১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় মাদ্রাসার ছাত্র বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার। নগরকান্দায় লীজকৃত জমি নিয়ে মিথ্যা অপপ্রচারের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী। চট্টগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন ফেনীতে ১২০ বোতল বিদেশি মদসহ আটক ২, মাইক্রোবাস জব্দ জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। অতিরিক্ত সার মজুদ করায় রুহিয়ায় ব্যবসায়ীকে জরিমানা, বিভিন্ন ডিলার পয়েন্ট পরিদর্শন পুলিশের ধাওয়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ শেষ রক্ষা হয়নি মাদক কারবারির কক্সবাজারের দুই বেসরকারি হাসপাতালে কউকের অভিযান, মিলেছে অনিয়ম-অব্যবস্থাপনা পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসায় কওমি শিক্ষা বোর্ডের বার্ষিক অধিবেশন।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

নগরকান্দায় লীজকৃত জমি নিয়ে মিথ্যা অপপ্রচারের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি, ফরিদপুর :

ফরিদপুরের নগরকান্দা পৌরসভার চৌমুখা মৌজায় লীজকৃত জমি নিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার।শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৪টায় নগরকান্দা পৌরসভার চৌমুখা ৩ নম্বর ওয়ার্ড এলাকায় নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে নগরকান্দা ও ফরিদপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ সরকার ২০০০ সালে মৃত নারায়ণ চন্দ্র মন্ডল, পিতা মৃত অবতার মন্ডলের নামে কবুলিয়াত প্রদান করে। নারায়ণ চন্দ্র মন্ডলের বাড়ি নগরকান্দা পৌরসভার চৌমুখা গ্রামে।পরিবারের দাবি অনুযায়ী, ১৫৭ নম্বর চৌমুখা মৌজার ৬৯৮ ও ৭০২ নম্বর দাগে মোট ৩৭ শতাংশ জমি সরকারিভাবে লীজ নিয়ে দীর্ঘদিন ধরে তারা ভোগদখল করে আসছেন। কবুলিয়াত পাওয়ার আগেও মৃত নারায়ণ চন্দ্র মন্ডল ওই জমিতে চাষাবাদ করতেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।নারায়ণ চন্দ্র মন্ডল মারা যাওয়ার পর তার তিন ছেলে বিন্দাবন মন্ডল, নিপেন মন্ডল ও লিটন মন্ডল তাদের পরিবার-পরিজন নিয়ে দীর্ঘ প্রায় ৩০ থেকে ৪০ বছর ধরে ওই জমি ভোগদখল করে আসছেন বলেও দাবি করেন পরিবারের সদস্যরা।সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মহল্লার হিন্দু সম্প্রদায়ের কয়েকজন ব্যক্তি সম্প্রতি মন্দিরের জায়গা দখলের অভিযোগ তুলে এলাকায় বিভ্রান্তি ও মব পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন। এ বিষয়ে গত ১০ সেপ্টেম্বর একটি মানববন্ধনও অনুষ্ঠিত হয় বলে জানান তারা।ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, তাদের বিরুদ্ধে মন্দিরের জায়গা দখলের যে অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা দীর্ঘদিন ধরে সরকারিভাবে লীজ নেওয়া জমি ভোগদখল করে আসছেন। তারা আরও বলেন, মহল্লার হিন্দু সম্প্রদায়ের মধ্যে সিদাম বিশ্বাস,সজীব বিশ্বাস, কমুদ বাড়ৈই, পরিতোষ বাড়ৈই গৌতম বাড়ৈই, সঞ্জয় বাড়ৈই চন্দ্র ভদ্র, চন্দন ভদ্র, প্ন্টু ভদ্র সহ তাদের লোকজন আমার ঘর ভাঙছে, গাছ কেটে নিছে।আমাদে জায়গা থেকে উচ্ছেদ করার জন্য মন্দিরের জায়গা দখল করেছি বলে মনগড়া অভিযোগ তুলে মানববন্ধন করেন।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবারের সদস্য বিন্দাবন মন্ডল, লিটন মন্ডল, সুমন মন্ডল, সুজাতা মন্ডল ও পূর্ণিমা মন্ডলসহ পরিবারের অন্যান্য সদস্যরা।ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে বিষয়টি সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page