১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

তানোরে তিন দিনের বৃষ্টি আলুর জমিতে রোপনকৃত বোরো ধানের আশির্বাদ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> গত তিনদিনের বৃষ্টি আলুর জমিতে রোপনকৃত বোরো ধানের জন্য ব্যাপক উপকার হয়েছে বলে জানিয়েছেন বোরো চাষী কৃষকরা। বৈশাখের প্রচন্ড রোদ ও খরার কারনে পুকুর, খাল ও বিলের তলা পর্যন্ত শুকিয়ে যাওয়ার পাশাপাশি সেচের অভাবে আলুর জমিতে রোপনকৃত বোরো জমি গুলোর ধান মরতে বসেছিলো। অপর দিকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় গভীর নলকুপ গুলোতে পানি কম উঠছিলো। ফলে, বোরোর জমিতে সেচের পানির জন্য কৃষকদের মাঝে হাহাকারের পাশাপাশি বোরোর ধান নিয়ে আশংকা দেখা দেয়। আলুর জমিতে রোপনকৃত বোরো ধানের গাছ গুলো শীষ বের হওয়ার মুহুর্তে গত বেশ কয়েকদিন ধরে প্রচন্ড রোদ ও খরার কবলে পড়ে।গত তিনদিনের বৃষ্টির কারনে বোরোর ওই জমি গুলোর ধানের শীষ বের হতে শুরু করেছে। জমিতে পানি জমে রয়েছে। ফলে, আলুর জমিতে রোপনকৃত বোরোর বাম্পার ফলনের সম্ভাবনায় কৃষকদের মুখে ফুটে উঠেছে খুশির ঝিলিক। কৃষকরা বলছেন, গত তিনদিনের বৃষ্টিতে আলুর জমিতে রোপনকৃত বোরো ধানের ব্যাপক উপকার হয়েছে। ১০ থেকে ১৫ দিন আর পানির প্রয়োজন হবে না। কৃষকরা আলো বলছেন, এই বৃষ্টি না হলে গভীর নলকূপের মাধ্যমে সেচ দিয়ে জমির ধান বাচিয়ে রাখা খুব কষ্টকর হয়ে দাড়িয়ে ছিলো। সঠিক সময়ের এই বৃষ্টি আলুর জমিতে রোপনকৃত বোরো ধানের জন্য আশির্বাদ। একই সাথে আম ও লিচুসহ চৈতালি ফসলের জন্যও ব্যাপক উপকার বয়ে এনেছে এই বৃষ্টি।তানোর উপজেলা কামারগাঁ, কলমা, পাচন্দর, সরনজাইসহ বিভিন্ন এলাকার সরেজমিনে ঘুরে দেখা গেছে, জমির মাঠে জুড়ে বোরো ধানের সবুজ লকলকে পাতা বাতাসে দোল খাচ্ছে, পুরো মাঠ জুড়ে সবুজের সমারহ প্রকৃতি সেজেছে অপরুপ সাজে। আলু তোলার পর রোপনকৃত কৃষকদের বোরো জমি ধান বের হতে শুরু করেছে। কোথাও কোথাও ধানের শীষ বের হয়ে গেছে। আবার কোথাও কোথাও শীষ হয়নি, ধানের শীষ বের হতে এখনো ১৫ দিন থেকে ২০ দিন সময় লাগবে। অপর দিকে বিল কুমারী বিলের জমিতে রোপনকৃত আগাম বোরো ধান কাটা ও মাড়াই শেষ করে ফেছেন কৃষকরা। ফলে, এই বৃষ্টিতে আগাম রোপনকৃত বোরো ধানের কোন ক্ষতি হয়নি।তানোর উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, চলতি বছর তানোর উপজেলায় ১৩ হাজার ৩শ’ ৮৫ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছিলো। আলু তোলার পর পুরো জমিতেই বোরো চাষ করেছেন কৃষকরা। তানোর উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহমেদ বলেন, আলু তোলার পর রোপনকৃত বোরো ধানের পাশাপাশি আম লিচুসহ চৈতালি ফসলের ব্যাপক উপকার হয়েছে। বৃষ্টি না হলে সেচের জন্য সমস্যা হতো। সময়মত বৃষ্টি হওয়ায় বাম্পার ফলন হওয়ার আশা করা হচ্ছে বলেও জানান তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page