১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে ৩৫ লাখ টাকার ওষুধ দিল মা ও শিশু হাসপাতাল সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ পটিয়ার এমপির ষাটটি অভিযোগ বক্স। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রাজশাহী, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আরএমপির প্রস্তুতিমূলক সভা প্রধান অতিথি এমপি মোরশেদ মিল্টন গাবতলীতে এনসিসি ব্যাংক এর উদ্যোগে কৃষি উপকরণ বিতরণ কক্সবাজার সদরে দুর্গাপূজা উপলক্ষে জিআর চালের অর্থ বিতরণ রাজশাহী পলিটেকনিকে নতুন ছাত্রাবাস ও অডিটোরিয়াম নির্মাণের আশ্বাস ভূমিমন্ত্রীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী রাজশাহী ধর্মসভা পূজামন্ডপ পরিদর্শন উপলক্ষে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধিনায়ক মহোদয় পুজামন্ডপ পরিদর্শন এবং শুভেচ্ছা বিনিময় প্রসঙ্গে
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

নতুন ব্রীজ সিএনজি স্ট্যান্ডে র‌্যাবের জালে আঁটকা পরল ৬ চাঁদাবাজ, গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

দিদারুল ইসলাম,চট্টগ্রাম>>> দীর্ঘদিন থেকে অবৈধ চাঁদাবাজদের অনৈতিক দাবীর কাঁছে অসহায় জিম্মি হয়ে ছিল সহজ সরল সিএনজি চালকরা।প্রভাবশালী মহলের ছত্রছায়ায় রাতারাতি গজিয়ে উঠা এসব চাঁদাবাজদের হাতে বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে অনেক যাত্রীকেও।চট্টগ্রাম নগরীর শাহ আমানত নতুন ব্রীজের শহর প্রান্তের সিএনজি স্ট্যান্ডের বিভিন্ন অনিয়ম ও হয়রানীর অনুসন্ধান করতে গিয়ে নিগৃহিত হতে হয়েছে সংবাদ কর্মিদেরও।অবশেষে র‌্যাবের পাতা ফাঁদে ধরা পড়ল ৬ চাঁদাবাজ।গডফাদাররা এখনো ধরাছোঁয়ার বাইরেই থেকে গেছে।৪ এপ্রিল’২৪ ইং বৃহস্পতিবার দুপুর ২.৩০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ চট্টগ্রাম জানতে পারে যে, কতিপয় চাঁদাবাজ চক্র চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন শাহ্ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকায় সিএনজি স্ট্যান্ড থেকে জোরপূর্বক অবৈধভাবে চাঁদা আদায় এবং চাঁদা দিতে অস্বীকার করলে ড্রাইভারদের মারধরসহ বিভিন্ন হুমকি দিয়ে আসছিল।উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে চাঁদাবাজ ১।মোঃ মিজান (২৪),পিতা-মোঃ আবুল মোতালেব,সাং-গন্ডামারা, থানা-বাঁশখালী,বর্তমানে-লিকুর মার কলোনী,বাস্তহারা,থানা-বাকলিয়া,জেলা-চট্টগ্রাম,২। মোঃ জমির (৪৫),পিতা-আহাম্মদ কবির, সাং-পাখপড়ুয়া,থানা-বোয়ালখালী,বর্তমানে-মদিনা ক্লাব নাসির বিল্ডিং,থানা-বাকলিয়া,জেলা-চট্টগ্রাম,৩। মোঃ জাকির হোসেন (২৭), পিতা-মৃত রহিম, সাং-লক্ষীপুর,থানা-লক্ষীপুর সদর,জেলা-লক্ষীপুর, বর্তমানে-বাদশা চেয়ারম্যানঘাটা,বেলাল কেয়ারটেকার এর বাড়ীর ভাড়াটিয়া,থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ৪। মোঃ মঞ্জু মিয়া (২৮),পিতা-মৃত কামাল উদ্দিন,সাং-দক্ষিণ হাসিয়া, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম,৫।মোঃ আক্তার কামাল (৪৮), পিতা-মৃত আহাম্মদ সুফা,সাং-বারখাইন,থানা-আনোয়ারা,জেলা-চট্টগ্রাম এবং ৬।মোঃ শুভ হাসান (৩৭), পিতা-আলী আহম্মদ, মাতা-নুর আয়েশা, সাং-নতুন চরফা গড়িয়া, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামদের আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদ তারা দীর্ঘ ৪/৫ বছর যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন শাহ্ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকায় সিএনজি,বাস,মালবাহী ট্রাকসহ অন্যান্য পরিবহন থেকে জোড়পূর্বক গতি রোধ করে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিল বলে স্বীকার করে।গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে,তারা পরস্পর যোগসাজশে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন শাহ্ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকার বিভিন্ন পয়েন্ট থেকে ভূয়া টোকেন এর মাধ্যমে মোটা অংকের চাঁদা আদায় করে আসছিল।এছাড়াও প্রতিদিন লাইনম্যানরা সকাল-বিকাল দুইটি শিফটে প্রতিটি গণ-পরিবহণ, পণ্যবাহী ট্রাক, মিনি ট্রাক এবং সিএনজি অটোরিক্স থেকে প্রতিবার আসা-যাওয়ার সময় ২০ টাকা থেকে শুরু ১০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করে মর্মে স্বীকার করে।গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা
চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে ৩৫ লাখ টাকার ওষুধ দিল মা ও শিশু হাসপাতাল
সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ
পটিয়ার এমপির ষাটটি অভিযোগ বক্স।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রাজশাহী, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আরএমপির প্রস্তুতিমূলক সভা
প্রধান অতিথি এমপি মোরশেদ মিল্টন গাবতলীতে এনসিসি ব্যাংক এর উদ্যোগে কৃষি উপকরণ বিতরণ
কক্সবাজার সদরে দুর্গাপূজা উপলক্ষে জিআর চালের অর্থ বিতরণ

You cannot copy content of this page