২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি 
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

দোয়ারাবাজারে জমির দখল নিয়ে বিরোধ, ভাতিতার হাতে চাচা খুন,ঘাতক ১

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি>>> সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় জমির দখলকে কেন্দ্র করে ভাতিজার হাতে চাচা খুন হয়েছে।এ ঘটনায় অভিযুক্ত ভাতিজা এখলাছ মিয়াকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার সকালে জমিজমা নিয়ে চাচা ভাতিজার মধ্যে বিরোধ চলে আসছিল এর জের ধরে ভাতিজা চাচার মাথা ও শরীরের বিভিন্নস্থানে আক্রমন করলে চাচা মাটিতে লুঠিয়ে পড়েন এবং ঘটনারস্থলেই চাচার মৃত্যু হয়েছে।নিহতের নাম মোঃ ইস্কন্দর আলী(৮০)।তিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের মৃত ঘেটনাটি ঘটেছে উপজেলার লক্ষিপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের রস্তুম আলীর ছেলে।এ ঘটনায় দোয়ারাবাজার থানা পুলিশ একলাছ মিয়াকে আটক করেছে ।স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়,লক্ষীপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের চাচা ইস্কান্দর আলী ও মৃত রোস্তম আলীর পুত্র এখলাছ মিয়ার মধ্যে বাড়ির সামনের জায়গা নিয়ে পূর্ব থেকেই উভয়ের মধ্যে মামলা মোকদ্দমা চলে আসছিল।ঘটনার দিন সকালে ইস্কান্দার আলীর পুত্র ও তাদের পক্ষের লোকজন পুর্বের মামলার হাজিরা দিতে যান।এই সুযোগ এখলাছ মিয়া জায়গা দখল করে এস্কোভেটর দিয়ে পুকুর ভরাটের কাজ শুরু করেন।এসময় ইস্কান্দার আলী (৮১) বাঁধা দিতে গেলে এখলাছ মিয়ার লোকজন ইস্কন্দর আলীর উপর হামলা চালায়,এসময় ঘটনাস্থলেই ইস্কান্দার আলীর মৃত্যু হয়।খবর পেয়ে দোয়ারাবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে এখলাছ মিয়া পালিয়ে যায়।পরে মোবাইল ট্রেকিং করে এখলাছ মিয়াকে সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করে।এ ব্যাপারে নিহত ইস্কান্দার আলীর পুত্র আব্দুস ছোবান বলেন, আমার বাবার জায়গা এখলাছ মিয়া জোরপূর্বক দখল করতে গিয়েছিল এ সময় বাবা তাদের বাঁধা দিতে গেলে এখলাছ মিয়াসহ ১০/১২ জন মিলে আমার বাবার উপর হামলা চালিয়ে বাবাকে বেদড়ক মারপিট করে হত্যা করে।এছাড়াও অন্য অভিযুক্তরা হলেন, মৃত উস্তার আলীর ছেলে আমজাদ আলী (৫০),মৃত্যু আব্দুল জব্বারের ছেলে আব্দুল গফুর (৪৫) আব্দুল মতিন (৪৩) ও এস্কেভেটর চালক ইউনুস আলী এবং ইজারাদার আক্কাস আলী।এ ব্যাপারে দোয়ারাবাজার থানার এসআই সম্রাট মিয়া জানান, চাচাকে হত্যার দায়ে ভাতিজা এখলাছ মিয়াকে সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ওসি (তদন্ত) শামসুদ্দিন খান বলেন,ঘটনাস্থলে আছি, তদন্ত চলছে।লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।বাড়িতে শুধু মহিলারা রয়েছেন,অভিযুক্তরা পালিয়ে গেছে।এ ব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান জানান,পুর্ব থেকেই জমি নিয়া তাদের মধ্যে বিরোধ চলে আসছিল।বৃহস্পতিবার সকালে বিরোধীয় জায়গা দখল করতে যায় এখলাছ মিয়া এসময় ইস্কান্দার আলী বাঁধা দিলে তারা বৃদ্ধের উপর হামলা চালায়। ঘটনাস্থলেই ইস্কান্দার আলীর মৃত্যু হয়।এঘটনায় এখলাছ মিয়াকে আটক করা হয়েছে।বাকি জড়িতদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। 

সুনামগঞ্জ প্রতিনিধি,১৪.০৩.২০২৪

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page