১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয়: স্বাস্থ্যমন্ত্রী” কিশোরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত সখিপুরে তরুণীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা উচ্চ আদালতের প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় নোয়াখালীতে কিশোরী ধর্ষিত, প্রধান আসামি কালু গ্রেফতার ঢাকা মেডিকেলে চীনের সহযোগিতায় ১০০টি ছানি অস্ত্রোপচার সম্পন্ন” সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

তানোরে আগাম আলু চাষে দ্বিগুণ লোকসান গুনছেন কৃষকরা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> লাভের আশায় আগাম আলু চাষ করে ব্যাপক লোকসান গুনতে হচ্ছে রাজশাহীর তানোরের চাষিদের।উৎপাদন খরচও তুলতে পারছেন চাষিরা। যে পরিমাণ খরচ হয়েছে তার অর্ধেক টাকাও তুলতে পারছেন না চাষিরা। এতে করে মাথায় হাত পড়েছে আগাম আলু চাষিদের। কারণ রোপণের সময় বীজ সার বাড়তি দামে কিনতে হয়েছে। এজন্য খরচও অনেক বেশি হয়েছে বিগত বছরের তুলনায়। ফলে লোকসানে দিশেহারা চাষিরা।গুবিরপাড়া গ্রামের আলু চাষি মোমিন গত বৃহস্পতিবার ডাকবাংলো মাঠের উত্তরে দেড়বিঘা জমিতে আগাম আলু উত্তোলন করেছেন। সে জানায়, গত বছর দেড় বিঘা জমিতে আলু চাষ করে দ্বিগুণ লাভ হয়েছিল। এবারো লাভের আশায় সবকিছু বাড়তি দামে কিনে দেড়বিঘা জমিতে আলু চাষ করে গত বৃহস্পতিবার উত্তোলন করেছি। প্রতি কেজি আলু ১৪ টাকা ২৫ পয়সা দরে বিক্রি করেছি। দেড়বিঘা জমিতে ৭০ কেজির বস্তায় ৪০ বস্তা করে ফলন হয়েছিল। দেড়বিঘা জমিতে খরচ হয়েছিল ৭১ হাজার টাকা। ৪০ বস্তার বিপরীতে ৩১ হাজার টাকা পেয়েছি। ৪০ হাজার টাকা লোকসান গুনতে হয়েছে।কামারগাঁ ইউপির জমসেদপুর মাঠে ৪ বিঘা জমিতে আগাম আলু চাষ করে প্রচুর লোকসান গুনতে হয়েছে চাষি ওলিকে।তিনি জানান, সবকিছু বাড়তি দামের কারণে প্রতি বিঘায় খরচ হয়েছে প্রায় ৮০ হাজার টাকা করে। বিঘায় ফলন হয়েছে ৩৪ বস্তা করে। প্রতি কেজি আলু বিক্রি হয়েছে ১৪ টাকা কেজি দরে। ৪ বিঘায় লোকসান প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা হবে।ধানতৈড় গ্রামের কৃষক মুনসুর জানান, কয়েকদিন আগে গোকুল গ্রামের এনামুল ৪ বিঘা জমিতে আলু উত্তোলন করেছে, বিঘায় ৩৪ বস্তা করে ফলন হয়েছে। প্রতি কেজি ১৪ টাকা করে বিক্রি করেছে। একই গ্রামের রাব্বানী ২ বিঘা, ইব্রাহিম ১ বিঘা জমিতে আগাম আলু চাষ করে মাথায় হাত পড়েছে।চাষিরা জানান, আলু রোপণের জন্য এত পরিমাণ খরচ হত না। কারণ বীজ সার দ্বিগুণ দামে কিনতে হয়েছে। এক বস্তা ব্র্যাকের বীজ কিনতে হয়েছে প্রকার ভেদে ৮ থেকে ১০ হাজার টাকা করে। বিগত কয়েক মৌসুমে বাম্পার লাভ পেয়ে আলু চাষে সবাই ঝুঁকে পড়েছে । সেই সুযোগে বীজ সার ও জমি লিজে প্রচুর বাড়তি টাকা গুনতে হয়েছে। আলু চাষে এক প্রকার প্রতিযোগিতা শুরু করেছিলেন চাষিরা। এ কারণে উৎপাদন খরচ কয়েকগুণ বেশি।কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ জানান, এবারে আলুর লক্ষ্যমাত্রা ছিল ১৩ হাজার ১১৫ হেক্টর জমিতে। কিন্তু চাষ হয়েছে ১৩ হাজার ৩৮৫ হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা ৪ লাখ ২৮ হাজার ৩২০ মেট্রিকটন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক
চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয়: স্বাস্থ্যমন্ত্রী”
কিশোরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা উচ্চ আদালতের
প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় নোয়াখালীতে কিশোরী ধর্ষিত, প্রধান আসামি কালু গ্রেফতার
ঢাকা মেডিকেলে চীনের সহযোগিতায় ১০০টি ছানি অস্ত্রোপচার সম্পন্ন”
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে
রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও

You cannot copy content of this page