৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরে শারদীয় দুর্গাপূজায় সবাইকে সজাগ থাকতে হবে –পররাষ্ট্র প্রতি মন্ত্রী শামা ওবায়েদ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সুনামগঞ্জের বনানীপাড়ার তিনতলায় আটকে পড়া ৫ মেয়েকে ১২ ঘন্টা পর উদ্ধার জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারীসহ ২ জন গ্রেপ্তার, বিদেশে নেওয়ার নাম কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ সুনামগঞ্জ জেলা শিল্পকলায় অনুষ্ঠিত হলো আধুনিক বাংলা গানের অনুষ্ঠান চাটখিলে ডেঙ্গু প্রতিরোধে সাবেক মেয়র মোস্তফা কামালের উদ্যোগ শাজাহানপুরে একই কৃষকের সেচের ট্রান্সফরমার বারবার চুরি, প্রতিকার নেই সাতকানিয়ায় বিএনপির প্রার্থী মনোনয়ন কর্মশালার সময়সূচি ঘোষণা নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা রাজশাহীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান, আটক ৫৫ যানবাহন
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

ডাকাতির প্রস্তুতিকালে বাঁশখালীতে ১২ জলদস্যু গ্রেপ্তার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বাঁশখালী প্রতিনিধি >>> চট্টগ্রামের বাঁশখালী গন্ডামারা সীমান্তের বঙ্গোপসাগরে মোহনায় জলদস্যু (ডাকাত) দলের ডাকাতির প্রস্তুতিকালে কোস্ট গার্ড পূর্ব জোন বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ১২জন দুর্ধর্ষ জলদস্যুকে আটক করেছে।এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ।শনিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার গন্ডামারা ইউনিয়নের খাটখালী নদীর মোহনায় এ অভিযান পরিচালনা করা হয়।কোস্ট গার্ড অভিযানের দল জানায়, বঙ্গোপসাগরের খাটখালী সাগরের এলাকায় সন্দেভাজন একটি কাঠের বোট তল্লাশি চালিয়ে অস্ত্রসহ ডাকাতদের আটক করা হয়।আটককৃত ডাকাতরা হলেন- মো. রফিক আহমদ (৪২), শহিদুল ইসলাম (২০),মো. টিপু (২২),মো. শাহাদাত হোসেন (২৮),মোহাম্মদ আমির (১৮),আরাফাত হোসেন (১৮),মো. রিদোয়ান (২২),নুরুল আবসার (২৪),আমির হোসাইন (২২), মোরশেদ (২২),মো. আরিফ (১৯),নূর মোহাম্মদ (৫১)।এদের সকলেই মহেশখালী ও বাঁশখালীর উপজেলার বাসিন্দা।বাংলাদেশ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন মো. সিয়াম উল-হক জানান,বাঁশখালী উপজেলার খাটখালী সাগরের মোহনায় সন্দেহভাজন একটি কাঠের তৈরি ইঞ্জিনচালিত বোট সন্দেহজন ঘুরাফেরা করলে গোপন সংবাদে কোস্ট গার্ডের আভিযানিক দল বোটটিকে থামানোর সংকেত দেয়।বোটের মাঝি এ সময় বোটটি কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ধাওয়া করে বোটটিকে আটক করা হয়।আটককৃত বোটটি তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহৃত ছোরা ৫টি,চাপাতি ৬টি, শাবল ৫টি,হাতুড়ি ২টিসহ ১৬টি দেশীয় তৈরি অস্ত্র এবং ১২জন জলদস্যুকে গ্রেপ্তার করা হয়।মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. সিয়াম উল-হক আরও বলেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাত দল সাগরে ডাকাতির প্রস্তুতির কথা জানিয়েছে।সাগরে নিরাপত্তা রক্ষার্থে ভবিষ্যতেও কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।আটককৃত ডাকাতদের দেশীয় তৈরি অস্ত্রসহ বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

ফরিদপুরে শারদীয় দুর্গাপূজায় সবাইকে সজাগ থাকতে হবে –পররাষ্ট্র প্রতি মন্ত্রী শামা ওবায়েদ
রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
সুনামগঞ্জের বনানীপাড়ার তিনতলায় আটকে পড়া ৫ মেয়েকে ১২ ঘন্টা পর উদ্ধার
জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারীসহ ২ জন গ্রেপ্তার, বিদেশে নেওয়ার নাম কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
সুনামগঞ্জ জেলা শিল্পকলায় অনুষ্ঠিত হলো আধুনিক বাংলা গানের অনুষ্ঠান
চাটখিলে ডেঙ্গু প্রতিরোধে সাবেক মেয়র মোস্তফা কামালের উদ্যোগ
শাজাহানপুরে একই কৃষকের সেচের ট্রান্সফরমার বারবার চুরি, প্রতিকার নেই
সাতকানিয়ায় বিএনপির প্রার্থী মনোনয়ন কর্মশালার সময়সূচি ঘোষণা

You cannot copy content of this page