৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

দেশের পরিবর্তিত পরিস্থিতিতে খেলাফত মজলিস সিলেট জেলা ও মহানগর শাখার প্রেস ব্রিফিং

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সিলেট দক্ষিণ সুরমা প্রতিনিধি :মোঃ আব্দুল কাদির রাজু>>>দেশের পরিবর্তিত পরিস্থিতিতে, জরুরি প্রেস ব্রিফিং করে খেলাফত মজলিস সিলেট জেলা ও মহানগর শাখা, আজ বুধবার ৭ আগস্ট বিকাল ৪ টায়,সিলেটের ধোপা দিঘির পাড় ইউনাইটেড সেন্টারে অনুষ্ঠিত হয়,জেলা সভাপতি নেহাল আহমদ,১৫ দফা দাবী পেশ করেন,তার আগে তিনি বলেন, দেশের ছাত্র জনতার রক্তদান আর আত্মত্যাগের বিনিময়ে অভুতপূর্ব অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী খুনি হাসিনার কবল থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছে এই অভ্যুত্থান দেশের হাজারো শহীদ আর লাখো ছাত্র-জনতার ত্যাগের ফসল এ বিজয়ের মুহূর্তে ছাত্র জনতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, পরে ১৫ দফা দাবি পেশ করেন,১. অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে।২. শিক্ষার্থীদের সকল দাবি মানতে হবে।৩. গ্রেফতারকৃত সকল ছাত্র-শিক্ষক-রাজনীতিবিদ, আলেম-উলামা ও নিরপরাধ মানুষকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে।৪. এ আন্দোলনে নিহত সকল শহীদ পরিবারকে ক্ষতিপূরণ প্রদান দ্রুত কার্যকর করতে হবে।৫. আহতদের জরুরি ভিত্তিতে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।৬. হেফাজত ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা সহ সকল মিথ্যা মামলা প্রত্যাহার কর ৭. খুনের সাথে জড়িতদের গ্রেফতার করা এবং সব খুনের বিচার করতে হবে।৮. অবিলম্বে গুম হওয়া ব্যক্তিদেরকে উদ্ধার করতে হবে।৯. দ্রুততম সময়ের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন পুনর্গঠন, আইন-শৃঙ্খলা বাহিনী, প্রশাসন সহ সবকিছু ঢেলে সাজাতে হবে।১০. বিতর্কিত পুলিশ কর্মকর্তাদেরকে প্রত্যাহার করতে হবে।১১. ছাত্র-জনতার এ অভূতপূর্ব বিজয়কে দুর্নীতি, স্বজনপ্রীতি ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজে লাগাতে হবে।১২. বিগত স্বৈরাচার-ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী রাজনৈতিক দলসমূহকে বয়কট করতে হবে।১৩. সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ী-ঘর, উপাসনালয়, ব্যবসা প্রতিষ্ঠানসহ পেশাগত কোন কাজে হামলার ঘটনা যাতে না ঘটে সেজন্য সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে।১৪. আরব আমীরাত, সৌদি আবর-সহ পৃথিবীর বিভিন্ন দেশে আটক বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধাদের দ্রুত মুক্তির উদ্যোগ নিতে হবে।আটক প্রত্যেক রেমিট্যান্স যোদ্ধার পরিবারকে নিয়মিত মাসিক আর্থিক সহযোগিতা করতে হবে।১৫. আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কল্পে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও অবিলম্বে আওয়ামী সন্ত্রাসীদের হাত থেকে অস্ত্র উদ্ধার অভিযান,শুরু করতে হবে।উক্ত প্রেস ব্রিফিং উপস্থিত ছিলেন,খেলাফত মজলিস সিলেট জোনের সহকারী পরিচালক অধ্যক্ষ আব্দুল হান্নান,সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ,জেলা সেক্রেটারি, দিলওয়ার হোসাইন,সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান,মহানগর সহ সভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান,আব্দুল হান্নান তাপাদার, ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলাম,মাওলানা রওনক আহমদ, কে.এম আবদুল্লাহ আল মামুন,সিলেট জেলা সহ সভাপতি শামসুল ইসলাম,মহানগর সাধারণ সম্পাদক হাফিজ জাবেদুল ইসলাম চৌধুরী,ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রচার ও ক্যাম্পাস সম্পাদক জাকারিয়া হোসাইন জাকির, খেলাফত মজলিস সিলেট জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা ওলিউর রহমান, মহানগর সহ সাধারণ সম্পাদক আহমদ সাইফুর রহমান, জুনায়েদ আহমদ, মাসুদ আহমদ,জেলা সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা শিব্বির আহমদ,মহানগর সাংগঠনিক সম্পাদক আব্দুশ শহীদ,জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল হাদি,ইসলামী যুব মজলিস সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওঃ জাকারিয়া আল হাসান, সিলেট জেলা সভাপতি হাফিজ মাওঃ আহমদ মাহফুজ আদনান,ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলা সভাপতি মুজিবুর রহমান খান,পশ্চিম জেলা সভাপতি ইমদাদুল হক ইমরান,শাবিপ্রবি সভাপতি শেখ হোসাইন আহমদ, সিলেট মহানগর সেক্রেটারি মিজানুর রহমান প্রমুখ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page