১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয়: স্বাস্থ্যমন্ত্রী” কিশোরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত সখিপুরে তরুণীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা উচ্চ আদালতের প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় নোয়াখালীতে কিশোরী ধর্ষিত, প্রধান আসামি কালু গ্রেফতার ঢাকা মেডিকেলে চীনের সহযোগিতায় ১০০টি ছানি অস্ত্রোপচার সম্পন্ন” সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

তানোরের সীমান্তবর্তী এলাকাই ফসলি জমিতে চলছে পুকুর খননের মহোৎসব

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মোহনপুর উপজেলায় ফসলি জমিতে চলছে পুকুর খননের মহোৎসব। পুকুর খননের মাটি বহনে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ টক্টর, নষ্ট হচ্ছে গ্রামীণ জনপদ, বিপন্ন প্রায় পরিবেশ হুমকির মুখে জীববৈচিত্র।সরেজমিন দেখা গেছে, মোহনপুরের জাহানাবাদ ইউনিয়নের (ইউপি) শুকতি বিল, মৌগাছি ইউনিয়নের (ইউপি) হরিফলা, গোপালপুর, বাকশিমইল ইউনিয়নের (ইউপি) কালিগ্রাম-পত্রপুর, ধুরইল ইউনিয়নের (ইউপি) বাদেজুল, ঘাসিগ্রাম ইউনিয়নের (ইউপি) আতানারায়নপু-ঘাসিগ্রাম বিলে ফসলি জমিতে নতুন করে চলছে পুকুর খননের মহোৎসব। কেশরহাট পৌরসভার ফুলশো এলাকায় ট্রাক্টর দিয়ে আলাদাভাবে মাটি বহন করা হচ্ছে। খননকারী পুকুরের মাটি অবৈধ হাইড্রোলিক ট্রাক্টরে বহন করে চলাচল করায় রাজশাহী-নওগাঁ মহাসড়কসহ গ্রামীণ সড়ক গুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবৈধভাবে ট্রক্টর-ট্রলি দিয়ে মাত্রাতিরিক্ত মাটি বহনের কারণে গ্রামীণ সড়ক পথ গুলো ধ্বংসের মুখে পড়েছে।এছাড়া হাইড্রোলিক ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে জীবনও দিতে হচ্ছে পথচারীকে। দিনরাত চলে ট্রাক্টরে মাটি বহন। এসব যেন দেখার কেউ নেই।এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন স্থানে ফসলি জমি থেকে মাটি কেটে খালি জায়গা ভরাট, অবৈধ পুকুর খননের মাটি বিভিন্ন জায়গায় সরবরাহ করা হচ্ছে। তাই প্রতিদিন মাটি বোঝাই বহু ট্রাক্টর বা ট্রলি সড়ক দিয়ে যাতায়াত করে। টক্টর ট্রলি গুলোর বেপরোয়া চলাচলে ধুলাবালু উড়ে ওহাইড্রোলিক হর্নে অতিষ্ঠ হয়ে পড়েছেন রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষ। কেউ প্রতিবাদ করতে গেলে গাড়িচালক ও মালিকদের রোষানলেপড়তে হচ্ছে। এলাকায় রাতে ও দিনে অবৈধ পুকুর খননের মাটি হাইড্রোলিক টক্টর-ট্রলির মাধ্যমের বহন করায় সড়ক বেহাল হয়ে গেছে।এতে সড়কের পিচ ও ইটের সলিংয়ের রাস্তারবিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে খানা খন্দ। বেহাল সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।মোহনপুর উপজেলার হাতেগনা চেনা মুখের কয়েকজন ব্যক্তি বিভিন্ন এলাকা থেকে অবৈধ টক্টর ভাড়া করে এনে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে হাইড্রোলিক ট্রাক্টর প্রতিনিয়ত দাপিয়ে চলছে প্রায় প্রতিটি রাস্তায়। কোনো ড্রাইভিং লাইসেন্সের দরকার না হওয়ায় অপ্রাপ্ত বয়স্কদের দিয়েই চলছে ড্রাইভিংসহ পরিচালনার কাজ। কেশরহাট পৌরসভা এলাকার একজন গৃহবধূ জানান, রাস্তার পাশে বাড়ি হওয়ায় সব সময় শিশুদের নিয়ে দুশ্চিন্তায় থাকি। ওরা বেপরোয়া গতিতে গাড়ি চালায়। সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপে অবৈধ পুকুর খনন, সড়ক ধ্বংসকারী মাটি বহনে অবৈধ ট্রাক্টর বন্ধ করে এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসী ও সচেতন মহলের। নাম প্রকাশে অনিচ্ছুক একজন হাইড্রোলিক ট্রাক্টরের মালিক জানান, আমরা প্রতি গাড়ি মাটি দূরত্ব ভেদে এক থেকে দুই হাজার সর্বোচ্চ তিন হাজার টাকায় বিক্রি করি। রাস্তার ক্ষতি হলেও তো কোনো উপায় নেই।যেহেতু গাড়ী গুলো অবৈধ তাই প্রশাসনকে ম্যানেজ করেই টক্টর চালাতে হয়। আপনরা (সাংবাদিক) লেখালেখি করলে বেশি টাকা দিতে হয়। তবে বন্ধ করতে পারবেন না। অবৈধ পুকুর খননকারীরা বলেন, মূলত উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে ম্যানেজ করে কাজ করা হচ্ছে। এসব সেক্টর মানেজ করে মোহনপুর থানার পুলিশের সহযোগিতায় একশ্রেণীর কথিত সংবাদ কর্মী। এবিষয়ে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়শা সিদ্দিকা বলেন, পুকুর খনন বন্ধের জন্য অভিযান প্রতিনিয়ত চালনো হচ্ছে।অবৈধ হাইড্রোলিক টক্টর রাস্তায় চলছে। এগুলো যেহেতু অবৈধ। পুকুর খননকারী ও অবৈধ টক্টর চলাচল বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবিষয়ে মোহনপুর উপজেলা প্রকৌশলী মোছা: নুরনাহার বলেন, সড়কের অবকাঠামো না জেনে অবৈধ ওই গাড়ির মালিকরা তাদের ইচ্ছেমতো মাটি পরিবহণ করছেন। যার করণে সংস্কার বা নির্মাণ করায় বছর শেষ না হতেই সড়ক গুলো আগের রূপ ধারণ করছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক
চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয়: স্বাস্থ্যমন্ত্রী”
কিশোরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা উচ্চ আদালতের
প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় নোয়াখালীতে কিশোরী ধর্ষিত, প্রধান আসামি কালু গ্রেফতার
ঢাকা মেডিকেলে চীনের সহযোগিতায় ১০০টি ছানি অস্ত্রোপচার সম্পন্ন”
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে
রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও

You cannot copy content of this page