১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
৮ লাখ শিশুর অনিশ্চিত ভবিষ্যৎ: ২০ হাজার শিক্ষকের আকুল আবেদন সকল বীর মুক্তিযোদ্ধাকে ফ্রি রেশন ও ২০০ ইউনিট বিদ্যুৎ সুবিধার আওতায় আনার দাবি কর বিভাগের প্রধান সহকারী লুৎফর রহমান সাময়িক বরখাস্ত ফরিদপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রামে হামে মৃত্যু ৩, আক্রান্ত ৭১৬ বোয়ালখালীতে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, তিন পুলিশ সহ আহত- ৫ বাঁশখালীতে খামারির কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে এসআই ক্লোজড ১০০ গ্রাম প্লাস্টিক দিলেই চট্টগ্রাম চিড়িয়াখানায় ফ্রি প্রবেশ লংমার্চ ও লালদিঘী সমাবেশ ঘিরে পুলিশ কমিশনারের সঙ্গে চট্টগ্রাম জামায়াতের মতবিনিময় সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকার ২৬৮৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ
আন্তর্জাতিক:
জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: শুরু হয়েছে কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ
     
             

তানোরে ঘুষ নিয়ে মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেওয়ার অভিযোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> রাজশাহীর তানোর থানার কর্মরত এ এস আই খাইরুলের বিরুদ্ধে মাদক ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। তানোর পৌরসভার মেডিক্যাল মোড় থেকে মাদক কারবারি ও মাদক সেবনকারী লিটন (৩৬) পিতা মৃত: এন্তাজ আলীর পুত্রকে আটক করার পর ঘটনাস্থলে রফাদফা হয় বলে দাবি করছেন সেখানকার স্থানীয় অনেকেই।জানা যায়, গত শনিবার (২৫ জানুয়ারি) রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার এ এস আই সহ তার সঙ্গীয় ফোর্স নিয়ে রওনা হন মাদক কারবারিদের উদ্দেশ্য। তথ্যের সত্যতা নিশ্চিত করতে তানোর পৌর সদরের আমশো মেডিকেল মোড়ে অভিযান চালিয়ে এসময় মৃত ইন্তাজ আলীর পুত্র লিটন আলীকে পেয়ে আটক করা হয় এবং তার কাছ থেকে ২০ পুরিয়া হেরোইন ও ২ পিচ ইয়াবা উদ্ধার করেন।স্থানীয় সূত্রে জানা গেছে, আটক করার পর পুলিশ সদস্যরা মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন সেখানকার স্থানীয়রা। জানা যায় স্থানীয়দের দাবিতে পুলিশ মাদক সেবনকারীদের ছেড়ে দিতে বাধ্য হন। তবে এলাকাবাসী জানান, পুলিশের এই ঘুষ লেনদেনের ঘটনা আমরা অবগত না। এবিষয়ে জানতে মুঠো ফোনে এ এস আই খাইরুলকে ফোন দিলে তিনি বলেন আমি মটরবাইক্ এ আছি। পরে ফোন দেন।পরে ফোন দিলে তিনি রিসিভ করেননি। এ বিষয়ে জানতে চাইলে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান বলেন,“আমি বিষয়টি জানি না। সত্য-মিথ্যা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” তবে মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স। তিনি আরও বলেন অনেক সময় জনগণের দাবি আমাদের মানতে হয়, কারন জনগণ সকল ক্ষমতার উৎস বলে জানান তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page