৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানা’র ছাতা বিতরণ প্রধানমন্ত্রীকে নব্য ফ্যাসিবাদের পাহারাদার বললেন নাসিরউদ্দীন পাটোয়ারী কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল। আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ। পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১ 
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

দাঁড়িপাল্লায় ভোট দিন, সম্প্রীতির বাংলাদেশ গড়বই শাহজাহান চৌধুরী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেস্ক।। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার ও হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে আর কখনো ধর্মের ভিত্তিতে বিভাজন করা যাবে না। ধর্ম, বর্ণ, দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে এই দেশকে একটি সম্প্রীতির বাংলাদেশ হিসেবে গড়ে তুলতেই আমরা রাজনীতি করি।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১ দলীয় জোটের ভিত্তিতে সারা দেশে নির্বাচনে অংশগ্রহণ করছে। আমাদের রাজনীতির লক্ষ্য দুনিয়ার ক্ষমতা অর্জন নয়; বরং মানুষের সেবা করা, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং পরকালীন মুক্তি নিশ্চিত করা। এ কারণেই অতীতের মতো আবারো সাতকানিয়া-লোহাগাড়ায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান সবাই মিলেমিশে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
গতকাল মঙ্গলবার দুপুরে লোহাগাড়া উপজেলার কলাউজান হিন্দুরহাট রাধাকৃষ্ণ কালী মন্দির মাঠে অনুষ্ঠিত হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহজাহান চৌধুরী তার বক্তব্যে বলেন, আমি দীর্ঘদিন সাতকানিয়া-লোহাগাড়ার মানুষের পাশে ছিলাম। সংসদ সদস্য থাকাকালীন সময়ে এই এলাকায় শিক্ষা, যোগাযোগ, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক অবকাঠামো ও জনকল্যাণমূলক খাতে ব্যাপক উন্নয়ন করেছি। হিন্দু সম্প্রদায়ের মন্দির উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, স্কুল-কলেজের উন্নয়নসহ সকল সম্প্রদায়ের ন্যায্য অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করেছি। তিনি বলেন, উন্নয়ন মানে কেবল ইট-বালুর কাজ নয়; উন্নয়ন মানে মানুষের নিরাপত্তা, মর্যাদা ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা।
তিনি আরও বলেন, অতীতে রাজনৈতিক প্রতিহিংসা ও দমন-পীড়নের কারণে অনেক সময় জনগণের পাশে থাকা সম্ভব হয়নি। কিন্তু ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে আবারও মানুষের অধিকার প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সেই সুযোগকে বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাউজান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও লোহাগাড়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মোহাম্মদ ইদ্রিস। তিনি বলেন, জামায়াতে ইসলামী সবসময় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষায় আন্তরিকভাবে কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে।
সভায় আরও উপস্থিত ছিলেন কলাউজান হিন্দুরহাট রাধাকৃষ্ণ কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবু পরিমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক ধুর্জুটি প্রশাদ দাশ, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য বাবু পলাশ কান্তি দাশ, সাবেক মেম্বার খোকন কান্তি দাশ, সাবেক সভাপতি বাবু টিটু মহাজন ও প্রশান্ত মহাজন।
মাস্টার প্রদীপ দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য ও উপস্থিতি দেন কলাউজান ইউনিয়ন জামায়াতের আমীর ডাক্তার মোহাম্মদ সিদ্দিক, ইউনিয়ন সেক্রেটারি রেজাউল করিম, অ্যাডভোকেট রেজাউল করিম, অ্যাডভোকেট সাদ্দাম হোসেন আজাদ, নায়েবে আমীর নাজিম উদ্দিন, অ্যাডভোকেট মোঃ শাহেদ, অ্যাডভোকেট মোঃ নওশাদ, অ্যাডভোকেট মারুফ বিন কবির, বিশিষ্ট ব্যবসায়ী সারওয়ার কামাল ও কুতুব উদ্দিন, নুরুল আমিন, আবুল মনসুর, শামসুল ইসলাম সওদাগর, তারেক বিন কবির, কফিল উদ্দিন এবং বৈষম্যবিরোধী ছাত্রনেতা এইচ আর শহিদসহ অনেকে।
সভায় উপস্থিত হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ শাহজাহান চৌধুরীর অতীত ভূমিকার প্রশংসা করেন এবং সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

ছবির ক্যাপশন:
লোহাগাড়ার কলাউজানে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চাটখিলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানা’র ছাতা বিতরণ
প্রধানমন্ত্রীকে নব্য ফ্যাসিবাদের পাহারাদার বললেন নাসিরউদ্দীন পাটোয়ারী
কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল।
আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ।
পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

You cannot copy content of this page