১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে সোলায়মান আলীর উদ্যোগে পূজার সামগ্রী বিতরণ মহেশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোতায়েনকৃত আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযান: অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৭ প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি, মাদ্রাসা মাঠ পরিদর্শনে রাসিক প্রশাসক সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয়: স্বাস্থ্যমন্ত্রী” কিশোরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত সখিপুরে তরুণীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

তানোরে তারুণ্যের উৎসবে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> রাজশাহীর তানোর উপজেলার ০৪ নং সরনজাই ইউনিয়নে তারুণ্যের উৎসব – ২০২৫ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়” প্রতিপাদ্যকে সামনে রেখে ০৪ নং সরনজাই ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি স্থানীয় জনগণ ও শিক্ষার্থীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব আমির হামজা।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ০৪ নং সরনজাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক খান। সঞ্চালনার দায়িত্ব পালন করেন সরনজাই দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক গোলাম কিবরিয়া মিঠু।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরনজাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইমারত হোসেন। সরনজাই দাখিল মাদ্রাসার সুপার সিরাজুল ইসলাম। সরনজাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ হান্নান, সরনজাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান। শুকদেবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার রায়, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী, যুবসমাজ এবং বিভিন্ন পেশার মানুষ। প্রধান অতিথি তার বক্তব্যে তরুণদের উন্নয়ন এবং সমাজের প্রতি তাদের দায়িত্ব সম্পর্কে আলোকপাত করেন। তিনি বলেন, তারুণ্যের শক্তি একটি জাতির উন্নয়নের মূল চালিকা শক্তি। যুবসমাজ যদি সঠিক দিকনির্দেশনা পায়, তাহলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এতে তরুণ-তরুণীদের উপস্থিতি ও উৎসাহ লক্ষ্য করা যায়। এর আগে একই ভেন্যুতে সরনজাই ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে নানা ধরনের প্রতিযোগিতা ও সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ ধরনের আয়োজন তারুণ্যের মেধা ও সৃজনশীলতাকে বিকশিত করার পাশাপাশি সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা। এই উৎসব তারুণ্যের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page