে। এদের সম্মিলিত ভাবে প্রতিহত করতে হবে।তিনি বলেন, দেশ এখন দু’ভাগে বিভক্ত হয়ে পড়েছে।চাঁদাবাজ গোষ্ঠি এবং শোষিত জনগোষ্ঠি।বিএনপির নাম ব্যবহার করে যারা চাঁদাবাজি,দখলবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাস করবে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ে জনগণকে এসব দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে বলেন।এসময় তিনি আরও বলেন,জাতীয় নির্বাচন ঘনিয়ে আসছে,দলের জেলা,বিভাগ ও কেন্দ্রের কাছে দাবি জানাবো অথর্ব মেয়াদোত্তীর্ণ কমিটি অবিলম্বে বিলুপ্ত করে একটি গ্রহণযোগ্য,শক্তিশালী কমিটি গঠনের মাধ্যমে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা কমিটি গঠন করা হোক। কোনো ধরনের পদবাণিজ্যের পকেট কমিটি মেনে নেয়া হবেনা বলেও তিনি হুসিয়ারী করেন।রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী একরামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক, সদস্য একরামুল হক মিলন মেম্বার, হারুনুর রশীদ ভুঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপ,গোলাম হায়দার শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক মহিন উদ্দিন ছোটন, কোম্পানীগঞ্জ উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নাছের মেম্বার,জসিম মেম্বার, উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক নুর নবী আহমেদ, যুবদল নেতা কাঞ্চন,চরফকিরা ইউনিয়ন যুবদল নেতা রিপন,উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজ আজমীরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page