৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কুড়িগ্রাম সদর সেনাই একদতাদুর্যোগের নষ্ট হয়ে যাওয়া রাস্তা এখনো অকেজো হয়ে আছে। ঠাকূরগাঁওয়ে সড়ক দূর্ঘটনা, ট্রাক ক্ষতিগ্রস্ত। কুতুবদিয়ায় ৩৭২ দরিদ্র-অসহায় মানুষের মাঝে প্রায় ৩০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ পটিয়া হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন। রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ ফরিদপুরে শারদীয় দুর্গাপূজায় সবাইকে সজাগ থাকতে হবে –পররাষ্ট্র প্রতি মন্ত্রী শামা ওবায়েদ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সুনামগঞ্জের বনানীপাড়ার তিনতলায় আটকে পড়া ৫ মেয়েকে ১২ ঘন্টা পর উদ্ধার জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারীসহ ২ জন গ্রেপ্তার, বিদেশে নেওয়ার নাম কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

দীর্ঘ পৌনে ৪ বছর পর মুক্তি পেলেন স্ত্রী হত্যা মামলার গ্রেপ্তার হওয়া চট্টগ্রামের সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম,এ কাশেম, চট্টগ্রাম থেকে>>>  যে পুলিশ সুপার নিজে এবং তার নির্দেশে দোষী/নির্দোষী হাজার হাজার মানুষ গ্রেপ্তার হয়ে বছরের পর বছর কারাবরণ করতে বাধ্য হয়েছিলেন সেই পুলিশ সুপার নিজেই স্ত্রী হত্যা মামলায় আসামি হয়ে দীর্ঘ পৌনে ৪ বছর কারাগারের স্বাদ গ্রহণ করে দীর্ঘ আইনী লড়াইয়ে অবশেষে মুক্তি পেলেন! চট্টগ্রামের সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার এর স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা ঘটনা ‘টক্ অব দ্যা কান্ট্রি’তে পরিনত হয়েছিলো।আর নিজের সেই স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় প্রায় তিন বছর সাত মাস কারা ভোগ করার পর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সারা দেশের আলোচিত চট্টগ্রামের সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার।বুধবার ( ৪ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে পুলিশ পাহারায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি বের হয়ে অপেক্ষমাণ সিলভার রঙের একটা প্রাইভেটকারে উঠার সময় কারো সাথে কথা ও বলেতে চাননি।মুক্তি পেয়ে কারাগার থেকে বের হয়ে আসার পর সেখানে পূর্ব অপেক্ষা রত: তার বর্তমান স্ত্রী ইসরাত জাহান মুক্তা ও আত্মীয়স্বজনরা উপস্থিত ছিলেন।বাবুল আক্তারের আইনজীবী কফিল উদ্দীন চৌধুরী বলেন,উচ্চ আদালতে বাবুল আক্তারের জামিন আদেশের পর তার সাবেক শ্বশুর মোশারফ হোসেন জামিনের স্থগিতাদেশ চেয়ে আবেদন করেছিলেন।বুধবার চেম্বার জজ আদালত আবেদনটি খারিজ করে দেন।ফলে,বাবুল আক্তারের মুক্তি পেতে আর বাধা ছিলো না।“মামলায় ভবিষ্যতে নিয়মিত হাজিরার শর্তে বাবুল আক্তারকে মুক্তির আদেশ দিয়েছে আদালত।আদেশের কপি কারাগারে পাঠানোর পর তিনি মুক্ত হয়েছেন।”আইনজীবী কফিল উদ্দিন আরো বলেন, উচ্চ আদালত জামিনের আদেশ দিয়েছে, জজ আদালত রিলিজ অর্ডার দিয়েছে।আইন অনুযায়ী আদালতের স্থগিতাদেশ ছাড়া লয়ার সার্টিফিকেট দিয়ে কাউকে আটকে রাখাটা অবৈধ।গত ২৭ নভেম্বর হাই কোর্ট থেকে জামিন পান সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার।বিচারপতি মোঃ আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ বাবুলের জামিন আদেশ দিলে তার মুক্তির পথ খুলে যায়।২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম মহানগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় সে সময়কার চট্টগ্রামের পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতুকে গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।এসপি বাবুল আক্তার ওই ঘটনার কিছুদিন আগেই চট্টগ্রাম থেকে বদলি হন।তিনি ঢাকায় কর্মস্থলে যোগ দিতে যাওয়ার পর পর-ই চট্টগ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।ঘটনার পর টানা সাড়ে তিন বছর তদন্ত করেও ডিবি পুলিশ কোনো কূলকিনারা করতে না পারার পর ২০২০ সালের জানুয়ারিতে আদালতের নির্দেশে মামলার তদন্তভার পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

কুড়িগ্রাম সদর সেনাই একদতাদুর্যোগের নষ্ট হয়ে যাওয়া রাস্তা এখনো অকেজো হয়ে আছে।
কুতুবদিয়ায় ৩৭২ দরিদ্র-অসহায় মানুষের মাঝে প্রায় ৩০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ
পটিয়া হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন।
রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ
ফরিদপুরে শারদীয় দুর্গাপূজায় সবাইকে সজাগ থাকতে হবে –পররাষ্ট্র প্রতি মন্ত্রী শামা ওবায়েদ
রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
সুনামগঞ্জের বনানীপাড়ার তিনতলায় আটকে পড়া ৫ মেয়েকে ১২ ঘন্টা পর উদ্ধার

You cannot copy content of this page