৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পেকুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত আড়াই হাজার কৃষকের মাঝে রোপা আমন বীজ বিতরণ দিনাজপূর ৪২ বিজিবি ঠাকূরগাঁওয়ে পীরগঞ্জ সীমান্তে মদ আটক পটিয়ার গর্বিত সন্তান এখন চুয়েটের নতুন ভিসি হামের প্রাদুর্ভাবে বান্দরবানের রুমায় ৭ খুমী শিশুর মৃত্যু, উদ্বেগে স্বাস্থ্য বিভাগ গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চট্টগ্রাবাসী সংগীতে বিশেষ অবদান: সম্মাননা পেলেন শিল্পী জুলি খাগড়াছড়ি পানছড়িতে বন্যার প্রভাব পড়েছে নিম্ন আয়ের মানুষের উপর। সংবাদ প্রকাশের পর প্রশাসনের সহায়তা পেলেন অসহায় বিধবা মিলন রাণী দাস হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস ও পাটওয়ারী অন্যের ব্যথা না বুঝলে সুস্থ সমাজ অসম্ভব: ডিসি জাহিদ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

নড়াইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে খালার বাড়িতে আপন ভাগিনার স্বঅস্ত্র হামলায় স্বর্ন ও টাকা লুটপাট

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি (নড়াইল)>>>

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের মাইগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে খালাতো ভাই মাহমুদুল ও শাহীনের সাথে কথা কাটাকাটিকে কেন্দ্র করে জাচেনা বেগমের (মাহমুদুল মা) বাড়িতে ভাগ্নে শাহিন শেখের স্বঅস্ত্র হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। এঘটনায় জাচেনা বেগম বাদী হয়ে লোহাগড়া থানা অভিযোগ দায়ের করেছে।পারিবারিক ও অভিযোগ সুত্রে জানাযায় গতকাল শনিবার ১ লা জুলাই রাত আনুমানিক রাত ৯ ঘটিকার সময় কোটাকোল ইউনিয়নের চরকোটাকোল গ্রামের শাহীন শেখ,কতুব শেখ, কাওছার শেখ, ইয়াছিন শেখ সহ ১৫/২০ জনের একটি দল দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে মাইগ্রামের জাতেনা বেগম স্বামী তাহাজ্জতের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা জোর পূর্বক জতেনা বেগমের ঘরে ঢুকে নগদ ৪ লাখ টাকা ও ৩০ ভরি সোনা ও একটি ৩৬” টেলিভিশন নিয়ে যায়।তাহাজ্জত শেখের সংগে কথা হলে তিনি বলেন আমার বাড়ি ডাকাতি করেছে আমার ভাইরার ছেলে শাহীন সহ১৫/১৬ জন।তাহাজ্জত শেখর স্ত্রী জাচেনা বেগম বলেন রাত আনুমানিক ৯ টার সময় আমার ভাগিনা শাহীন সহ ১৫/১৬ জন দেশীয় অস্ত্র নিয়ে আমার ঘরে জোর করে ঢুকে আমার ঘর থেকে ৪ লাখ টাকা ও ৩০ ভরি সোনা নিয়ে গেছে। পূর্ব থেকে আমার ভাগ্নের সাথে জমাজমি নিয়ে বিরোধ ছিলো।আমার দুই ছেলে প্রবাসে থাকে।ঈদে তারা ছুটিতে বাড়ি এসেছে। গতকাল আমার ছেলে মাহমুদুলের সাথে শাহীন জমি সংক্রান্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভায়ের মাঝে কথা কাটাকাটি হয়। সেই ঘটনার জের ধরে ভাগ্নে শাহিন এঘটনা ঘটিয়েছে। এঘটনায় লোহাগড়া থানায় অভিযোগ দায়ের করেছি।জাচেনা বেগমের জামাই পলাশ বলেন শাহীনের নেতৃত্বে ১৫/১৬ জনের একটি স্বঅস্ত্র দল দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে আমার শ্বশুর বাড়িতে হামলা করে ৪ লাখ টাকা ও ৩০ ভরি সোনা লুট করে নিয়ে যায়।এঘটনায় লোহাগড়া থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।দিঘলিয়া ইউনিয়ন পরিষদের ওই ওয়ার্ড মেম্বার অমল কৃষ্ণ সাহার সংগে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন কত টাকা এবং কতো ভরি সোনা নিয়েছে তা আমি জানি না।তবে তাহাজ্জতের দুই ছেলে বিদেশ থাকে তাদের টাকা ও সোনার গহনা আছে।কোটাকোল ইউনিয়ন পরিষদ সদস্য হিরক চৌধুরীর সংগে মুঠোফোনে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন পূর্বে জমাজমি নিয়ে বিরোধ এবং প্রবাসের কিছু ঘটনা আছে। আমি উভায় পক্ষকে সামাজিক ভাবে বসে মিমাংসার কথা বলেছি।এবিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন ঘটনা জানতে পেরে তাৎক্ষনিক ঘটনা স্থলে গিয়েছিল। ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ পেয়েছি তদন্ত করে আইন গত ব্যাবস্থা নেওয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page