২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল। আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ। পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

ঠান্ডা উপেক্ষা করে বোরো চাষে ব্যস্ত সাতকানিয়ার কৃষকরা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ইরি-বোরো ধান চাষাবাদ পুরোদমে শুরু হয়েছে। ফলে জমি প্রস্তুত ও ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষক-কৃষাণীরা। ট্রাক্টর দিয়ে হালচাষ করে জমি উর্বর করা হচ্ছে। আবার কোথাও মহিষ ও গরু দিয়ে হাল ও মই টেনে কাদামাটি সমান করে চারা রোপণের উপযোগী করে তোলা হচ্ছে জমি। সব মিলিয়ে এ মৌসুমে কোনো কৃষক-কৃষাণীই ঘরে বসে নেই, মাঠেই কাটছে ব্যস্ত সময়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় ৭ হাজার ৩৪৩ হেক্টর জমিতে ইরি-বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সকালে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, জমি প্রস্তুতের কাজ পুরোদমে চলছে। অনেক স্থানে ইতোমধ্যে বিভিন্ন জাতের ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু হয়েছে। এওচিয়া পশ্চিম গাটিয়া ডেংগা গ্রামের কৃষক আবু কালাম, ওয়াহিদার পাড়া গ্রামের দিদারুল ইসলাম ও আবদুল মজিদ, কাঞ্চনা ইউনিয়নের আব্দুল শুক্রুর এবং আমিলাইশ ইউনিয়নের মুফিজুর রহমান জানান, চলতি মাসের শেষের দিক থেকেই চাষাবাদ পুরোদমে শুরু হয়েছে।
স্থানীয় কৃষকরা বলেন, জমি প্রস্তুতে ট্রাক্টর দিয়ে হালচাষ করা হচ্ছে। আবার অনেক জমিতে সেচের পানি দিয়ে হালচাষের পর মহিষ ও গরু দিয়ে মই টেনে জমি সমান করা হচ্ছে। কোথাও কোথাও ইতোমধ্যে চারা রোপণও শুরু হয়েছে। বিশেষ করে সরিষা ওঠানোর পর সেই জমিতেও ইরি-বোরো চাষ করা হবে।
কৃষকদের অভিযোগ, কয়েকদিন আগে প্রচণ্ড শীত ও ঘন কুয়াশায় ইরি-বোরোর বীজতলা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে হাট-বাজারে পর্যাপ্ত চারা পাওয়া যাচ্ছে না। ফলে চারা সংকট ও দাম বাড়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি কৃষিশ্রমিক, হালচাষ, সার ও সেচের পানির খরচও বেড়েছে। খরচ বাড়লেও চাষাবাদে পিছিয়ে থাকছেন না কৃষকরা।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, প্রতিবছরের মতো এবারও উপজেলায় ইরি-বোরো চাষে জমি প্রস্তুত ও চারা রোপণ শুরু হয়েছে। ইতোমধ্যে ৭ হাজার ১৮৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের ধানের চারা রোপণ সম্পন্ন হয়েছে। আশা করা যাচ্ছে, আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে চারা রোপণের কাজ শেষ হবে। অধিক ফলনের জন্য কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল।
আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ।
পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ
চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১ 

You cannot copy content of this page