১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

তানোরে নিখোঁজের ২০ দিন পর বস্তাবন্দি চিত্তরঞ্জনের গলিত লাশ উদ্ধার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> রাজশাহীর তানোরে প্রেমের খপ্পরে পড়ে নিখোঁজের ২০ দিন পর প্রেমিক চিত্তরঞ্জন পালের (২৭) বস্তাবন্দি মস্তকবিহীন গলিত লাশের হাড় হাড্ডি উদ্ধার করে থানা পুলিশ । নিহত চিত্তরঞ্জনের বাড়ি তানোর পৌর এলাকার পূর্ব রায়তান বড়শো হাবিবনগর পালপাড়া গ্রামে। সে মনোরঞ্জন পালের পুত্র। শনিবার (১৭ মে) সকাল ৭টার দিকে তানোর পৌর এলাকার হাবিবনগর গ্রামে বাড়ির ৭০০ গজ দূরে শীবনদীর কচুরিপনার ভিতর থেকে নিহতের মস্তকবিহীন গলিত বস্তাবন্দি লাশের হাড় হাড্ডি উদ্ধার করা হয়। ছেলের মস্তক ছিন্ন গলিত লাশের হাড় হাড্ডি দেখে পাগলপারা হয়ে পড়েছেন পিতা-মাতা। মাঝে মধ্যে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ছেন। এলাকায় এমন লাশ দেখে বিস্ময় প্রকাশ করেন স্থানীয়রা। কেউ কেউ বলছেন কলকাতা টিভি চ্যানেলে ক্রাইম এলার্ট দেখে এমন নৃশংস খুন করেছে বলে ধারণা করছেন স্থানীয়রা। প্রেমিকা ও তার ভায়ের শাস্তির দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন স্থানীয়রা। জানা গেছে, তানোর পৌর এলাকার পূর্ব রায়তান বড়শো হাবিবনগর পালপাড়া গ্রামের চিত্তরঞ্জন পালের সাথে একই গ্রামের কলেজ পড়ুয়া শিক্ষার্থী কামনা রানীর সাথে ৫-৬ বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। কামনা রানী স্বপন পালের মেয়ে। প্রেমের সম্পর্কের কারণে ছেলে বিয়ের প্রস্তাব দিলে মেয়ে রাজি থাকলেও তার ভাই ও পিতা রাজি ছিল না এবং মেয়ের ভাই একাধারে ছেলেকে হুমকি ধমকি দিত। এরই একপর্যায়ে গত এপ্রিল মাসের ২৭ তারিখ রবিবার ভোরে ছেলে চিত্তরঞ্জন পাল নিখোঁজ হন। ওই দিন তার পিতা ছেলের সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন। যার জিডি নম্বর ১৩৫৩ তারিখ ২৭/৪/২০২৫। তারপর দিন সোমবার মেয়ে কামনা রানী তার ভাইকে নিয়ে চিকিৎসার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যান। তারপর থেকে তাদেরও কোনো খোঁজ নাই। তবে জিডির পরিপ্রেক্ষিতে গত ৩ মে তারিখে ওসি আফজাল হোসেনের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছিলেন, ছেলে চিত্তরঞ্জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কিন্তু প্রেমিকা ও তার ভাই ঢাকার বাড্ডা এলাকায় আছে। কিন্তু ওই সময় তাদেরকে রহস্যজনক কারণে আইনের আওতায় আনা হয়নি। নিহত চিত্তরঞ্জনের পিতা মনোরঞ্জন পাল গত ৩ মে জানিয়েছিলেন, থানা পুলিশের কাছে ধরনা দিতেই আছি। পুলিশ বলছে ছেলের খোঁজ নেই। মেয়ে ও তার ভাই বাড্ডা এলাকায় আছে। আমার ছেলে রাজশাহী সিটি কলেজ থেকে বিএসসি অনার্স পাশ করেছে। আমার একটাই ছেলে। শনিবার আমার ছেলের বস্তাবন্দি মস্তকবিহীন গলিত লাশের হাড় হাড্ডি উদ্ধার করা হয়েছে। আমার ছেলের তো কোনো অপরাধ ছিল না। শুধু প্রেম করার অপরাধে তাকে জবাই করে হত্যা করা হয়েছে। হত্যার পর বস্তায় ভরে বিলের কচুরিপানার মধ্যে রাখা হয়েছে। কোনো বিবেকবান মানুষ এ ধরনের কাজ করতে পারে না। পুলিশ ঘটনাটি নিয়ে নানা তালবাহানা করেছিল।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page