১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে সোলায়মান আলীর উদ্যোগে পূজার সামগ্রী বিতরণ মহেশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোতায়েনকৃত আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযান: অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৭ প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি, মাদ্রাসা মাঠ পরিদর্শনে রাসিক প্রশাসক সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয়: স্বাস্থ্যমন্ত্রী” কিশোরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত সখিপুরে তরুণীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

তানোরে মহানগর ক্লিনিকে ভুল অপারেশনে রোগীর মৃত্যু, সমঝোতায় লাশ দাফন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা, তানোর(রাজশাহী)প্রতিনিধি:

রাজশাহীর তানোরে অবস্থিত ‘মহানগর ক্লিনিক’ নামক এক বেসরকারি হাসপাতালে ভুল অপারেশনে আবারও রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। বেসরকারি ওই ক্লিনিকে অপারেশনের থিয়েটারে বুলবুলি বেগম (৩৬) নামের এক নারীর মৃত্যু হয় বলে নিশ্চিত হওয়া গেছে। ওই নারীর প্রতিবেশিরা অভিযোগ করেন, ক্লিনিক কর্তৃপক্ষ গোপনে অর্থের বিনিময়ে মৃতের পরিবারের সঙ্গে সমঝোতা করে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে লাশ দাফন করেন।তবে, সোমবার দিবাগত রাত ৯টার দিকে তানোর পৌরসভা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মোড়ে অবস্থিত মহানগর ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীটির মৃত্যু ঘটে। মৃত বুলবুলি বেগম উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের গাগরন্দ চকদমদমা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।মৃতের পরিবার সূত্রে জানা গেছে, বুলবুলি বেগম পিত্তথলির অপারেশনের জন্য সোমবার ২১ আগস্ট সকালে মহানগর ক্লিনিকে ভর্তি হন। বিভিন্ন পরীক্ষার পর রাত ৮টার দিকে তাঁকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। অপারেশন শেষে রাত ৯টা পর্যন্ত রোগীর জ্ঞান না ফেরায় অপারেশন টেবিলেই তাঁর মৃত্যু হয়। কিন্তু ক্লিনিক কর্তৃপক্ষ অপারেশনে সমস্যার কথা বলে রাজশাহীতে নিতে বলে। এঘটনার পর ভুক্তভোগীর পরিবারের সদস্যরা ক্লিনিক ঘেরাও করলে উত্তেজনা বিরাজ করে। গভীর রাত পর্যন্ত ক্লিনিক কর্তৃপক্ষ নিহতের পরিবারের সঙ্গে সমঝোতা করে।নিহতের স্বজনরা বলেন, অপারেশনে কোনো ভুলের কারণে হয়তো বুলবুলি মারা গেছে। যদি কোনো সমস্যা থাকত তাহলে আগে বললে অপারেশন করাতেন না। তবে, পরিবারের সঙ্গে সমঝোতার বিষয়ে এড়িয়ে গিয়ে কেউ মন্তব্য করেননি।ক্লিনিকের পরিচালক হেলাল উদ্দিন বলেন, কোনো ভুল অপারেশন হয়নি। সবকিছু ঠিকঠাক ছিল। অপারেশন শেষে রোগীর আর জ্ঞান ফেরেনি। পরে রাজশাহীতে নিতে বলা হয়। কিন্তু এরআগেই মারা গেছে রোগী। তবে, সমঝোতার বিষয়ে তিনিও কোনো মন্তব্য করেননি।এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, এমন ঘটনা সর্ম্পকে অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page