২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

দেশের বিভিন্ন স্থানে সনাতনীদের বাড়িঘর,দোকানপাঠ,মন্দির ভাংচুর,লটুপাঠ ও অগ্নিসংযোগের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি>>> বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামীলীগ সরকারের পতনের পর পরই দেশের বিভিন্ন জেলায় সংখ্যালঘু সনাতনীদের বাড়িঘর,দোকানপাঠ,মন্দির ভাংচুর,লটুপাঠ ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে সারাদেশের ন্যায় সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেল ৪টায় জেলার সর্বস্তরের সনাতনীদের আয়োজনে শহরের ট্রাফিক পয়েন্ট থেকে শুরু করে পুরাতন বাসস্ট্রেশন এলাকা পর্যন্তহাজার হাজার ভক্তবৃন্দের উপস্থিতি শহরে ছোট ছোট যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।এ সময় বক্তব্যে রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা কমিটির সাধারন সম্পাদক বিমল বণিক,বিজয় তালুকদার বিজু,ইস্কন মন্দিরের মহাপ্রভূ রাজশ্যাম গোপাল দাস,চন্দন প্রসাদ রায়,কলি তালুকদার আরতি,সংস্কৃতিক ব্যক্তিত্ব প্রদীপ পাল নিতাই,সুবিমল চক্রবর্তী চন্দন,এড. প্রনব কান্তি দাস,বিশ্বজিৎ সরকার,মন্তোষ চন্দ,নারায়ন চক্রবর্তী,মিলু চৌধুরী,হিমাদ্রি রায় প্রান্ত প্রমুখ।বক্তারা বলেন ইতিমধ্যে দেশের ৫২টি জেলার উপরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর,দোকানপাঠ ভাংচুর,লুটপাঠ,অগ্নিসংযোগসহ নারীদের উপর অমানষিক নির্যাতন করা হয়েছে।তারা বর্তমান অন্তবর্তীকালীন সরকারের নিকট ৮ দফা দাবী বাস্তবায়নের প্রস্তাব উল্লেখ করে আরো বলেন,সংখ্যালঘুদের বাড়িঘরে ও দোকানপাঠে হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার করা এবং ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের ক্ষতিপূরণ প্রদান,সীমান্ত অঞ্চলের যেসব এলাকার মানুষজন ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছেন তাদের নিজ বাড়িতে ফিরিয়ে আনা, ঘরবাড়ি নির্মান ও পূর্ণবাসন করে তাদের নিরাপত্তা নিশ্চিত করা,হিন্দু কল্যাণ ট্রাস্টকে পূর্ণাঙ্গ রুপে হিন্দু ফাউন্ডেশন হিসেবে নিবন্ধন প্রদান এবং অর্থবরাদ্দ বৃদ্ধি করা,সরকারের সকল পর্যায়ে সংখ্যালঘুদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করা,জাতীয় মানবাধিকার কমিশনের ন্যায় পৃথক স্বতন্ত্র জাতীয় সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন,ন্যায় বিচার নিশ্চিত করা,সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনায় বিশেস নিরাপত্তা প্রদান করা,বিশেষ সুরক্ষা আইন প্রনয়নের মাধ্যমে বিশেষ গুরুত্বের সাথে সংখ্যালঘুদের মন্দির ঘরবাড়ি,প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাঠের দ্রæত সময়ে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান নিশ্চিত করা এবং ৮নং হলো সংখ্যালঘুদের ধর্মীয় অনুষ্ঠান ও উৎসব নির্বিঘেœ পালন করতে সবরকম ব্যবস্থা গ্রহন করার দাবী জানান।অন্যতায় এই দাবী পূরণ না হলে লাগাতার আন্দোলনের কর্মসূচী ঘোষনা দেয়ার ও হুশিয়ারী উচ্চারন করেন নেতারা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা আটক
পটিয়ায় ৪দিন ব্যাপি রাস উৎসবে সাংসদ আলহাজ্ব এনামুল হক।
মহেশখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
সাতকানিয়ায় প্রশাসনের সঙ্গে এমপির মতবিনিময়
সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ

You cannot copy content of this page