১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় মাদ্রাসার ছাত্র বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার। নগরকান্দায় লীজকৃত জমি নিয়ে মিথ্যা অপপ্রচারের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী। চট্টগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন ফেনীতে ১২০ বোতল বিদেশি মদসহ আটক ২, মাইক্রোবাস জব্দ জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। অতিরিক্ত সার মজুদ করায় রুহিয়ায় ব্যবসায়ীকে জরিমানা, বিভিন্ন ডিলার পয়েন্ট পরিদর্শন পুলিশের ধাওয়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ শেষ রক্ষা হয়নি মাদক কারবারির কক্সবাজারের দুই বেসরকারি হাসপাতালে কউকের অভিযান, মিলেছে অনিয়ম-অব্যবস্থাপনা পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসায় কওমি শিক্ষা বোর্ডের বার্ষিক অধিবেশন।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

নবীগঞ্জে কুশিয়ারা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন৷ লক্ষাধিক মানুষের ঢল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বদরুল ইসলাম নবীগঞ্জ প্রতিনিধি:- 

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের দূর্গাপুর সহ আশপাশ আরো ৬টি গ্রামের আয়োজনে কুশিয়ারা নদীতে আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। এ নৌকা বাইচ প্রতিযোগীতা উপভোগ করতে নদীর দুই পারে লক্ষাধিক মানুষের ঢল নামে। শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে দর্শকদের করতালি আর বাদ্যযন্ত্রের ধ্বনিতে মূখরিত হয়ে ওঠে কুশিয়ারা নদী তীরের মানুষ। ঢোল, তবলা আর বৈঠার স্পন্দনে মুহুর্মুহু তরঙ্গ দর্শকের মনে আনন্দের ঢেউ খেলে। দুর্গাপুরে নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করতে সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে ৮টি নৌকা অংশ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ফ্রিজ, টিভি ও টেবিল ফ্যান পুরষ্কার দেয়া হয়েছে। নৌকা বাইচ প্রতিযোগীতা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সাবেক চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়ার সভাপতিত্বে ও এডভোকেট মুজিবুর রহমান কাজলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ৷ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য এম.এ. মুনিম চৌধুরী বাবু, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট গতিগোবিন্দ্র দাশ, জাতীয় পাটির কেন্দ্রীয় সদস্য ডাঃ শাহ আবুল খায়ের, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ রিজভী আহমদ খালেদ, উপজেলা জাতীয় পাটির সভাপতি শাহ ফরিদুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ এমরান মিয়া, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহকৃষি বিষয়ক সম্পাদক সাজ্জাদুল হক, ওয়ার্ড মেম্বার খালেদ হাসাদ দুলন,অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের উপস্থিতি লক্ষনীয় ছিল। উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন, নুরুল আমিন, আকুল মিয়া, আখদ্দুছ আলী, আলাউদ্দিন, আমির আলী, জসিম মিয়া সহ এলাকাবাসী৷ নৌকা বাইচ প্রতিযোগীতা দুপুর ২টা থেকে শুরু হয় এবং সন্ধ্যার পূর্ব পর্যন্ত চলতে থাকে। এতে ১ন স্থান অর্জন করে, মৌলভীবাজার জেলার রাজনগর থানার শাহ্ মোস্তফা তরী, ২য় স্থান অর্জন করে, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার পবন নামের নৌকা৷

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page