১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
৮ লাখ শিশুর অনিশ্চিত ভবিষ্যৎ: ২০ হাজার শিক্ষকের আকুল আবেদন সকল বীর মুক্তিযোদ্ধাকে ফ্রি রেশন ও ২০০ ইউনিট বিদ্যুৎ সুবিধার আওতায় আনার দাবি কর বিভাগের প্রধান সহকারী লুৎফর রহমান সাময়িক বরখাস্ত ফরিদপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রামে হামে মৃত্যু ৩, আক্রান্ত ৭১৬ বোয়ালখালীতে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, তিন পুলিশ সহ আহত- ৫ বাঁশখালীতে খামারির কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে এসআই ক্লোজড ১০০ গ্রাম প্লাস্টিক দিলেই চট্টগ্রাম চিড়িয়াখানায় ফ্রি প্রবেশ লংমার্চ ও লালদিঘী সমাবেশ ঘিরে পুলিশ কমিশনারের সঙ্গে চট্টগ্রাম জামায়াতের মতবিনিময় সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকার ২৬৮৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ
আন্তর্জাতিক:
জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: শুরু হয়েছে কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ
     
             

তানোরে আদালতের আদেশ লঙ্ঘন করে জমি দখলের চেষ্টা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> রাজশাহীর তানোর পৌরসভার মাসিন্দা মাঠে আদালতের ১৪৪ ধারা আদেশ লঙ্ঘন  করে জোরপুর্বক ফসলি জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।গত ১ ফেব্রুয়ারী শনিবার দুপুরে এই ঘটনা ঘটেছে। এদিন মাসিন্দা মহল্লার প্রফুল্ল হালদারেে দখলিত প্রায় তিন বিঘা ফসলি জমি জোরপুর্বক দখলের চেষ্টা করে চাঁন্দুড়িয়া ইউপির  বেড়লপাড়া গ্রামের মৃত কসিম উদ্দিনের পুত্র আসলাম ও ওয়াসিম বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।জানা গেছে, উপজেলার চাঁন্দুড়িয়া ইউপির জেল নম্বর ১২৮, মৌজা মাসিন্দা,এসএ খতিয়ান নম্বর ১৮৭,আরএস দাগ নম্বর ৭৭৯, শ্রেণী ধানী, পরিমাণ ৫৪ শতক। উক্ত সম্পত্তি প্রায় ৫৪ বছর ধরে ভোগদখল করে আসছেন মাসিন্দা মহল্লার মৃত প্রসাদ হালদারের পুত্র প্রফুল্ল হালদার।প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন  দুপুরে বেড়লপাড়া গ্রামের আসলাম ও ওয়াসিম লোকজন নিয়ে প্রফুল্ল হালদারের দখলকৃত প্রায় তিন বিঘা রোপণকৃত বোরো খেত মাড়িয়ে দেয়ার চেস্টা করে।এসময় প্রফুল্ল হালদারের লোকজন বাধা দেন।এদিকে এসব সম্পত্তি নিয়ে প্রফুল্ল হালদার বাদি হয়ে আসলাম আলী ও ওয়াসিম আলীকে বিবাদী করে আদালতে ১৪৪ ধারা মামলা করেন যা শুনানির অপেক্ষায় রয়েছে। যাহার মামলা নম্বর-১৪৬পি/২৪, ধারা- ১৪৪ ফৌঃ কাঃ বিঃ এবং প্রসেস নং- ২৯৪(২), তারিখ- ৩০/০১/২০২৫ খ্রিঃ। মামলার আরজিতে বলা হয়েছে,মাননীয় বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, রাজশাহী মহোদয়ের আদেশের প্রতি আদিষ্ট হইয়া উভয় পক্ষকে এই মর্মে নোটিশের মাধ্যমে জানানো যাইতেছে যে।দরখাস্তকারী বিজ্ঞ আদালতে উপস্থিত হইয়া প্রতিপক্ষের বিরুদ্ধে ফৌঃ কাঃ বিঃ ১৪৪ ধারা মতে অভিযোগ দায়ের করিয়াছেন। নালিশী সম্পত্তি বাদীপক্ষ ওয়ারিশসূত্রে প্রাপ্য হয়ে ভোগদখলে রয়েছেন। প্রতিপক্ষগন নালিশী সম্পত্তি জোরপূর্বকভাবে দখলে নিয়ে বাদীকে চাষাবাদ করতে বাধা দেয়ার সম্ভাবনা তৈরী হওয়ায় প্রতিপক্ষগনকে বিজ্ঞ আদালত হতে কারণ দর্শানো হবে। বিজ্ঞ আদালতে কারণ দর্শানোর জবাব দাখিল করা না পর্যন্ত প্রতিপক্ষগনকে বিজ্ঞ আদালতের আদেশে নালিশী সম্পত্তিতে প্রবেশে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করা হইল। আগামী ধার্য্য তারিখ পর্যন্ত বর্ণিত সম্পত্তিতে বিজ্ঞ আদালতের আদেশের প্রেক্ষিতে শান্তিরক্ষা বজায় রাখার জন্য বলা হইল।কিন্তু ১ ফেব্রুয়ারী শনিবার দুপুরেনআদালতের আদেশ লঙ্ঘন করে আসলাম ও ওয়াসিম এসব জমি জবর দখলের চেষ্টা করে। এবিষয়ে জানতে চাইলে আসলাম আলী ও ওয়াসিম আলী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আদালত থেকে তাদের পক্ষে দুটি ডিগ্রী রয়েছে। কিন্তু প্রফুল্ল ডিগ্রীর বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছেন যা বিচারাধীন রয়েছে।তারা বলেন, তারা জমিতে বোরো চারা রোপণ করেছেন, কিন্তু প্রতিপক্ষ শনিবার জোরপুর্বক জমি দখল করেছে। এবিষয়ে প্রফুল্ল হালদার বলেন,পৈতৃক সুত্রে তিনি এসব জমির মালিক তারা প্রায় ৫৪ বছর যাবত শান্তিপূর্ণভাবে ভোগদখল করছেন। কিন্তু গত ৫ আগস্টের পর থেকে আসলাম ও ওয়াসিম এসব জমি জবরদখলের চেস্টা করছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page