৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঘোরাফেরায় সন্দেহ, চট্টগ্রামে ছাত্রশক্তির নেতাসহ গ্রেপ্তার ৫ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় চট্টগ্রামে আটকে স্ক্র্যাপ জাহাজ, সংকটে শিপব্রেকিং শিল্প ১৭ বছরে মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে একটি দল ফ্যাসিবাদ কায়েম করেছে – ইশরাক হোসেন মার্কেট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার দাবি চট্টগ্রাম চেম্বারে সাতকানিয়ায় মোবাইল জুয়ার আসরে অভিযান, জরিমানা মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। ওয়াহেদপুর পশ্চিমপাড়া নবজাগরণ মানবকল্যান সংগঠন উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ ভে‌ঙ্গে দেবার পর পুনরায় চালু, দেবিদ্বারে দুই ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

ধানের শীষের প্রার্থী নাজমুল মোস্তফা নেতা-কর্মিদের ভালবাসায় সিক্ত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক।। চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন মনোনয়ন পাওয়ার পর শনিবার (১৩ ডিসেম্বর) প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকায় আসেন। এ সময় তাকে বরণ করে নিতে সড়কের দুই পাশে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থকের উপস্থিতিতে সৃষ্টি হয় জনসমাগম।

তবে তফসিল ঘোষণার পর নির্বাচনী আচরণবিধি অনুযায়ী শোভাযাত্রা ও জনদৃষ্টি আকর্ষণকারী শোডাউন নিষিদ্ধ থাকায় ঘটনাটি প্রশাসনের নজরে এলে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে। অভিযোগের প্রেক্ষিতে নাজমুল মোস্তফা আমিনকে জরিমানা করা হয়, যা তিনি সঙ্গে সঙ্গে পরিশোধ করেন।

এ বিষয়ে বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিন বলেন, শনিবার বিকেলে লোহাগাড়ার অলি আহমেদ বীর বিক্রম স্টেডিয়ামে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। তিনি নেতা-কর্মীদের জনদুর্ভোগ সৃষ্টিকারী যেকোনো শোডাউন পরিহার করে নির্ধারিত স্থানে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু দীর্ঘদিন পর এ আসনে ধানের শীষ প্রতীক পাওয়ার আনন্দে আবেগপ্রবণ হয়ে কিছু নেতা-কর্মী নিষেধাজ্ঞা উপেক্ষা করেন, যার ফলে সাময়িক জনদুর্ভোগ সৃষ্টি হয়। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেন এবং প্রশাসনের আইনগত পদক্ষেপকে স্বাগত জানান।

তিনি আরও বলেন, জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করা হয়েছে এবং একই সঙ্গে নেতা-কর্মীদের ভালোবাসা ও আবেগের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেফায়েত উল্লাহ চক্ষু, সাতকানিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক প্রার্থী নুরুল আবছারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে থাকা লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জানান, নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নে প্রশাসন তৎপর রয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচনী এলাকায় প্রবেশের সময় প্রার্থীর সঙ্গে গাড়িবহর ও মোটরসাইকেল শোভাযাত্রা দেখা যায়, যা আচরণবিধির পরিপন্থী। এ কারণে ভ্রাম্যমাণ আদালত জরিমানা আরোপ করে।

এ বিষয়ে ইউএনও সাইফুল ইসলাম বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।

জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page