১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প হোয়ানকের মঞ্জুরুল আলমের দাফন সম্পন্ন! জানাযায় শোকাহত মানুষের ঢল কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

তানোরে (০৪) চার জামায়াত শিবির কর্মী ককটেলসহ আটক!

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

তানোর(রাজশাহী)প্রতিনিধি:

রাজশাহীর তানোরে অবিস্ফোরিত ৭টি ককটেল ছাড়াও বাঁশের লাঠিসহ ৪ জামায়াত কর্মী ও সমর্থককে আটক করা হয়েছে।গত কাল (বুধবার) (২৭-সেপ্টেম্বর) ভোর ৩-৪৫ মিনিটে তানোর পৌরসভার তালন্দ বাজারে নাশকতার পরিকল্পনার গোপন বৈঠক থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন, তানোর উপজেলার কলমা ইউপির বাসিন্দা মৃত শিশ মোহাম্মদের পুত্র আব্দুল করিম (৫৫), একই ইউপির বাসিন্দা চন্দনকোঠা গ্রামের মৃত কছিমদ্দিন প্রামানিকের পুত্র আইন উদ্দিন প্রামানিক (মনোয়ার হোসেন) (৪৩), পাঁচন্দর উত্তরপাড়া গ্রামের মুনসুর রহমানের পুত্র মিজানুর রহমান (৪০) ও তানোর হঠাৎপাড়া মহল্লার বাসিন্দা মৃত আব্দুস সোবহানের পুত্র আব্দুল আজিজ (৪৫)।বুধবার সন্ধ্যায় থানা পুলিশ কতৃক জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে তানোর থানার এস.আই আব্দুল মালেক বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।বাংলাদেশ জামায়াত ইসলাম এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তানোর পৌর এলাকার তালন্দ বাজারে মঙ্গলবার (২৬- সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্যানারে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে বুধবার (২৭-সেপ্টেম্বর) ভোর ৩-৪৫ মিনিটে তানোর পৌরসভার তালন্দ বাজারে নাশকতার পরিকল্পনার গোপন বৈঠক করে তারা।এসময় অবিস্ফোরিত লাল কসটেপ দ্বারা মোড়ানো ০৭টি ককটেল, ১৫টি বাঁশের লাঠি ও ৩০টি ইটের টুকরো পাওয়া যায়, বলে মামলার এজাহারে উল্লেখ করেন বাদী এসআই আব্দুল মালেক।এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম জানান, আটককৃত (৪) চার জামায়াত শিবির কর্মী ও সমর্থকগণ নাশকতার জন্য পরিকল্পনা করছিলেন। এসময় পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে থানায় মামলা রুজু করে, পুলিশ স্কটের মাধ্যমে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page