২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়া ব্যবসায়ী মিজান হত্যা মামলার প্রধান আসামি গিয়াস র‌্যাবের জালে মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা ন্যায্য পাওনার দাবিতে সিসিসিআই কর্মকর্তার আবেদন চট্টগ্রাম সিটি কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত পটিয়ায় জমির বিরোধ নিয়ে চাচাতো ভাইের হাতে জেঠা তো ভাই খুন। সাতকানিয়ায় বন গবেষণা কেন্দ্রের হাহাকার অর্ধেকের বেশি জমিই দখলে দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি চাটখিলে অকটেন মজুদের অপরাধে জামায়াতের ২ নেতা আটক জামালপুর সদর এখন মাদক ও কিশোর গ্যাং এর কবলে। ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারের পথে। সাতকানিয়ায় বাজালিয়া উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা হাম-রুবেলা মুক্ত করতে বাঁশখালীতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু।
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

নগরকান্দা পৌরভবন নির্মাণ কাজে ঠিকাদারের অনিয়ম, পৌর কার্যক্রম চালানোর পরিস্থিতি হয়ে উঠেনি বল্লেন মেয়র

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি ফরিদপুর:

ফরিদপুরের নগরকান্দা পৌরসভার ভবনের কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়ম করার অভিযোগ পাওয়া গেছে। ৩ কোটি ৬৪ লাখ টাকা ব্যায়ে পৌর ভবন নির্মাণ কাজ করেন সৈয়দ জাহানারা এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান।পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার বলেন ভবনের কাজে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হয়েছে। স্টিল এর বদলে লোহার ব্যবহার,লোহা কাঠ, সেগুন কাঠ এর বদলে রেন্ডী কড়াই কাঠ ব্যবহার,নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করা,ওয়াশরুমে নিম্নমানের সরঞ্জাম ব্যবহার করা,জানালায় নিম্নমানের গ্লাস ব্যাবহার করা হয়েছে এবং ভবনে নেই বিদ্যুৎ সংযোগ, পৌর ভবনে যাতায়াত করার রাস্তাটি এখন পরিপূর্ণ ভাবে শেষ হয়নি যেখানে গিয়ে পৌরসভার মানুষ তাদের সেবা নিতে পারবেনা বা আমি তাদের সেবা দিতে পারবনা। পৌর ভবনে বিদ্যুৎ সংযোগ ও যাতায়াতের জন্য রাস্তা না হওয়া পর্যন্ত জেলা পরিষদের জরাজীর্ণ ভবনে বসেই পৌরবাসীর সেবা দিতে হবে।ভবন নির্মাণের কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়ম বিষয় টিকাদারকে নিম্নমানের সামগ্রী সরিয়ে সিডিউল মোতাবেক কাজ বুজিয়ে দিতে বলেছি।

ঠিকাদারি প্রতিষ্ঠানের সত্তাধারী আব্দুল্লাহকে পৌর ভবন নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার কথা জিজ্ঞেস করলে তিনি বলেন আপনারা আমার বিরুদ্ধে যত পারেন লিখেন আমার কিছুই করতে পারবেন না।
ভবনে পৌর কার্যক্রম না করায় ক্রমেই মাদক সেবনকারীদের আখড়ায় পরিনত হচ্ছে।নিচ তলায় প্রতিটি রুমের দরজা খোলা ও বাথরুমের দরজা খোলা থাকায় মাদক সেবনকারীরা ইলেকট্রনিক জিনিসপত্র ও ব্যবহারিত জিনিসপত্র ভেঙে নষ্ট করছে।পৌরভবন উদ্বোধন করার আগেই ব্যবহার করার অনুপযোগী হয়ে পড়েছে। কাউন্সিলর জালাল সরদার,কাউন্সিলর বাবলু মাতুব্বর, কাউন্সিলর জাকির হোসেন জাকারিয়া বলেন নগরকান্দা পৌরসভার নিজস্ব কোন ভবন ছিলোনা জেলা পরিষদের ভবনে কার্যক্রম চলে আসছে। বর্তমাণে পৌরসভার নতুন ভবনের কাজ ঠিকাদার শেষ করলেও সেখানে যাতায়াতের রাস্তা নেই, বিদ্যুৎ সংযোগ নেই যে কারনে পৌরসভার কার্যক্রম এখনো শুরু হয়নি।এ-সব কাজ শেষ হলেই নতুন ভবনে শুরু হবে পৌরসভার কার্যক্রম।পৌরসভার উপ সহকারী প্রকৌশলী (সিভিল) এস,এম লুৎফর রানা বলেন ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছ থেকে সব কিছু ঠিকঠাক কাজ বুঝে নিয়ে তারপর কাজ বুঝে নিয়া হবে।

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page