১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় ট্রেনে কাটা পড়া লাশের পরিচয় মিলছে। ঠাকুরগাঁওয়ে রুহিয়া টাঙ্গন ব্যারেজে মৎস্য উৎসবের উদ্বোধন, জলকপাট খুলে দিলেন প্রতিমন্ত্রী বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: রহস্যজনকভাবে অভিযুক্তকে ছেড়ে দেন ওসি সেরাজুল রাজশাহীতে ক্ষুধার্ত কুকুরের অকৃত্রিম বন্ধু ‘কাজল রেখা’: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত শোকবার্তা সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর টেকনাফে এক লাখ পিস ইয়াবা উদ্ধারের মামলার পলাতক আসামি মো. হোসেন আটক মিয়ানমারকেন্দ্রিক শীর্ষ মাদক কারবারি ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে স্থানীয় সূত্রের দাবি রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিসি জাহিদের উদ্যোগে চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক যাচ্ছে পুনর্ব্যবহারে এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২% রাজশাহী মহানগরীতে বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগ; দুই আসামি গ্রেপ্তার, নগদ ১ লাখ ৩৪ হাজার টাকা ও তিনটি স্ট্যাম্প জব্দ
আন্তর্জাতিক:
ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি
     
             

দেশ টিভিতে সংবাদ প্রচারের পর অভিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তার বদলি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক কুড়িগ্রাম

দেশ টিভিতে সংবাদ প্রচারের পর নাগেশ্বরী সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমানকে বদলি করা হয়েছে। প্রান্তিক কৃষকের পরিবর্তে সিন্ডিকেট চক্রের কাছ থেকে অর্থের বিনিময়ে ধান সংগ্রহ করাসহ দুই কৃষকের অভিযোগের সত্যতা প্রমানিত হওয়ায় এই ব্যবস্থা নেওয়া হলো।অভিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমানকে বদলির বিষয়টি বুধবার (৩০ আগস্ট) বিকেলে নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সাইদুল কাদির খান এবং নাগেশ্বরী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল আহাদ।
এর আগে অভিযোগ ওঠে কুড়িগ্রামের নাগেশ্বরী সরকারি খাদ্য গুদামে কৃষকের পরিবর্তে সিন্ডিকেট চক্রের কাছ থেকে ধান সংগ্রহ করা হচ্ছে। কৃষকদের অভিযোগ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান ধান সিন্ডিকেট চক্র ব্যবসায়ীর সঙ্গে চুক্তিভিত্তিক প্রতি ৩ মেট্রিক টন নিম্নমানের ধান সংগ্রহে ২ হাজার টাকা হাতিয়ে নিয়ে গুদামে ১৩-১৪ মিটারের পরিবর্তে বিধি বহির্ভূতভাবে ১৫-১৬ মিটার ধান প্রায় ৪শ’ মেট্রিক টন ক্রয় করেছেন। নাগেশ্বরী পৌরসভার ৬নং ওয়ার্ডের সেকেন্দার আলী ও সৈফুর রহমান নির্বাচিত লটারির কৃষক হয়ে গত ১৩ জুলাই নাগেশ্বরী খাদ্য গুদামে ধান নিয়ে সারাদিন অপেক্ষার পরে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমানের নির্দেশে কর্মচারী মাহাবুর রহমান ও জোবায়ের রহমান ১ হাজার টাকা ঘুষ নিয়ে সন্ধ্যায় ধান সংগ্রহ করেন।ওই দুই কৃষক ধানের চেক নিতে গত ১৭ জুলাই খাদ্য গুদামে গেলে কর্মচারী মাহাবুর রহমান ও জোবায়ের রহমান বিভিন্ন টালবাহনা করতে থাকেন এবং একপর্যায়ে গত ১৯ জুলাই সকালে গুদামে ধানের চেক নিতে গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমানের নির্দেশে কর্মচারী মাহাবুর রহমান ও জোবায়ের রহমান প্রতি ৩ মেট্রিক টন ধানের চেক নিতে ২ হাজার টাকা ঘুষ দাবি করেন। কৃষক সেকেন্দার আলী ও সৈফুর রহমান ঘুষ দিতে অস্বীকৃতি জানিয়ে গত ১৯ আগস্ট সংবাদকর্মীদের গুদামে ডেকে নিয়ে গিয়ে ঘুষের বিষয়টি প্রমাণ করেন।
গত ২০ জুলাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান তার কর্মচারীদের মাধ্যমে দুই কৃষককে ধান চেক দেওয়ার জন্য ডেকে নিয়ে যান। সাজেদুর রহমান তার গোপন কক্ষে নিয়ে তাদের বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে ধানের চেক দিয়ে জোরপূর্বক বিভিন্ন সাদা কাগজে স্বাক্ষর নেওয়াসহ মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। এ বিষয়ে ওই দুই কৃষক কুড়িগ্রাম জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন।
পরে গত ২৪ জুলাই দেশ টিভিতে সংবাদ প্রচারের পর কুড়িগ্রাম জেলা প্রশাসক অভিযোগটি সরেজমিনে তদন্ত করে সত্যতা পান। রংপুর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক গত ৩০ আগস্ট অভিযুক্ত নাগেশ্বরী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমানকে বদলি করেন এবং ঠাকুরগাঁও জেলা খাদ্য অফিসের খাদ্য পরিদর্শক হিসেবে যোগদান করতে চিঠি জারি করেন। গত ৩০ আগস্ট রংপুর আঞ্চলিক খাদ্য অফিসের খাদ্য পরিদর্শক আশরাফুল ইসলাম নাগেশ্বরী খাদ্য গুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নতুন করে যোগদান করেন।অভিযোগ উঠেছে, নাগেশ্বরী খাদ্য গুদামের অভিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান অনিয়ম ও দুর্নীতির দায়ে গত ৩০ আগস্ট বদলি হওয়ার পরও নাগেশ্বরী খাদ্য গুদামের নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলামকে এখনও দায়িত্ব বুঝিয়ে দিতে পারেননি। মূলত অভিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান কৃষকের পরিবর্তে সিন্ডিকেট চক্র ব্যবসায়ীদের কাছে ধান ১৩-১৪ মিটারের পরিবর্তে বিধিভঙ্গ করে ১৫-১৬ মিটার ধান প্রায় ৪শ’ মেট্রিক টন ক্রয় করাসহ নিন্মমানের পঁচা চাল গুদামে মজুত করেছে।নাগেশ্বরী খাদ্য গুদামের নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, নাগেশ্বরী খাদ্য গুদামে ৩০ আগস্ট যোগদান করেছি। আগামী ৭ সেপ্টেম্বর আমি গুদামের সবকিছুই দেখে-শুনে দায়িত্ব বুঝে নেব। নাগেশ্বরী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল আহাদ বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যেই নাগেশ্বরী খাদ্য গুদামে নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম দায়িত্ব বুঝে নেবেন।কুড়িগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সাইদুল কাদির খান বলেন, নাগেশ্বরী সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমানকে অনিয়ম ও দুর্নীতির দায়ে ৩০ আগস্ট বদলি করা হয়েছে। আমি নবাগত হিসেবে কুড়িগ্রামে যোগদান করেছি। বিধি মোতাবেক খাদ্য বিভাগ পরিচালনা করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

পটিয়ায় ট্রেনে কাটা পড়া লাশের পরিচয় মিলছে।
ঠাকুরগাঁওয়ে রুহিয়া টাঙ্গন ব্যারেজে মৎস্য উৎসবের উদ্বোধন, জলকপাট খুলে দিলেন প্রতিমন্ত্রী
বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: রহস্যজনকভাবে অভিযুক্তকে ছেড়ে দেন ওসি সেরাজুল
রাজশাহীতে ক্ষুধার্ত কুকুরের অকৃত্রিম বন্ধু ‘কাজল রেখা’: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত
শোকবার্তা সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর
টেকনাফে এক লাখ পিস ইয়াবা উদ্ধারের মামলার পলাতক আসামি মো. হোসেন আটক মিয়ানমারকেন্দ্রিক শীর্ষ মাদক কারবারি ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে স্থানীয় সূত্রের দাবি
রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
ডিসি জাহিদের উদ্যোগে চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক যাচ্ছে পুনর্ব্যবহারে

You cannot copy content of this page