২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় নিহত ২ রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

নড়াইলে চাঞ্চল্যকর ভাই খুনের মামলার মূল আসামী দুইজন র‌্যাব-৬ এর হাতে ধরাশায়ী 

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
জেলা প্রতিনিধি (নড়াইল)>>>
নড়াইল জেলার লোহাগড়া থানাধীন হান্দলা গ্রামের ভিকটিম বাবুল শেখ এর সাথে তার চাচাতো ভাইদের সাথে জমিজমা নিয়ে দীর্ঘ দিন যাবত বিরোধ চলমান। উক্ত বিরোধ নিস্পত্তির লক্ষ্যে গত ১০ জুলাই ২০২৩ তারিখ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি শালিশ বসে। পরেরদিন সকালে আসামী রিপন শেখ ও তার লোকজন জমির সীমানায় থাকা একটি তালগাছ কাটার জন্য আসলে ভিকটিম বাবুল শেখ ঘটনাস্থলে পৌঁছে গাছ কাটতে বাধা দেয়। তখন আসামী রিপন শেখ ধারালো অস্ত্র দিয়ে ভিকটিমের বুকে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজন ভিকটিমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চাচাতো ভাইয়ের হাতে ভাই নিষ্ঠুর ভাবে নিহত হওয়া ঘটনাটি বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে প্রকাশিত হয় এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।ঘটনার পর থেকেই র‌্যাব-৬ যশোর ক্যাম্পের একাধিক টিম উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৭ জুলাই ২০২৩ তারিখ রাতে র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ডিএমপি ঢাকার রামপুরা থানা এলাকা এবং ডিএমপি ঢাকার মিরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত হত্যাকান্ডের মূলহোতা আসামী  রিপন শেখ (৪৫) ও তার সহযোগী অসামী মুরাদ শেখ(৪০), উভয় থানা-লোহাগড়া, জেলা-নড়াইলদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকেদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উক্ত হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।গ্রেফতারকৃত আসামীদ্বয়কে নড়াইল জেলার লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে।এঘটনায় লোহাগড়া থানার তদন্ত কর্মকর্তা পরিদর্শক আব্দুল্লা আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page