২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দেওদীঘি খাসমহাল উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি এরশাদুর রহমানকে উষ্ণ সংবর্ধনা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ কুতুবজোমে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ চন্দ্রিমা এলাকায় মাদক ও কিশোর গ্যাং দমনে চন্দ্রিমা থানা পুলিশের কাছে এলাকাবাসীর স্মারকলিপি বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূর্তি আটক তুমি আমার জীবনের আলো সাতকানিয়ায় পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় নিহত ২ রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

তারুণ্যের উৎসবে জনতা উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃ চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি >>> তারুণ্যের শক্তি, আবেগ এবং উদ্যোগী চেতনায় সমৃদ্ধ নতুন বাংলাদেশ প্রস্তুত পরিবর্তনের পথে এগিয়ে যেতে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই প্রতিপাদ্য নিয়ে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রাশেদুল হাসানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক জসিম উদ্দিন ও নিজাম উদ্দিনের যৌথ সঞ্চালনায় পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট আবু হানিফ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিস আহমেদ হানিফ, ঢাকা পাওয়ারের কর্মকর্তা এ বি এম সামছুদ্দোহা লিটন, মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির প্রস্তাবিত সভাপতি আনিস আহাম্মদ, সহকারী প্রধান শিক্ষক তাহের আলী, সহকারী শিক্ষক ফজলুল করিম, মোঃ সেলিম বিএসসি, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ নুরুল আমিন, এডভোকেট আনোয়ার হোসেন, প্রাক্তন ছাত্র মনির হোসেন শুভ, চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম হাসান প্রমূখ।প্রধান অতিথি বক্তব্যে এডভোকেট আবু হানিফ বলেন, ছাত্র তরুণরাই আগামীর ভবিষ্যৎ, ছাত্র তরুণরাই পারে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে, ছাত্র তরুণরাই ১৯৫২ ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের স্বাধীনতা যুদ্ধ, ৯০ এবং ২৪ সালে গণঅভ্যর্থনের মাধ্যমে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে।শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন ক্রীড়া হচ্ছে একটি বিনোদন,শারীরিক ও মানসিক দৃঢ়তা, কলা-কৌশল এবং সুস্থ ক্রীড়া প্রদর্শন করে একজন বিজয়ী তার অপূর্ব ক্রীড়াশৈলীর নিদর্শন রাখতে পারেন। খেলাধুলার পাশাপাশি লেখাপড়ার প্রতি মনোযোগী হওয়া ও শৃঙ্খলার মধ্যে জীবন যাপন করার আহ্বান করেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নুরুল হুদা পিন্টু, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি রিফাত কামাল আহমেদ, শামসুল আলম, আমির হোসেন মিজান মোল্লা, জাফর আহমেদ, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মিজানুর রহমান বেপারী সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page