১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে সোলায়মান আলীর উদ্যোগে পূজার সামগ্রী বিতরণ মহেশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোতায়েনকৃত আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযান: অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৭ প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি, মাদ্রাসা মাঠ পরিদর্শনে রাসিক প্রশাসক সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয়: স্বাস্থ্যমন্ত্রী” কিশোরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত সখিপুরে তরুণীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

থুড্ডু আইল্যান্ডে প্রবাসীদের সাথে মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের মতবিনিময় সভা।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি>>>মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধিদল মালদ্বীপের থুড্ডু আইল্যান্ড পরিদর্শন করে।গতকাল ৩০ ডিসেম্বর রোজ মঙ্গলবার প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মান্যবর ভারপ্রাপ্ত হাইকমিশনার জনাব মো: সোহেল পারভেজ,প্রশাসনিক কর্মকর্তা মিজ শিরিন ফারজানা, কল্যাণ সহকারী মোহাম্মদ জসিম উদ্দিন ও কনস্যুলার সহকারী জনাব এবাদ উল্লাহ সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন। সফরকালে উক্ত দ্বীপে অবস্থিত প্রবাসী বাংলাদেশীদের কর্মস্থল পরিদর্শন করা হয়।স্থানীয় স্কুল অডিটরিয়ামেে আইল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশী কর্মীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়।মতবিনিময় সভায় মান্যবর ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে তিনি সবাইকে বৈধ পথে রেমিটেন্স প্রেরণ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর সদস্যপদ গ্রহন, ই-পাসপোর্ট গ্রহন সহ স্থানীয় আইন কানুন মেনে চলার জন্য অনুরোধ করেন।তিনি উল্লেখ করেন বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।তিনি উল্লেখ করেন দেশের উন্নয়নের সাথে সাথে প্রবাসীদের সুযোগ সুবিধা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে।এছাড়াও তিনি প্রবাসী বাংলাদেশীদের স্বাস্থ্যের প্রতি যত্ন নিয়ে স্থানীয় আইন কানুন মেনে কাজ করার জন্য আহ্বান জানান।মতবিনিময় সভায় বৈধ পথে রেমিটেন্স প্রেরণ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডএর সদস্যপদ গ্রহন,ই পাসপোর্ট, স্থানীয় আইন,স্বাস্থ্য সুরক্ষা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে বিভিন্ন তথ্য ও নির্দেশনা প্রদান করা হয়।সভা শেষে কর্মীদের মাঝে তথ্য সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।এছাড়াও প্রবাসী বাংলাদেশী কর্মীদের খেলাধুলার জন্য ফুটবল বিতরণ করা হয়।
সফরকালে থুড্ডু আইল্যান্ড এর সম্মানীত কাউন্সেলরবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করা হয়।সাক্ষাতকালে উক্ত আইল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়ে আলোচনা হয়।এসময় আনডকুমেন্টেড কর্মীদের দ্রুত বৈধ করনে নিয়োগকর্তাদের উদ্বুদ্ধকরণের জন্য কাউন্সিলকে অনুরোধ জানানো হয়।স্থানীয় কাউন্সিলরবৃন্দ উক্ত আইল্যান্ড এ প্রবাসী বাংলাদেশীদের কাজের প্রশংসা করেন ও প্রবাসী বাংলাদেশীদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page