১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রেক্ষাপট: টাইগারদের কাছে হারের পর জরিমানা ও শাস্তির মুখে অস্ট্রেলিয়া দল সৌদিতে কোরআন প্রতিযোগিতায় ৩৩ কোটি টাকার পুরস্কার, ইতিহাসে প্রথমবার নারীদের অংশগ্রহণ আরবি লাইপজিগের বিপক্ষে গোল করার পর মাঠে লুটিয়ে পড়লেন জামাল মুসিয়ালা কাতারে আটক পাইলটদের বিষয়ে অনুসন্ধানে প্রতিনিধি দল পাঠাতে চায় ইরান দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ গাজীপুরের কালীগঞ্জে নৈশপ্রহরীর অভাবে অরক্ষিত প্রাথমিক বিদ্যালয়, দেওতলা স্কুলে বড় ধরনের সম্পদ সংক্রান্ত ঘটনায় আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়: বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছে বাংলাদেশ হাওয়াইয়ে ঘূর্ণিঝড় লালার তাণ্ডব: নিহত ১, বিদ্যুৎহীন ১ লাখ ৮৩ হাজার গ্রাহক দেশে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ: সাত মাসে বড় পরিসরে সহিংসতার তথ্য
আন্তর্জাতিক:
সৌদিতে কোরআন প্রতিযোগিতায় ৩৩ কোটি টাকার পুরস্কার, ইতিহাসে প্রথমবার নারীদের অংশগ্রহণ কাতারে আটক পাইলটদের বিষয়ে অনুসন্ধানে প্রতিনিধি দল পাঠাতে চায় ইরান হাওয়াইয়ে ঘূর্ণিঝড় লালার তাণ্ডব: নিহত ১, বিদ্যুৎহীন ১ লাখ ৮৩ হাজার গ্রাহক আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে স্থিতিশীলতা বজায় স্পেনের সেউতায় আশ্রয়ের দাবিতে হাজারো অভিবাসীর বিক্ষোভ, মানবিক সংকটের আশঙ্কা বিশ্বের দীর্ঘতম ১০ বিমানযাত্রার বর্তমান চিত্র ও প্রযুক্তিগত অগ্রগতি ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিলেন ইরানের সেনাপ্রধান, দিলেন কঠোর হুঁশিয়ারি সৌদিতে নিলামে ৪ কোটি ৩৫ লাখ টাকায় বিক্রি হলো বিরল সাদা বাজপাখির ছানা প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র
     
             

তানোরে ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত রাস্তায় বছর যেতেই লাল নিশানা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি:

বছর না যেতেই প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নতুন ভাবে কার্পেটিং করা রাস্তা বসেও গেছে এবং ব্যাপক হারে ফেটে গেছে। এমন জেনে যানবাহনের ঝুকি এড়াতে বিভিন্ন স্থানে লাল নিশানা দেয়া হয়েছে। রাজশাহীর তানোর টু চৌবাড়িয়া রাস্তার ধানতৈড় মোড়ে সম্প্রতি এই নিশানা দেন এলজিইডি কর্তৃপক্ষ ও ঠিকাদার ওয়াসিম।তবে, উপজেলার মাদারিপুর বাজারসহ বিভিন্ন জায়গায় ব্যাপক ফাটল দেখা দিয়েছে। কাজ শুরুর সময় একেবারেই নিম্নমানের সামগ্রী দিয়ে ঠিকাদার করায় এভাবে দেবে ও ফেটেছে বলে মনে করছেন স্থানীয়রা।এতে করে দ্রুত দেবে যাওয়া রাস্তটি জরুরি ভিত্তিতে মেরামতের দাবি করলেও লাল নিশানা মেরে দায় সারা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নচেৎ জায়গাটিতে যানবাহন যাওয়া মাত্রই ভয়াবহ গর্তের সৃষ্টি হয়ে দূর্ঘটনা ঘটবে বলে মনে করছেন পথচারী ও বিভিন্ন যানবাহন চালকরা।জানা গেছে, গত বছরের শেষের দিকে তানোর উপজেলা পরিষদ থেকে চৌবাড়িয়া পর্যন্ত ১০ দশমিক ১৪ কিলোমিটার রাস্তাটি নতুন ভাবে কার্পেটিং করা হয়। যদিও চাপড় থেকে চৌবাড়িয়া পর্যন্ত এজিং ডাবলু, বিএম ও প্রাইম বোর্ড করে কার্পেটিং করা হয়। কিন্তু উপজেলা পরিষদ থেকে চাপড় পর্যন্ত হ্যারো ট্যাক্টর দিয়ে পুরাতন রাস্তা উল্টিয়ে কয়েকদিন রাখার পরে পিচ দিয়ে কার্পেটিং করা হয়। যার কারনেই অল্প সময়ের মধ্যে রাস্তার অবস্থা বেগতিক হয়ে পড়েছে। মুলত নতুন ভাবে না করার জন্যই এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে স্থানীয়রা।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট রুরাল কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট (আরসিআইপি)। অর্থায়নে এডিবি এন্ড গোভোর্মেন অফ বাংলাদেশ (জিওবি)। রোর্ড আইডি ১৮১৯৪২০০২। কাজের ওয়ারকাডার দেয়া হয় ২০২০ সালের ৩০ আগস্টে। ঠিকাদারের নাম দেয়া আছে মইনদ্দিন বাসী লিমিটেড। মানেজিং ডিরেক্টর মইনদ্দিন ( বাসী)। ঠিকানা দেয়া আছে ৭ এইচএমএম রোড, ডোরটানা, যশোর ৭৪০০ যশোর। কাজের বরাদ্দ ৯ কোটি ৬৪ লাখ ৮৩ হাজার ৩৪৬ টাকা। কার্যাদেশ মইনদ্দিন পেলেও রাস্তার কাজ করেন রাজশাহী শহরের ঠিকাদার ওয়াসিম।স্থানীয় ঠিকাদারেরা জানান, কাজটি মইনদ্দিন পেলেও অগ্রিম লাভ দিয়ে ওয়াসিম কিনে করেছেন। যে কোন কাজ কিনে করলে প্রচুর অনিয়ম করতে হয়। তাছাড়া কোন ভাবেই কাজ করতে পারবে না। রাস্তার দু’ধারে ঘাস লাগাতে হবে। কিন্তু ওয়াসিম কোন ধরনের ঘাষ লাগায়নি। মাঝে মাঝে উর্ধ্বতন কর্মকতারা রাস্তা পরিদর্শনে এলে যে সব জায়গা ভালো আছে সেগুলো দেখিয়ে এবং ভালো মানের আপ্যায়ন করে বিদায় দিয়ে থাকেন ঠিকাদার ও এলজিইডি কর্তৃপক্ষ। কার্যাদেশ ২০২০ সালে পেলেও করোনার দোহায়ে অনেক দেরিতে কাজ করেন। যখন কাজ শুরু করেন তখন কাজের মালামালের দাম অনেক বাড়তি। এমন খোড়া অজুহাতে প্রতিটি রাস্তার কাজ অনিয়ম করে করা হয়েছে।ধানতৈড় মোড়ের ব্যবসায়ীরা জানান, পুরাতন রাস্তা উল্টিয়ে রোলার মেরে কার্পেটিং করা হয়েছে। কোন ধরনের খোয়া বালু কিছুই দেয়া হয়নি। সরেজমিনে দেখা যায়, ধানতৈড় মোড়ের জসিমের বালাইনাশকের দোকানের সামনে ও রাস্তার পশ্চিমে ৪/৫ হাত জায়গা দেবে গেছে এবং ব্যাপকহারে ফেটে চৌচির হয়ে পড়েছে। পশ্চিম দিকের দেবে যাওয়া জায়গাই উঁচু হয়ে আছে। সে জায়গায় মেরামত না করে দায় সারা বিপদ জনক চিহ্ন দেয়া হয়েছে।ব্যবসায়ীরা বলেন, রাস্তা নির্মানের শুরুতে ব্যাপক অনিয়ম করে। কোন ধরনের নতুন মালামাল দেয়া হয়নি। ওই জায়গা খনন করে বালু খোয়া দেয়ার কথা আমরা বলেছিলাম। কিন্তু তারা সাব জানিয়ে দিয়েছিল রাস্তা হচ্ছে শুকরিয়া আদায় করেন। জায়গাটি থেকে পিচ পাথর খোয়া উত্তোলন করে নতুন ভাবে করা দরকার ছিল। কারন ভারি যানবাহন উঠা মাত্রই ভেঙ্গে একাকার হয়ে পড়বে।কাজ করা ঠিকাদার ওয়াসিম বলেন, রাস্তার কাজ শেষ করতে পেরেছি এটাই অনেক কিছু। রাস্তা নির্মানের পর সারা জীবন টিকসই হবে কি। ওই জায়গায় লাল নিশানা দেয়া হয়েছে বরাদ্দ পেলে নতুন ভাবে করা হবে বলে এড়িয়ে যান তিনি।এব্যাপারে উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান বলেন, দেবে যাওয়া জায়গায় লাল নিশানা দেয়া হয়েছে। যাতে করে সাবধানতা অবলম্বন করতে পারেন পথচারী ও বিভিন্ন যানবাহন চালকরা। তবে, অল্প সময়ের মধ্যে জায়গাটি সংস্কার করা হবে জানান এই প্রকৌশলী সাইদুর।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page