১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
গাজীপুরের কালীগঞ্জে নৈশপ্রহরীর অভাবে অরক্ষিত প্রাথমিক বিদ্যালয়, দেওতলা স্কুলে বড় ধরনের সম্পদ সংক্রান্ত ঘটনায় আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়: বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছে বাংলাদেশ হাওয়াইয়ে ঘূর্ণিঝড় লালার তাণ্ডব: নিহত ১, বিদ্যুৎহীন ১ লাখ ৮৩ হাজার গ্রাহক দেশে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ: সাত মাসে বড় পরিসরে সহিংসতার তথ্য আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে স্থিতিশীলতা বজায় স্পেনের সেউতায় আশ্রয়ের দাবিতে হাজারো অভিবাসীর বিক্ষোভ, মানবিক সংকটের আশঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সমীকরণে বড় পরিবর্তন ইরান যুদ্ধ থেকে সরে আসার সুযোগ নেই ট্রাম্পের অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: ক্রিকেটারদের বোনাস নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
আন্তর্জাতিক:
হাওয়াইয়ে ঘূর্ণিঝড় লালার তাণ্ডব: নিহত ১, বিদ্যুৎহীন ১ লাখ ৮৩ হাজার গ্রাহক আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে স্থিতিশীলতা বজায় স্পেনের সেউতায় আশ্রয়ের দাবিতে হাজারো অভিবাসীর বিক্ষোভ, মানবিক সংকটের আশঙ্কা বিশ্বের দীর্ঘতম ১০ বিমানযাত্রার বর্তমান চিত্র ও প্রযুক্তিগত অগ্রগতি ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিলেন ইরানের সেনাপ্রধান, দিলেন কঠোর হুঁশিয়ারি সৌদিতে নিলামে ৪ কোটি ৩৫ লাখ টাকায় বিক্রি হলো বিরল সাদা বাজপাখির ছানা প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসর যাচ্ছেন হামাসপ্রধান খলিল আল-হাইয়া আফগানিস্তানে তালেবান শাসনের পাঁচ বছর: অর্জন, ব্যর্থতা ও বর্তমান পরিস্থিতি
     
             

দলীয় শৃঙ্খলা মেনে প্রচারণা চালাতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স

সারাদেশে আওয়ামীলীগ ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন দাখিল করছেন এ ব্যাপারে আওয়ামী প্রার্থীদের মধ্যে কেমন প্রতিক্রিয়া হতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আপনারা ইতোমধ্যে দেখতে পাচ্ছেন নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সারাদেশে এখন নির্বাচনীমুখী । নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আগেও ছিল এখনও আছে, এরমধ্যে থেকে অনেক স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছে। এতে কোন ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার অবকাশ নেই। এই সময় তিনি দলের প্রার্থীদেরও নির্বাচনী আচরণবিধি ও দলীয় শৃঙ্খলা মেনে প্রচারণা চালাতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।আজ চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া (আংশিক বোয়ালখালী)নির্বাচনী আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ড. হাছান মাহমুদ উৎসব মুখর পরিবেশে মনোনয়ন পত্র জমা দেন। চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান মনোনয়নটি গ্রহণ করেন।

এসময় রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশ্তি, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগ নেতা বদিউল খায়ের লিটনসহ ইউপি চেয়াম্যান ও অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।মনোনয়ন পত্র জমাদান শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, চুয়াল্লিশটি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে তিরিশটি দল নির্বাচনে অংশ গ্রহণ করছে। এর বাইরেও অনিবন্ধিত অনেক দল নির্বাচনে অংশ গ্রহণ করছে। আপনারা দেখতে পাচ্ছেন সবাই স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচনের জন্য প্রার্থীতা ঘোষণা, মনোনয়ন পত্র সংগ্রহ করা ও জমা দেয়া এগুলোর মাধ্যমে আসলে সারাদেশে নির্বাচনের আমেজ বিরাজ করছে।

এ ডামাডোলের মধ্যে বিএনপি নির্বাচন বর্জনের যে ডাক দিয়েছে তা এখন হাওয়ায় মিলিয়ে গেছে।কয়েকদিনের মধ্যে সরকারের পতন করবে বিএনপি সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সরকার পতনের দিনক্ষণ ঘোষণার বিষয়টি তারা অনেক আগে থেকে দিয়ে আসতেছে, কখনো ২০২২ সালের ৩০ ডিসেম্বর আবার এ বছরের ২৮ অক্টোবর সরকার ফেলে দেয়ার কথা তারা বলেছিল। তিনি এ ধরনের ঘোষণাকে সন্ত্রাসী কর্মকান্ডের সাথে তুলনা করেন।নির্বাচনে বিদেশীদের হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, বিদেশীদের থাবা স্বাধীনতার সময়ও ছিল আবার উন্নয়নের সময়েও আছে। দেশের অগ্রযাত্রায় দেশি-বিদেশি বিভিন্ন চক্র ষড়যন্ত্র করে চলছে তবে আমাদের সাথে সবার সর্ম্পক চমৎকার। কারণ সরকারের নীতি হচ্ছে কারো সাথে বৈরিতা নয় সকলের সাথে মিত্রতা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page