২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
হাম-রুবেলা মুক্ত করতে বাঁশখালীতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু। পরিবারের সুখ-শান্তি কামনায় বৌদ্ধ ভিক্ষুকে পিণ্ডদান করলেন টমাস চাকমা দুই যুগধরে সেবা থেকে বঞ্চিত পানছড়ি এলাকাবাসী। চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন, ১৬ ফ্লাইটে যাবেন ৬ হাজার হাজি চট্টগ্রামে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ কুরুইন টাইগার ক্লাবের নতুন কমিটির শুভ উদ্বোধন, নবনির্বাচিত সভাপতি মোঃ সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন অ্যামোনিয়া নেই, উৎপাদনও নেই—বন্ধ ডিএপি প্ল্যান্ট ইছামতি নদীর ভাঙন রোধে ব্লক স্থাপনের উদ্যোগ, রাঙ্গুনিয়ায় পরিদর্শন প্রতিনিধি দলের পটিয়ায় হামের টিকাদান শুরু। কুমিল্লার দেবিদ্বারে ওয়াহেদপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সেলাইমেশিন বিভিন্ন উপহার ও নগদ অর্থ বিতরণ।
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

ডুমুরিয়ার চুকনগরের প্রতারক ফরহাদ হোসেন বাবু ও তার সহযোগীদের বিরুদ্ধে যশোরের আদালতে মামলা দায়ের।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক >>>

খুলনার ডুমুরিয়ার চুকনগরের কথিত ঠিকাদার ফরহাদ হোসেন বাবু ও তার সহযোগীদের বিরুদ্ধে প্রতারণা মূলক ভাবে অর্থ আত্মসাৎ এবং জোর পূর্বক নন জুডিশিয়াল স্ট্যাম্প ও ব্যাংক হিসাবের চেকে স্বাক্ষর করিয়ে নেয়ার ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। ভূক্তভোগী এলাকার কাঠ ব্যবসায়ী আব্দুল বারিক বাদী হয়ে আজ রোববার(৪জুন) যশোরের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল আমলী কেশবপুর আদালতে মামলাটি দায়ের করেছেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে যশোরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিআইবি)কে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলার বিবরণ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মামলার বাদী ডুমুরিয়ার চুকনগর বাজারের একজন কাঠ ব্যবসায়ী। অপরদিকে ১নং আসামী কেশবপুর থানার পাথরা গ্রামের ফরহাদ হোসেন বাবু চুকনগর বাজারে খুলনা জেলা পরিষদের জায়গায় নির্মিত ৭৫টি দোকান ঘর নির্মাণের ঠিকাদার হইতেছেন।যে কারণে বাদী বিগত ২ ফেব্রুয়ারী তারিখে ওই দোকান ঘরের মধ্যে থেকে একটি ঘর বরাদ্ধ পাইয়ে দিতে আসামী বাবু কে সরল বিশ্বাসে নগত ১০ লাখ টাকা সালামী দেন। কিন্ত এক মাসের বেশী সময় অতিবাহিত হয়ে গেলেও বাবু দোকান ঘর বরাদ্ধ পাইয়ে না দিয়ে নানাবিধ টাল বাহানা শুরু করে এবং টাকা আত্মসাৎ করে।টাকা ফেরত চাইতে গেলে বাবু ও তার সহযোগীরা বারিক কে নানাবিধ হুমকি ধামকি দিতে থাকে।এক পর্যায়ে আব্দুল বারিক গত এপ্রিল মাসে বাবু ও তার সহযোগীদের বিরুদ্ধে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে কেশবপুর থানার এস.আই রবিউল ইসলাম গত ২ জুন তারিখ বিকেল ৫ টার দিকে আসামী বাবু ও তার সহযোগীদের সাথে নিয়ে থানার কমলাপুর গ্রামস্থ বিউটি বেগমের বাড়ীতে বাদী বারিক কে কৌশলে ডেকে আনে। সেখানে তাকে আটকিয়ে বাদীর শাশুড়ি ময়না বেগমকে খবর দেয়। এক পর্যায়ে ময়না বেগম সেখানে হাজির হলে তাকে ও বারিক কে হত্যার হুমকি দিয়ে তার কাছ থেকে ৫টি নন জুডিসিয়াল ১০০/- টাকা মূল্যমানের ব্লান্ক স্ট্যাম্পে সাক্ষর এবং বাদীর শাশুড়ী ময়না বেগমকে দিয়ে তার নামীয় অগ্রণী ব্যাংক লিমিটেড, চুকনগর বাজার শাখার একটি হিসাবের চেকে জোর পূর্বক স্বাক্ষর করাইয়া বাদী ও তার শাশুড়িকে ছেড়ে দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় ভূক্তভোগী আব্দুল বারিক বাদী হয়ে ফরহাদ হোসেন বাবু কে প্রধান আসামী এবং আব্দুল কাদের,মোফয়াজ্জেম হোসেন,মাহাবুর মোল্যা,শ.ম কামাল হোসেন ও দীপ্তিমান বাপ্পি রায় কে আসামী করে আদলতে মামলা দায়ের করেছেন। মামলা রুজুর বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবি এ্যাড. শেখ তাজুল হোসেন তাজ জানান, বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্যে পিআইবি পুলিশ সুপার যশোর জোন কে নির্দেশ দিয়েছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page