১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয়: স্বাস্থ্যমন্ত্রী” কিশোরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত সখিপুরে তরুণীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা উচ্চ আদালতের প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় নোয়াখালীতে কিশোরী ধর্ষিত, প্রধান আসামি কালু গ্রেফতার ঢাকা মেডিকেলে চীনের সহযোগিতায় ১০০টি ছানি অস্ত্রোপচার সম্পন্ন” সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

তানোরে ছোট ভাইয়ের জমি তারকাটার বেড়া দিয়ে ঘিরে দিয়েছেন সেজ ভাই 

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> রাজশাহীর তানোরে ছোট ভাইয়ের ভোগ দখলীয় জমি তারকাটার বেড়া দিয়ে ঘিরে দিয়েছেন এ্যামেরিকা প্রবাশী এক সেজ ভাই। এনিয়ে উভয়ের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। প্রভাবশালী বড় ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে সাহস পাচ্ছেন না অসহায় ছোট ভাই।ঘটনাটি ঘটেছে রাজশাহীর তানোর উপজেলার মাদারীপুর গ্রামের জমির মাঠে। তবে, অসুস্থ থাকায় ছোট ভাইয়ের স্ত্রী কুসুমারা বিবি শনিবার দুপুরে ওই জমির উপরে দাড়িয়ে  এর প্রতিকার চেয়ে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন তার অসহায়ত্বের কথা।তিনি বলেন, তার স্বামীরা ৫ ভাই, এর মধ্যে সবার ছোট তার স্বামী মতিউর রহমান। মাদারীপুর মৌজার, ২৭ নং দাগের  ৫ বিঘা জমি ২০ বছর আগে তারা ৫ ভাই মৌখিক ভাবে সাইড উল্লেখ করে নিজ নিজ দখলে রেখে বর্গা দিয়ে চাষাবাদ করছেন। এ্যামেরিকা প্রবাশী সেজ ভাই আহমেদ হোসেন সম্প্রতি দেশে এসে গত বৃহস্পতিবার তার ছোট ভাই মতিউর রহমানের বর্গা দেয়া (বর্তমানে সরিষা আবাদ রয়েছে) তার কাটার বেড়া দিয়ে ঘিরে দিতে থাকেন।এসময় বর্গাচাষী বাধা নিষেধ করলে তাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও মামলায় জড়ানোর হুমকি দিয়ে ঘিরে দেন।সাংবাদিক সম্মেলন ছোট ভাইয়ের স্ত্রী কুসুমারা বিবি আরো বলেন, আমার ভাসুর আহম্মদ হোসেনকে এর কারন জিজ্ঞাসা করলে তাদেরকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন। তিনি এর প্রতিকার চেয়ে বলেন, আমার স্বামী বর্তমানে খুবই অসুস্থ তাই এখানে আসতে পারেননি। তিনি বলেন, আমাদের এই জমিসহ  বড় ভাসুর আনিসুর রহমানের একটি জায়গা ও মেজ ভাসুর আতাউরের জমিও দখলে নিতে একই ভাবে বেড়া দিয়েছিলেন যা উনারা সেই বেড়া খুলে ফেলেছেন। কিন্তু আমার স্বামী অসুস্থ থাকায় নিরুপাই ও অসহাত্ব বোধ করে তিনি তার বড় ভাসুরদের সাথে কথা বল্লে সব সত্য জানতে পারবেন বলে তাদের সাথে কথা বলার অনুরোধ করেন।এবিষয়ে তার সবার বড় ভাসুর আনিসুর রহমানের সাথে কথা বলতে মাদারীপুর গ্রামে তার বাড়ি গিয়ে জানতে চাইলে সবার বড় ভাই আনিসুর রহমানের সাথে আহম্মদ হোসেনও একই বাড়ি থেকেই বেরিয়ে আসেন আহম্মদের সামনেই বড় ভাই আনিসুর রহমান বলেন, শুধু মতিউর না ক্ষমতার দাপট দেখিয়ে তার নিজেরসহ ৩ ভাইয়ের জমিতেই বেড়া দিয়েছে এই আহম্মদ হোসেন। সবার বড় ভাই আনিসুর রহমান বলেন, আমাদের পৈত্রিক সম্পত্তি বাবা বেচে থাকা অবস্থায় আহম্মদ হোসেনসহ ভাগ বাটোয়ারা করে নিজ নিজ দখলে রেখে ভোগ করছেন।সম্প্রতি এ্যামেরিকা থেকে এসে ক্ষমতার দাপটে আহম্মদ ভাইদের মধ্যে দ্বন্দ করছে। তিনি বলেন, আমার জমিতে দেয়া বেড়া আমি খুলে ফেলেছি, আতাউরের জমিতে দেয়া বেড়া আতাউর খুলে ফেলেছে মতিউরকেউ তার জমিতে দেয়া বেড়া খুলে ফেলতে হবে। এসময় আহম্মদ হোসেন বলেন, ভাগ বাটোয়ারা রেজিষ্ট্রি করা নাই, নতুন ভাবে আবার ভাগ করতে হবে জানিয়ে আরো বলেন আমি আমার পছন্দমত জমি নিবো।আপনি এ্যামেরিকা যাওয়ার আগে এসব সম্পত্তি ভাগ বাটোয়ারা হয়েছে নাকি আপনি দেশে থাকা অবস্থায় এর উত্তরে তিনি বলেন, আমি তখন এ্যামেরিকা যায়নি এবং বাবাও বেচে ছিলেন জানিয়ে তিনি বলেন আমাকে পেছনে দেয়া হয়েছে আমি সামনে নিবো আপনারা বসে এর সমাধান করে দেন বলেও জানান তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক
চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয়: স্বাস্থ্যমন্ত্রী”
কিশোরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা উচ্চ আদালতের
প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় নোয়াখালীতে কিশোরী ধর্ষিত, প্রধান আসামি কালু গ্রেফতার
ঢাকা মেডিকেলে চীনের সহযোগিতায় ১০০টি ছানি অস্ত্রোপচার সম্পন্ন”
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে
রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও

You cannot copy content of this page