১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে সোলায়মান আলীর উদ্যোগে পূজার সামগ্রী বিতরণ মহেশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোতায়েনকৃত আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযান: অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৭ প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি, মাদ্রাসা মাঠ পরিদর্শনে রাসিক প্রশাসক সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয়: স্বাস্থ্যমন্ত্রী” কিশোরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত সখিপুরে তরুণীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

নওগাঁর পত্নীতলায় ইউএনও’র বদলীতে মিষ্টি বিতরনের ছবিটি ভুয়া

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কাওছার হাবিব- স্টাফ রিপোর্টার :-

“পত্নীতলা ইউএনও রুমানার বদলির খবরে মিষ্টি বিতরণ”সহ পৃথক শিরোনামে সম্প্রতি দেশের কয়েকটি অনলাইন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদটির সম্পূর্ণ অসত্য ও ভুয়া বলে দাবী করেছেন ছবিতে মিষ্টি বিতরন করা ওই যুবক। নিয়মিত বদলীকে ভিন্নখাতে প্রবাহিত না করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে গণমাধ্যমকর্মীদের সচেতন থাকার আহবান জানিয়েছেন সদ্য বদলীকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ।জানা যায়, গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের মাঠ প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ফারজানা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৭ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলী/পদায়ন করা হয়। প্রজ্ঞাপনে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজকে বগুড়া জেলার শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে বদলী/পদায়ন করা হয়। বিপরীতে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাইমেনা শারমীনকে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে বদলী/পদায়ন করা হয়। প্রজ্ঞাপনটি প্রকাশের পর নিয়মিত বদলীর বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ইউএনও রুমানা আফরোজের পরিচয় ও ছবির সঙ্গে উপজেলায় মিষ্টি বিতরনের একটি ছবি জড়িয়ে ইউএনও’র বদলীতে মিষ্টি করা হচ্ছে এমনটি উল্লেখ করা হয়। এছাড়াও সংবাদটিতে কোন প্রকার তথ্য সূত্র ছাড়াই ইউএনও’র বিরুদ্ধে নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগের কথা বলা হয়। শনিবার (২৬ আগস্ট) সংবাদটি নজরে এলে চরম ক্ষুব্ধ হয়ে উঠেন মিষ্টি বিতরনের ছবিতে থাকা যুবক সাগর আহম্মেদ।সাগর আহম্মেদ বলেন, সম্প্রতি পুত্র সন্তান জন্ম হওয়ার খুশিতে এক বাবা মিষ্টি কিনে এনে প্যাকেটটি আমার হাতে ধরিয়ে দেয় এবং মিষ্টিগুলো বাজারে বিতরন করতে বলেন। তার কথামতো শ্রমিকদের মাঝে মিষ্টি বিতরন করছিলাম। সেই মুহুর্তে গোপনে কে বা কারা ছবিটি উঠিয়েছে আমার জানা নেই। পরে দেখছি ছবিটি ইউএনও’র বদলীর জন্য মিষ্টি বিতরন করা হচ্ছে এমন অসত্য তথ্য উল্লেখ করে সংবাদ প্রকাশের কাজে ব্যবহার করা হয়েছে। এখানে ইউএনও’র বদলীর সাথে ওই মিষ্টি বিতরনের কোন যোগসূত্র নেই।এবিষয়ে জানতে চাইলে সদ্য বদলীকৃত পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ বলেন, গণমাধ্যমকে সমাজের দর্পণ বলা হয়। সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে দেশ ও জাতির উন্নয়নে কাজ করে থাকেন। সরকারি চাকুরী করার সুবাদে আমার নিয়মিত বদলী হয়েছে। তাই বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত না করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের প্রতি আহবান জানান তিনি।নওগাঁর জেলা প্রশাসক গোলাম মওলা বলেন, জেলায় যোগদান করে আমার প্রায় এক মাস হয়ে যাচ্ছে। এ সময়ের মধ্যে পত্নীতলা ইউএনও’র বিরুদ্ধে কখনো লিখিত বা মৌখিক অভিযোগ কেউ করেননি। ডিসি অফিস ও ইউএনও অফিসে বিভিন্ন স্বার্থ নিয়ে অনেকেই আসেন। কারোর অনৈতিক দাবী পূরন করা আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠে না। কারোর স্বার্থে আঘাত লাগলে তখনই এ ধরনের অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ করা হয়ে থাকে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page