২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাকরিতে পুনর্বহাল সহ ১০ দফা দাবীতে চট্টগ্রামে পাঁচ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন, স্মারকলিপি সখিপুরে উপজেলা পুকুরে মিলল নিখোঁজ স্কুল শিক্ষার্থীর মরদেহ নরসিংদীর মনোহরদীতে বজ্রপাতে মাদ্রাসার ৩ ছাত্র নিহত,আহত ৬ জন মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় ও গণশুনানি অনুষ্ঠিত “”” প্রবাসীদের সমস্যা ও কনস্যুলার সেবা ও শ্রমিক অধিকার নিয়ে প্রবাসীদের সঙ্গে আলোচনা “” পটিয়ায় শিশু জায়হান হত্যার খুনি নিহা ছিলেন সাইকো প্রকৃতির। চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির প্রভাবে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি, জনদুর্ভোগ চরমে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও একাডেমিক কার্যক্রম চালুর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ সহ গ্রেফতারকৃত সাংবাদিক রেজানুর জামিনে মূক্ত ৫ ইসলামি ব্যাংকের অর্থ সুরক্ষায় চট্টগ্রামে আমানতকারীদের দাবি চান্দগাঁও বিসিকে গুলির ঘটনায় আতঙ্ক, তদন্তে পুলিশ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

তানোরে জাতীয় স্থানীয় সরকার দিবসে ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলা উদযাপিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি:

রাজশাহীর তানোরে আজ (১৭ সেপ্টেম্বর) রোববার সকাল হতে তানোর উপজেলায় ৩ দিন ব্যাপি জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা শুরু হয়েছে। মেলা উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদিক্ষণ করতে উপজেলা পরিষদে অবস্থিত জেলা পরিষদের অডিটোরিয়ামের সামনে শেষ হয়েছে। র‌্যালি শেষে উপজেলায় অবস্থিত জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রকোশলী সাইদুর রহমানসহ উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ। এছাড়াও তানোর ও মুন্ডুমালা পৌরসভার প্রতিনিধিগণ আলোচনা করেন।সভাপতির বক্তব্যে ইউএনও মো. বিল্লাল হোসেন বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের প্রত্যাশা অনুসারে সেবা প্রদানের জন্য চেষ্টা করতে হবে। সরকারের পাশাপাশি স্থানীয় ইউনিয়ন পরিষদে এবং পৌরসভাকে মানুষের উন্নয়নের জন্য পরিকল্পিতভাবে কাজ করতে হবে।তিনি জনপ্রতিনিধি এবং ইউনিয়ন পরিষদের ও পৌরসভার কর্মচারীদের সাধারণ মানুষের সাথে যথাযথ সম্মান প্রদর্শন এবং ভালো ব্যবহার করার জন্য অনুরোধ জানান। আগামী ১৯ সেপ্টেম্বর মেলা শেষ হবে। মেলায় ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার জনপ্রতিনিধিগণ ও কর্মচারীগণ ছাড়াও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ১২টি স্টল অংশগ্রহণ করে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page