২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

তারেক রহমানের নেতৃত্বে জনগণের অধিকার নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য -শেফায়েত উল্ল্যাহ চক্ষু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
oplus_140509186

নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক শেফায়েত উল্ল্যাহ চক্ষু বলেছেন, কারো সঙ্গে কোন আপোষ নয়, জনগণের কল্যাণকেই সর্বোচ্চ প্রাধান্য দেবে বিএনপি। দেশনায়ক তারেক রহমান দেশের প্রতিটি সঙ্কটে তিনি আমাদের শিখিয়েছেন, দেশের স্বার্থই সর্বোচ্চ, জনগণের অধিকার নিশ্চিতই বিএনপির রাজনীতির লক্ষ্য।মঙ্গলবার (১৪ অক্টোবর) সাতকানিয়া পৌরসভা বিএনপির উদ্যোগে সাতকানিয়ায় আয়োজিত ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এর আগে একটি শোভাযাত্রা পৌরসদরের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে।তিনি আরো বলেন, দেশনায়ক তারেক রহমান বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ।’ এই তিনটি শব্দই আমাদের রাজনৈতিক অঙ্গীকার এবং ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের মূলমন্ত্র। দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় বিএনপি সবসময় কাজ করে আসছে উল্লেখ করে শেফায়েত উল্লাহ চক্ষু বলেন -আমরা বিশ্বাস করি, জনগণের শক্তিই রাষ্ট্রের শক্তি। ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে বিএনপি বিপুল বিজয় অর্জন করবে, এবং দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের নেতৃত্বে নতুন যুগের সূচনা করবেন।দক্ষিণ জেলা বিএনপির নেতা চক্ষু বলেন, রাতের ভোট, লুটের ভোটের শিকার দেশের মানুষ আজ ভোটাধিকার প্রয়োগের আশায় উন্মুখ হয়ে আছে। দেশনায়ক তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন। দেশের নির্বাচনী যাত্রায় শামিল হয়ে দেশ ও জনগণের কল্যাণের নিবেদিত হবেন।জেলা বিএনপি নেতা মিজানুর রহমান ও জেলা যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক দিদারুল ইসলামের যৌথ সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপি নেতা নুরুল আবছার।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এম এ রহিম, এস এম সালাউদ্দিন, শওকত আলী, অ্যাডভোকেট ওমর চৌধুরী, মো. হেফাজতুর রহমান, হাজী নাসির উদ্দিন, এম এ মোমেন, আবুল হোসেন, নাজিমুদ্দিন মোর্শেদ, উত্তর সাতকানিয়া যুবদলের সদস্য সচিব শহীদুল্লাহ, দিদারুল হক বাপ্পি, আইয়ুব মাস্টার নুরুল আমিন মাস্টার, ইসমাইল মাস্টার, তহিদুল ইসলাম, নাজির উদ্দিন বাদশা, শাহাদাত হোসেন,জামাল হাকিম, জামাল হোসেন মৎস্যজীবী দলের নেতা মোহাম্মদ কাশেম, মোজাম্মেল হক,কবির মেম্বার, মো. সেলিম উদ্দিন, আব্বাস উদ্দিন,শহীদ ফকির, মোহাম্মদ আলী, সিরাজুল ইসলাম,ছদাহা ইউনিয়ন বিএনপি নেতা নুর আহমদ,আমির হোসেন, মোহাম্মদ আব্দুল্লাহ,মুক্তার হোসেন প্রমুখ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page